কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
কি মধুর মধুনিশা চাঁদের আলো কৈলে দিশা
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৪৫-পৃষ্ঠা।

॥ গীতে যথা---কেদারঃ॥

কি মধুর মধুনিশা, চাঁদের আলো কৈলে দিশা, বহে মন্দ মলয় সমীর।
জাহ্নবী যমুনা প্রায়, নির্ম্মল পুলিন তায়, কূহরে কোকিল শিখী কীর॥
আজু কি কৌতুক নদীয়াতে।
সোঙরি পুরুব রঙ্গ, নিতাই পুলক অঙ্গ, তিলেক নারয়ে থির হৈতে॥ ধ্রু॥
দেখিয়া নিতাই রীতি, শ্রীগৌর সুন্দর অতি, প্রেমাবেশে অবশ হইলা।
কেহ না ধৈরয বাঁধে, গায় সভে নানা ছাঁদে, বলাই চাঁদের রাসলীলা॥
দেবতা মানুষে মিলি, নাচে বাহু তুলি তুলি, নানা বাদ্য বায় অনিবার।
দাস নরহরি কয়, জগ ভরি জয় জয়, নিত্যানন্দ রোহিণীকুমার॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২১৫-পৃষ্ঠা।  নরহরি চক্রবর্তী
বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই
পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ কেদার॥

কি মধুর মধুনিশা                            চাঁদের আলো কৈল দিশা
বহে মন্দ মলয় সমীর।
জাহ্নবী যমুনা প্রায়                                    নির্ম্মল পুলিন তায়
কূহকে কোকিল শিখিকীর॥
আজু কি কৌতুক নদীয়াতে।
সোঙরি পুরুব রঙ্গ                                     নিতাই পুলক অঙ্গ
তিলেক নারয়ে থির হৈতে॥ ধ্রু॥
দেখিয়া নিতাইর রীতি                                শ্রীগৌরসুন্দর অতি
প্রেমাবেশে অবশ হইলা।
কেহ না ধৈরজ বাঁধে                                গায় সবে নানা ছাঁদে
বলাইচাঁদের রাসলীলা॥
দেবতা মানুষে মিলি                                নাচে বাহু তুলি তুলি
নানা বাদ্য বায় অনিবার।
দাস নরহরি কয়                                      জগ ভরি জয় জয়
নিত্যানন্দ রোহিণীকুমার॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
সুরধুনীতীরে কত রঙ্গে
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৩৭-পৃষ্ঠা।

॥ পুনঃ সারঙ্গঃ॥

সুরধুনীতীরে কত রঙ্গে। বিহরয়ে গৌর প্রিয় পারিষদ সঙ্গে॥
হইল প্রহর দুই দিবা। সে সময়ে না জানি প্রভুর মনে কিবা॥
শ্রীবাস মুরারি সেই বেলে। আনাইল বিবিধ সামগ্রী ভরি থালে॥
উলসিত নদীয়ার শশী। চাহে সীতানাথ পানে লহু লহু হাঁসি॥
অদ্বৈত পরমানন্দ সনে। বসাইলা সবে কিবা মণ্ডলী-বন্ধানে॥
পাতিয়া পলাশ পাত তায়। বিবিধ সামগ্রী পরিবেষয়ে সভায়॥
অনুমতি পাইয়া ভোজনে। সভে এক দিঠে চায় গোরা-মুখ পানে॥
নিতাই ধরিতে নারে থেহা। উমড়য়ে হিয়ায় কে জানে কিবা নেহা॥
ক্ষীর সর নবনীত ছেনা। গোরার বদনে দিয় পাসরে আপনা॥
অদ্বৈত লইয়া নিজ করে। পিয়াইল ছেনা পানা নিতাই চাঁদেরে॥
নিতাই সুন্দরমহাবলী। মোদকাদি১ অদ্বৈতবদনে দিল তুলি॥
ওনা তনু পুলকে ভরিল। পরিকর মাঝে কি কৌতুক উপজিল॥
কেহ খায় কারু মুখে দিয়া। কেহ লেন কারু পত্র হইতে কাড়িয়া॥
মিঠাই অনেক পরকার। খাইতে সবার সুখ বাঢ়িল অপার॥
অঞ্জলি অঞ্জলি ভরি ভরি। পিয়ে সবে সুশীতল সুরধুনীবারি॥
পত্রশেষ যে কিছু রহিল। দাস নরহরি তা যতন করি নিল॥

১ - মোদক -মোওয়া।

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২৭-পৃষ্ঠায়
এইরূপে দেওয় রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ সারঙ্গ॥

