| কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী |
| ঝুলত রসময় গৌরকিশোর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৩৮-পৃষ্ঠা। ॥ গীতে যথা---মল্লারঃ॥ ঝুলত রসময় গৌর কিশোর। সুরধুনী তীর, তুঙ্গ তরু তর তহি, বিরচিত নিরুপম ললিত হি ডোর॥ ধ্রু॥ পরিকর সুঘন, ঝুলায়ত লহু লহু, গায়ত সরস তান রস মাতি। উচরত রুচির, বচন ধিক ধিক ধিনি, বায়ত মধুর যন্ত্র কত ভাঁতি॥ নদীয়াপুর নর, নারী নিকর ঘর, তেজি চলত ধৃতি ধরই না পারি। লোচন চপল, নিমিখ নাহি সঞ্চরু, হাস মিলিত বিধুবদন নেহারি॥ সুরগণ গগণে, মগন গণ সহ, বর বরষত কুসুম করত জয়কারি। নরহরি প্রাণ,-নাথ গুণে অনুমত, ভণই নিরত গুণ গণই না পারি॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। ॥ মল্লার বা ইমন॥ ঝুলত রসময় গৌরকিশোর । সুরধুনীতীর তুঙ্গ তরুতলহি বিরচিত নিরুপম ললিত হি ডোঁর ॥ ধ্রু ॥ পরিকর সুঘন ঝুলায়ত লঘু লঘু গায়ত সরস তাল রস মাতি । উচরত রুচির বচন ধিক ধিক ধিনি বায়ত মধুর যন্ত্র কত ভাতি ॥ নদীয়াপুর-নর- নারীনিকর ঘর তেজি চলত ধৃতি ধরই না পারি । লোচন চপল নিমিখ নাহি সঞ্চরু হাস মিলিত বিধুবদন নেহারি ॥ সুরগণ গগনে মগন গণ সহ বরষত কুসুম করত জয় কারি । নরহরি প্রাণনাথ গুণে উনমত ভণত নিয়ত গুণ গণই না পারি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| আজু গোরা পরিকর সঙ্গে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৩৮-পৃষ্ঠা। ॥ পুনঃ সারঙ্গঃ॥ আজু গোরা পরিকর সঙ্গে। ভোজন কৌতুক, সারি সুরধুনী,-তীরেতে ভ্রময়ে রঙ্গে॥ রহি অতি উচ্চ তরু-ছায়। কহি কি মধুর, বাণী ঘন ঘন, সুরধুনী পানে চায়॥ ধীরে ধরিয়া গদাইর করে। লহু লহু হাসে, কি সুধা বরিষে, তাহে কে ধারয ধরে॥ আহা মরি কি মধুর রীত। নরহরি ভণে, মনে অভিলাষ, এ রসে মজুক চিত॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২৭-পৃষ্ঠা। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। ॥ সারঙ্গ॥ আজু গোরা পরিকর সঙ্গে । ভোজন কৌতুক সারি সুরধুনীতীরেতে ভ্রময়ে রজে ॥ ধ্রু ॥ রহি অতি উচ্চতর ছায় । কহি কি মধুর বাণী, ঘন ঘন, সুরধুনী পানে চায় ॥ ধীরে ধরিয়া গদাই করে । লহু লহু হাসে কি সুধা বরষে তাহা কে ধৈরজ ধরে ॥ আহা মরি কি মধুর রীত । নরহরি ভণে মনে অভিলাষ এ রসে মজুক চিত ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |