কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
নদীয়া ভ্রময়ে গোরা গুণমণি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৬৯-পৃষ্ঠা।

॥ তোড়ী॥

নদীয়া ভ্রময়ে, গোরা গুণমণি, শুনি পঙ্গু পথে গিয়া।
অনিমিষ আঁখি, সে মুখ নিরখি, আনন্দে উথলে হিয়া॥
কেহ কহে শুন, বিধি সকরুণ, এবে সে বুঝিলু মনে।
যে লাগিয়া পঙ্গু, করিলে সে ফল, ফলা’লে এতেক দিনে॥
পঙ্গু না হইলে গৃহকায ছলে, যাইতাম দূরদেশ।
না জানিয়ে তথা মরণ হইলে, দুঃখের নহিত শেষ॥
পঙ্গু হৈয়া যেন, থাকি মেন হেন, বিধিরে প্রার্থনা করি।
নরহরি নাথে, সদা নদীয়াতে, দেখি এ নয়ন ভরি॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২৯-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ তুড়ি॥

নদীয়া ভ্রময়ে, গোরা গুণমণি, শুনি পঙ্গু পথে গিয়া।
অনিমিক আঁখি, সে মুখ নিরখি, আনন্দে উথলে হিয়া॥
কেহ কহে শুন, বিধি সকরুণ, এবে সে বুঝিনু মনে।
যে লাগিয়া পঙ্গু, করিলে সফল, ফলা’লে এতেক দিনে॥
পঙ্গু না হইলে গৃহকাজ ছলে, যাইতাম দূর দেশ।
না জানিয়া তথা মরণ হইলে, দুঃখের নহিত শেষ॥
পঙ্গু হৈয়া যেন, থাকি মেন হেন, বিধিরে প্রার্থনা করি।
নরহরিনাথে, সদা নদীয়াতে, দেখি এ নয়ন ভরি॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
গৌরাঙ্গ গমন শুনি অন্ধগণ বাহিরে বাঢ়ায় পা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৬৯-পৃষ্ঠা।

॥ ভূপালী॥

গৌরাঙ্গ গমন, শুনি অন্ধগণ, বাহিরে বাঢ়ায় পা।
চাহে ঘন ঘন, পাইয়া নয়ন, উলসে ভরয়ে গা॥
কেহ কারু করে, ধরি কহে ধীরে, আজু সে সফল হৈল।
দিতে মহানন্দ, বিধি কৈলে অন্ধ, আনে না দেখিতে দিল॥
এ রূপ অমিয়া, পিয়া এনা হিয়া, কি করে না যায় জানা।
হেনরূপ যেহ, না দেখিল সেহ, নয়ন থাকিতে কানা॥
সদা দেখিবারে, ধায় বারে বারে, আঁখি না ধৈরয বাঁধে।
নরহরি সাখি, সোঁপিলু এ আঁখি, সোনার নিমাই চান্দে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২৯-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ ভূপালী॥

গৌরাঙ্গ গমন, শুনি অন্ধগণ, বাহিরে বাঢ়ায় পা।
চাহে ঘন ঘন, পাইয়া নয়ন, উলসে ভরয়ে গা॥
কেহ কারু করে, ধরি কহে ধীরে আজু সে সফল হৈল।
দিতে মহানন্দ, বিধি কৈলে অন্ধ, আনে না দেখিতে দিল॥
এ রূপ অমিয়া, পিয়াএ না হিয়া, কি করে না যায় জানা।
হেন রূপ যেহ, না দেখিল সেহ, নয়ন থাকিতে কানা॥
সদা দেখিবারে, ধায় বারে বারে, আঁখি না ধৈরজ বাঁধে।
নরহরি সাখি, সঁপিলু এ আঁখি, সোনার নিমাইচাঁদে॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
আজু কি আনন্দ নদীয়ায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮৬৮-পৃষ্ঠা।

॥ কামোদঃ॥

আজু কি আনন্দ নদীয়ায়।
পথে যত বৃদ্ভ নারী, দাঁড়াইয়া সারি সারি, শচীর দুলাল পানে চায়॥ ধ্রু॥
কেহো কারো প্রতি কয়, এ কভু মানুষ নয়, বুঝিলাম চিতে বিচারিয়া।
এমন বালক মেন, না দেখি না শুনি হেন, ভারত ভূমেতে জনমিয়া॥
কেহো পুন পুন ভণে, কি বলিব এত দিনে, হইল সকল দুঃখ নাশ।
কেহো কহে মনে যাহা, কহিতে নারিয়ে তাহা, ধন্য এই নদীয়ার বাস॥
কেহ কহে শচী ধন্য, করিল কতেক পুণ্য, কহিতে না জানি স্নেহ তাঁর।
এ চাঁদ বদনে যাকে, সদা মা বলিয়া ডাকে, হেন ভাগ্য আছে আর কার॥
কেহ কহে এই মতে, বেড়াউক নদীয়াতে, সকল সুকৃতি সঙ্গে লৈয়া।
কেহ কহে মনে হেন, সোনার নিমাই যেন, কখন না ছাড়য়ে নদীয়া॥
কেহ কহে নদীয়াতে, সদা রহু কুশলেতে, বিধিরে প্রার্থনা এই করি।
নরহরি প্রাণ গোরা, কেবল আঁখের তারা, ইহার বালাই লৈয়া মরি॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদঃ॥

আজু কি আনন্দ নদীয়ায়।
পথে যত বৃদ্ভ নারী                                দাঁড়াইয়া সারি সারি
শচীর দুলাল পানে চায়॥ ধ্রু॥
কেহো কারু প্রতি কয়                                এ কভু মানুষ নয়
বুঝিলাম চিতে বিচারিয়া।
এমন বালক যেন                                  না দেখি না শুনি হেন
ভারতভূমেতে জনমিয়া॥
কেহো পুন পুন ভণে                                কি বলিব এত দিনে
হইল সকল দুঃখ নাশ।
কেহো কহে মনে যাহা                            কহিতে নারিয়ে তাহা
ধন্য এই নদীয়ার বাস॥
কেহ কহে শচী ধন্য                                 করিল কতেক পুণ্য
কহিতে না জানি স্নেহ তার।
এ চাঁদবদনে যাকে                                সদা মা বলিয়া ডাকে
হেন ভাগ্য আছে আর কার॥
কেহ কহে এই মতে                                 বেড়াউক নদীয়াতে
সকল প্রকৃতি সঙ্গে লৈয়া।
কেহ কহে মনে হেন                                 সোনার নিমাই যেন
কখন না ছাড়য়ে নদীয়া॥
কেহ কহে নদীয়াত                                   সদা রহু কুশলেতে
বিধিরে প্রার্থনা এই করি।
নরহরি প্রাণগোরা                                 কেবল আঁখের তারা
ইহার বালাই লৈয়া মরি॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
জয় জয় আরতি গৌরকিশোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮৪৬-পৃষ্ঠা।

॥ গীতে যথা---গৌরী॥

জয় জয় আরতি গৌরকিশোর।
লসত সিংহাসনে, জনু কনকাচল, ডগমগ জগত যুবতী চিত চোর॥ ধ্রু॥
শ্রীঅদ্বৈত প্রেমভরে, গর গর আরতি, করু নিজ নাথে নেহারি।
মণি গণ জটিত সু,-কনক থারি পর, দম কত দীপ দুরিত তম-হারী॥
দক্ষিণভাগে, ভাঁতি রীতি অদভুত, নিত্যানন্দচন্দ্র রসভোর।
বামে গদাধর, সরস ভঙ্গি তহি, কোউ ধরত নব ছত্র উজোর॥
শ্রীনিবাস বর,-যত কুসুমাবলি, চামর করু নরহরি অনিবার।
শুক্লাম্বর বর, চরচত চন্দন, গুপ্ত মুরারি করত জয়কার॥
মাধব বাসু,-ঘোষ পুরুষোত্তম, বিজয় মুকুন্দ আদি গুণি ভূপ।
গায়ত মধুর, রাগ শ্রুতি মূরছন, গ্রাম সপ্তসর ভেদ অনুপ॥
বাজত মুরজ, মৃদঙ্গ চঙ্গড়ক, বীণ নিশান বেণু চলু ওর।
ঘন ঘন ঘন্ট, ঝমকত ঝাঁঝরী, ঝন নন ঝাঁঝ গরজে ঘন ঘোর॥
নাচত পরম,-হরষ বক্রেশ্বর, সরস ভাঁতি গতি নটক সুঢার।
উঘ টত ধিকট ধিধি কট, তক থৈ থৈ থৈ তি বিবিধ পরকার॥
বিবশ পুরুব রসে, রসিক গদাধর, শ্রীধর গৌরীদাস হরিদাস।
কো বিরচব সব, ভকত মত্ত অতি, নিরখি গৌরমুখ মধুরিম হাস॥
সুরগণ গগনে, মগন-গণসহ, সুরপতি কত যতনে করত পরিহার।
পার্ব্বতী পতি চতু,-রানন পুলকিত, ঝর ঝর নয়নে ঝরত জলধার॥
ত্রিভূবন উলস, শেষযশ বরণত, স্তুতি করু মুনি নব নাম উচারি।
নরহরি পহু ব্রজ,-ভূষণ রসময়, নদীয়াপুর পরমানন্দ-কারী॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৫৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥গৌরী॥

জয় জয় আরতি গৌরকিশোর ।
লসত সিংহাসনে                      জনু কনকাচল
ডগমগ জগত-যুবতী-চিতচোর ॥ ধ্রু ॥
শ্রীঅদ্বৈত প্রেমভরে                   গরগর আরতি
করু নিজ নাথে নেহারি ।
মণিগণ জড়িত                      সুকনক-থারিপর
দমকত দীপ দুরিত-তমোহারী ॥
দক্ষিণভাগে                         ভাতি রীত অদ্ভুত
নিত্যানন্দ রসভোর ।
বামে গদাধর                          সরস ভঙ্গী তহি
কউ ধরত নব ছত্র উজোর ॥
শ্রীনিবাস বর                          যত কুসুমাঞ্জলি
চামর করু নরহরি অনিবার ।
শুক্লাম্বর বর                              চরচত চন্দন
গুপ্ত মুরারি করত জয়কার ॥
মাধব বাসু ঘোষ                    পুরুষোত্তমবিজয়
মুকুন্দ আদি গুণী ভূপ ।
গায়ত মধুর                         রাগশ্রুতি মূরছনা
গ্রাম১ সপ্তসর২ ভেদ অনুপ ॥
বাজত মূরজ                            মৃদঙ্গ চঙ্গড়ক
বীণ নিশান বেণু চলু ওর ।
ঘন ঘন ঘন্টা                         ঝমকত ঝাঁঝরি
ঝন্ নন ঝাঁঝ গরজে ঘন ঘোর ॥
নাচত পরম                           হরষ বক্রেশ্বর
সরস ভাতি গতি নটক সুঠার ।
উঘটত ধিকট                   ধিকট ধিধি কট তক
থৈ থৈ থৈতি বিবিধ পরকার ॥
বিবশ পূরব রসে                       রসিক গদাধর
শ্রীধর গৌরীদাস হরিদাস ।
কো বিরচব সব                     ভকত মত্ত অতি
নিরখি গৌরমুখ মধুরিম হাস ॥
সুরগণ গগনে                             মগন গণ সহ
সুরপতি কত যতনে করত পরিহার ।
পার্ব্বতী-পতি                      চতুরাতন পুলকিত
ঝর ঝর নয়নে ঝরত জলধার ॥
ত্রিভূবনে উলস                       শেষ যশ বরণত
স্তুতি করু মুনি নব নাম উচারি ।
নরহরি পহুঁ                           ব্রজভূষণ রসময়
নদীয়াপুর –পরমানন্দকারী ॥

১ - গ্রাম তিনটি - উদারা, মুদারা, তরা।
২ - সপ্তস্বর - সা, ঋ, গ, ম, প, ধা, নি।

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
নাচত গৌরচন্দ্র নটভূপ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৪২-পৃষ্ঠা।

॥ পুনর্বেলাবলী॥

নাচত গৌরচন্দ্র নটভূপ।
মনমথ লাখ,-গরব ভরভঞ্জন, অখিল ভুবনজন রঞ্জন রূপ॥ ধ্রু॥
অবিরত অতুল, ভাব ভরে গর গর, গরজত অতি অদভুত রুচিকারী।
মঙ্গলময় পদ ধরত ধরণী পর, করত ভঙ্গি ভুজযুগল পসারি॥
হাসত মধুর, অধর মৃদু লাবণি, শরদ চান্দ যিনি বদন বিলাস।
টলমল অরুণ, কমল দল লোচন, কৌনে করহ কত রস পরকাশ॥
গায়ত মধুর, ভকত গণ নব নব, কিন্নর নিকর দরপ করু চুর।
উথলল প্রেম,-সিন্ধু মহী ভাসল, নরহরি কুমতি পরশ বহু দূর॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৬৮-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রেয়ছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ বেলাবলী॥

নাচত গৌরচন্দ্র নটভূপ ।
মনমথ লাখ গরবভরভঞ্জন,
অখিল-ভুবনজন-রঞ্জন রূপ ॥ ধ্রু ॥
অবিরত অতুল ভাবভরে গর গর,
গরজত অতি অদভুত রুচিকারী ।
মঙ্গলময় পদ ধরত ধরণী পর,
করত ভঙ্গী ভুজযুগল পসারি ॥
হাসত মধুর অধর মৃদু লাবণি,
শরদচাঁদ জিনি বদন বিলাস ।
টলমল অরুণ কমলদল লোচন,
কৌনে করহ কত রস পরকাশ ॥
গায়ত মধুর ভকতগণ নব নব,
কিন্নরনিকর দরপ করু চুর ।
উথলল প্রেমসিন্ধু মহী ভাসল,
নরহরি কুমতি পরশ বহু দূর ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
নাচত গৌরচন্দ্র গুণধাম           
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৪১-পৃষ্ঠা।

॥ গীতে যথা---বঙ্গাল॥

নাচত গৌরচন্দ্র গুণধাম।
ঝলকত অঙ্গ,-কিরণ মনরঞ্জন, কনক মেরু দূরে দামিনী-দাম॥ ধ্রু॥
বন্ধুর বদন, মদন মদ-মরদন, মধুরিমহাস যুবতিধৃতিহারি।
শ্রুতিজিতি তরুণ, অরুণমণি কুণ্ডল, টল মল নয়নযুগল ছবি ভারি॥
চাঁচর চিকণ, কেশ কুসুমাঞ্চিত, চপল চারু উরে মণ্ডিত মাল।
অভিনব বাহু, ভঙ্গিভর নিরুপম, ধরত চরণতলে সুললিত ভাল॥
পহুঁ চলু পাশ, লসত প্রিয়পরিকর, গায়ত মধুর রাগ রস মাতি।
উলসিত সকল, ভুবন ভণ নরহরি, বায়ত খোল খমক বহু ভাতি॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৬৮-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ বঙ্গাল॥

নাচত গৌরচন্দ্র গুণধাম ।
ঝলকত অঙ্গ কিরণ মনরঞ্জন,
কনক মেরু দূরে দামিনী দাম ॥ ধ্রু ॥
বন্ধুরবদন মদন-মদ মরদন,
মধুরিম হাস যুবতিধৃতিহারী ।
শ্রুতিজিতি তরুণ অরুণ মণিকুণ্ডল
টলমল নয়নযুগল ছবি ভারি ॥
চাঁচর চিকণ কেশ কুসুমাঞ্চিত,
চপল চারু উড়ে মণ্ডিত মাল ।
অভিনব বাহুভঙ্গী ভর নিরুপম,
ধরত চরণতলে সুললিত তাল ॥
পহুঁ চলু পাশ লসত প্রিয় পরিকর,
গায়ত মধুর রাগ রস মাতি ।
উলসিত সকল ভুবন ভণ নরহরি,
বায়ত খোল খমক বহু ভাতি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
আজু কি আনন্দ সংকীর্ত্তনে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮৩৯-পৃষ্ঠা।