সুরধুনীতীরে কত রঙ্গে।
বিহরয়ে গৌর প্রিয়-পারিষদ সঙ্গে॥
হইল প্রহর দুই দিবা।
সে সময়ে না জানি প্রভুর মনে কিবা॥
শ্রীবাস মুরারি সেই বেলে।
আনাইল বিবিধ সামগ্রী ভরি থালে॥
উলসিত নদীয়ার শশী।
চাহে সীতানাথ পানে লহু লহু হাসি॥
অদ্বৈত পরমানন্দ মনে।
বসাইলা সবে কিবা মণ্ডলীবন্ধানে॥
পাতিয়া পলাশ পাত তায়।
বিবিধ সামগ্রী পরিবেশয়ে সভায়॥
অনুমতি পাইয়া ভোজনে।
সভে এক দিঠে চায় গোরা-মুখপানে॥
নিতাই ধরিতে নারে থেহা।
উমড়য়ে হিয়ায় কে জানে কিবা নেহা॥
ক্ষীরসর নবনীত ছানা।
গোরার বদনে দিয়া পাসরে আপনা॥
অদ্বৈত লইয়া নিজ করে।
পিয়াইল ছানাপানা নিতাইচাঁদেরে॥
নিতাই সুন্দর মহাবলী।
মোদকাদি অদ্বৈত-বদনে দিল তুলি॥
ওনা তনু পুলকে ভরিল।
পরিকর মাঝে কি কৌতুক উপজিল॥
কেহ খায় কারু মুখে দিয়া।
কেহ লেন কারু পত্র হইতে কাড়িয়া॥
মিঠাই অনেক পরকার।
খাইতে সভার সুখ বাড়িল অপার॥
অঞ্জলি অঞ্জলি ভরি ভরি।
পিয়ে সভে সুশীতল সুরধুনী-বারি॥
পত্র শেষ যে কিছু রহিল।
দাস নরহরি তা যতন করি নিল॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
গৌর গুণমণি বরজ শশধর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৩২-পৃষ্ঠা।

॥ পুনঃ মায়ূরঃ॥

গৌর গুণমণি, বরজ শশধর, পুরুষ প্রকট, সুঅট মিভাদর,
আদরই প্রিয়, বৃন্দসহ শিরি,-বাস ভবনে বিরাজয়ে।
বান্ধি নট পটি, পাগ মৃদুভর, কুসুম পল্লব, ধরত শিরোপর,
বলয় কর কটি, বসন নব ব্রজ, গোপসম সব সাজয়ে॥
ভাণ্ড দধি যুত, চিত্র বাহুঁক, কান্ধে করু করে, লগুড় কাহুকো,
ভঙ্গি সঞে চলি, হলদি দধি ঘৃত, পঙ্ক অঙ্গণে শোহয়ে।
হি হি শবদ, উচারি ঘন ঘন, বিপুল পুলকিত, তরল তনু মন,
করত সুললিত, নৃত্য নিরুপম, নিখিল ভুবন বিমোহয়ে॥
হাসি হরষে, নিতাই কহি কত, হলধি দধি পহু, অঙ্গে ছির কত,
তুরিতে তহি, অদ্বৈত নবনী, নিতাই বদনে বিলেপয়ে।
ধরল প্রবল, নিতাই কৌতুকে, ভারি কর্দ্দমে, যতি গড়ি সুখে,
লপটি কট, অদ্বৈত নট তহি, গগণে ভুজ বিক্ষেপয়ে॥
বাসুদেব মুকুন্দ মাধব, আদি গায়ত জনম উত্সব,
ধা ধি ধি কি তক, ধিনি নি বহু, বাদ্য বাদক বায়ই।
দেবগণ ঘন, কুসুম বরষত, দাস নরহরি, নাথে নিরখত,
কোই ধরই ন,-ধিরজ ভর নর, নারী চহুদিশ ধায়ই॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
বলি কলি দমন শমন ভঞ্জন   
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯২১-পৃষ্ঠা।

॥ গীতে যথা---বেলাবেলী॥

বলি কলি দমন, শমন ভঞ্জন, নিখিল ভুবন জন রঞ্জন কারী।
দুলহ প্রেমধন, বিতরণ পণ্ডিত, সুর তরু নিকর গরব ভর হারী॥
নাচত শচীসুত কীর্ত্তন মাঝ।
কনক ধরাধর নিন্দি রুচির তনু বিলসত জনু নব মনমথ রাজ॥ ধ্রু॥
পদতল তালে, ধরণি করু টল মল, ললিত ভঙ্গি ঙুজ রহই পসারি।
হাসত মৃদু মৃদু, অধর কম্প অতি, অথির গদধর বদন নেহারি॥
ডগ মগ নয়ন,-কমল ঘন ঘূরত, নিরুপম পুরুব রঙ্গ পরকাশ।
উলসিত পরম, চতুর পরিকরগণ, ইহ রসে বঞ্চিত নরহরি দাস॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
গৌর সুরধুনি তীরে নাচত   
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯১২-পৃষ্ঠা।