॥ পুনঃ কামোদঃ॥

আজু কি আনন্দ সংকীর্ত্তনে।
নাচে গৌর নিত্যানন্দ, পরম আনন্দ কন্দ, প্রিয় পারিষদবৃন্দ সনে॥ ধ্রু॥
নাচে বোলে ভাল ভাল, বাজে খোল করতাল, সভে মহাবিহ্বল প্রেমায়।
নদীর প্রবাহ পারা, সবার নয়নে ধারা, কেহ কেহ পড়ে কারু গায়॥
কেহ বা পুলক ভরে, হুঙ্কার গর্জ্জন করে, কাঁপে কেহ থির হৈতে নারে।
কেহ কারু পানে চা’য়া, দুই বাহু পসারিয়া, কোলে করি ছাড়িতে না পারে॥
কেহু কারু পায় ধরে, পদধূলি লয় শিরে, কেহ ভূমে পড়ি গড়ি যায়।
প্রভু ভৃত্য এক রীতি, দেখি নরহরি অতি, আনন্দে প্রভুর গুণ গায়॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ॥

আজু কি আনন্দ সংকীর্ত্তনে ।
নাচে গৌর-নিত্যানন্দ                        পরম আনন্দকন্দ
প্রিয় পারিষদবৃন্দ সনে ॥ ধ্রু ॥
নাচে বোলে ভাল ভাল                   বাজে খোল করতাল
সবে মহা বিহ্বোল প্রেমায় ।
নদীর প্রবাহ পারা                           সবার নয়নে ধারা
কেহ কেহ পড়ে কার গায় ॥
কেহ বা পুলক ভরে                         হুঙ্কার গর্জ্জন করে
কাঁপে কেহ থির হৈতে নারে।
কেহ কারু পানে চাঞা                      দুই বাহু পসারিয়া
কোলে করি ছাড়িতে না পারে ॥
কেহ কারু পায় ধরে                        পদধূলি লয় শিরে
কেহ ভূমে পড়ি গড়ি যায় ।
প্রভু ভৃত্য এক রীতি                       দেখি নরহরি অতি
আনন্দে প্রভুর গুণ গায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
নৃত্যত গৌরচন্দ্র জন রঞ্জন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৩৯-পৃষ্ঠা।

॥ গীতে যথা---দেশপালঃ॥

নৃত্যত গৌরচন্দ্র জন রঞ্জন, নিত্যানন্দ বিপদভয় ভঞ্জন,
কঞ্জ-নয়ন জিতি নব নব খঞ্জন, চাহনি মনমথ গরব হরে।
ঝলকত দুঁহু তনু, কনক ধরাধর, নটন ঘটন পগ, ধরত ধরণি পর,
হাস মিলিত মুখ, লয়ত সুধাকর, উচরি বচন জনু অময় ঝরে॥
শোভা নিরুপম, ভণ তন আয়ত, বেষ্টিত পরিকর,-গণ গুণগণ গায়ত,
মধুর মধুর মৃদু মর্দ্দল বায়ত, ধা ধা ধিগি ধিগি ধিকট ধিলঙ্গ।
গণসহ সুরগণ, গগন পন্থগত, ঘন ঘন সরস, কুসুমবর বরষত,
জয় জয় জয় ধ্বনি ভুবন বিয়াপত, নরহরি কহব কি প্রেমতরঙ্গ॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৬৭-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ দেশপাল॥

নৃত্যত গৌরচন্দ্র জনরঞ্জন,
নিত্যানন্দ বিপদভয়ভঞ্জন,
কঞ্জ-নয়ন জিতি নব নব খঞ্জন,
.                চাহনি মনমথ গরব হরে ।
ঝলকত দুহুঁ তনু কনক ধরাধর,
নটন ঘটন পগ ধরত ধরণী পর,
হাস মিলিত মুখ লয়ত সুধাকর,
.        উচরি বচন জনু অমিয় ঝরে ॥
শোভা নিরুপম ভণমত আয়ত,
বেষ্টিত পরিকর গুণগণ গায়ত,
মধুর মধুর মৃদু মর্দ্দল বায়ত,
.        ধাধা ধিগি ধিগি ধিকট ধিলঙ্গ ।
গণ সহ সুরগণ গগনপন্থগত,
ঘন ঘন সরস কুসুমবর বরষত,
জয় জয় জয় ধ্বনি ভুবন বিয়াপত,
.        নরহরি কহব কি প্রেমতরঙ্গ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
নাচত গৌর পুরুবরসে ভোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮৩৬-পৃষ্ঠা।

॥ পুনঃ সোমরাগঃ॥

নাচত গৌর পুরুবরসে ভোর।
কনকধরাধর-গরব-বিভঞ্জন, ঝলকত অঙ্গ অতনু চিত চোর॥ ধ্রু॥
হাসত মৃদু মৃদু, বদন চান্দ ছবি, নাশত ঘোর কলুষ আঁধয়ার।
ধরইতে তাল, তরল পদপঙ্কজ, কম্পই ধরণি সহই নাহি ভার॥
তরুণ অরুণ যুগ, লোচন ডগ মগ, অবিরল বিপুল পুলক কুল সাজি।
গরজত সঘন, সিংহ জিনি বিক্রম, বলি কলিকাল বিপুল ভয়ে ভাজি॥
ভেদত গগন, গানে প্রিয় পরিকর, বায়ত খোল ললিত করতাল।
মাতল অখিল, লোক ভণ নরহরি, ভুবন ভরল যশ বিশদ বিশাল॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৬৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ পুনঃ সোমরাগঃ॥

নাচত গৌর পুরুবরসে ভোর।
কনক ধরাধর                                    গরব বিভঞ্জন
ঝলকত অঙ্গ অতনু চিতচোর॥ ধ্রু॥
হাসত মৃদু মৃদু                                  বদন চান্দ ছবি
নাশত ঘোর কলুষ আঁধয়ার।
ধরইতে তাল                                    তরল পদপঙ্কজ
কম্পই ধরণি সহই নাহি ভার॥
তরুণ অরুণযুগ                                   লোচন ডগমগ
অবিরল বিপুল পুলককুল সাজি।
গরজত সঘন                                সিংহ জিনি বিক্রম
বলী কলিকাল বিপুল ভয়ে ভাজি॥
ভেদত গগন                                গানে প্রিয় পরিকর
বায়ত খোল ললিত করতাল।
মাতল অখিল লোক                                ভণ নরহরি
ভুবন ভরল যশ বিশদ বিশাল॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
নাচত ভুবন মন মোহন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৩৫-পৃষ্ঠা।

॥ পুনঃ কর্ণাট॥

নাচত  ভুবন মন মোহন, চম্পক কনক কঞ্জ জিনি বরণা।
সুবলিত তনু মৃদু, মলয়জ রঞ্জিত, পহিরণ বসন ঘন কিরণা॥
হিমকর নিকর,-নিন্দি মধুরানন, হাসত মধুর সুধা যনু ঝরঈ।
ভুরুযুগ ভঙ্গ,-পাঁতি লস লোচন, ডগ মগ অরুণ কিরণ ভর হরঈ॥
দোলত মণিময়,-হার হরত ধৃতি, টল মল কুণ্ডল ঝলকত শ্রবণে।
চাঁচর চিকুর ভঙ্গিভার ভরে, বিলুলিত হালত, তিমির তার যনু পবনে॥
অভিনয় ললিত, কলিত করকিশলয়ে, কত শত তাল ধরত পগ ধরণে।
নরহরি পরম,-উলস যশ গায়ত, শোভা বিপুল কৌনক বিবরণে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৯৩-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি”
ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর
পদ বলে বিবেচিত হয়েছে।

॥ কর্ণাট॥

নাচত  ভুবনমনোমোহন
চম্পক-কনক-কঞ্জ জিনি বরণা ।
সুবলিত তনু মৃদু মলয়জ-রঞ্জিত
পহিরণ চীনবসন ঘন কিরণা ॥
হিমকরনিকরনিন্দি মধুরানন
হাসত মধুর সুধা মনু ঝরই ।
ভুরুযুগ ভঙ্গ পাতি লস লোচন
ডগমগ অরুণকিরণভর হরই ॥
দোলত মণিময় হার হরত ধৃতি
টলমল কুণ্ডল ঝলকত শ্রবণে ।
চাঁচর চিকুর ভঙ্গী ভার ভরে
বিলুলিত হালত তিমির তার জনু পবনে ॥
অভিনয় ললিত কলিত করকিশলয়ে
কত শত তাল ধরত পগ ধরণে ।
নরহরি পরম উলস যশ গায়ত
শোভা বিপুল কৌনক বিবরণে ॥