॥ পুনশ্চ গৌরড়ী॥

গৌর সুরধুনি, তীরে নাচত, সুঘর পরিকর সঙ্গ।
হেমভূধর,-গরবভর-হর, পরম মধুরিম অঙ্গ॥
অতুল কুন্তল, বলিত কেতকী, কুন্দ কুসুমসুরঙ্গ।
বাহু বলনি বি,-শাল বক্ষ বি,-লোকি বিকল অনঙ্গ॥
ভাবে গর গর, গমন গজপতি, গঞ্জি গরজে অভঙ্গ।
কঞ্জলোচনে, লোর ঢর কত, প্রকট জনু যুগ গঙ্গ॥
তরল পদপলে, তাল ধরইতে, ধরণি অধিক উমঙ্গ।
দাস নরহরি, করত জয় জয়, কার কি কহব রঙ্গ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
গৌর বিধুবর বরজ মোহন ভ্রমণ করু নদীয়ায়
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৬৮-পৃষ্ঠা।

॥ গীতে যথা---কামোদঃ॥

গৌর বিধুবর, বরজ মোহন, ভ্রমণ করু নদীয়ায়।
বৃদ্ধ পুরুষ, অসংখ্য পথ গত, নিরিখে হরষ হিয়ায়॥
কেউ কহে কিয়ে, অনঙ্গ সুগঠন, কোনে সিরজল কেল।
ঐছে অপরূপ, রূপক বহুল, নয়ন গোচর ভেল॥
কোউ কহ কিয়ে, নেহ ঘটই কি, কহব কহই না যায়।
হৃদয়সম্পুটে, ধরব অনুক্ষণ, কহ কি করব উপায়?॥
কোউ কত কত ভাঁতি ভাল, অনি,-বার আশীষ দেত।
দাস নরহরি পহুক মাধুরী, নিরত দিঠি ভরি লেত॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২৯-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদঃ॥

গৌর বিধুবর, বরজমোহন, ভ্রমণ করু নদীয়ায়।
বৃদ্ধ পুরুষ অসংখ্য পথগত, নিরিখে হরিষ হিয়ায়॥
কেউ কহে কিয়ে অনঙ্গ সুগঠন, কোনে সিরজন কেল।
ঐছে অপরূপ রূপক বহুল নয়নগোচর ভেল॥
কোই কহ কিয়ে নেহ ঘটই কি কহব কহই না যায়।
হৃদয় সমপুটে ধরয় অনুক্ষণ কহ কি করব উপায়॥
কোই কত কত ভাতি ভণত অনিবার আশীষ দেত।
দাস নরহরি, পঁহুক মাধুরী, নিয়ত দিঠি ভরি লেত॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
মাঘ সপ্তমী শুক্লপক্ষ
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮২৯-পৃষ্ঠা।

॥ পুনঃ ভূপালীঃ॥

মাঘ সপ্তমী শুক্লপক্ষ, শুভক্ষণ ক্ষণ ভূরি।
প্রকটি প্রভু, অদ্বৈত সুন্দর, করল কলিমদ দূরি॥
ধাই চলু সব, লোক পৈঠি, কুবের ভবন মাঝার।
বিপুল পুলক, বিলোকি বালক, দেত জয় জয় কার॥
ভাটগণ ঘন, ভণত যশ, গায়ত গুণি মুদ মাতি।
সুঘর বাদক, বৃন্দ বায়ত, বাদ্য কত কত ভাতি॥
করত নর্ত্তক, নৃত্য উঘতট থৈতা তক তক থোন।
দাস-নরহরি, পহুঁক জনম, বিলাস বরণব কোন॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৭৪-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ ভূপালী॥

মাঘ সপ্তমী শুক্লপক্ষ শুভক্ষণ ক্ষণ ভূরী।
প্রকটি প্রভু অদ্বৈত সুন্দর কয়ল কলিমদ দূরি॥
ধাই চলু সব লোক পৈঠি কুবের ভবন মাঝার।
বিপুল পুলক, নিরখি বালক দেত জয় জয়কার॥
ভাটগণ ঘন ভণত যশ গায়ত গুণী মুদমাতি।
সুঘড় বাদকবৃন্দ বায়ত বাদ্য কত কত ভাঁতি॥
করত নর্ত্তক নৃত্য উঘতট, থৈতা তক তক থোন।
দাস নরহরি পহুঁক জনম বিলস বরণব কোন॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
বরজ ভূষণ গৌর বিধুবর
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮১৬-পৃষ্ঠা।

॥ পুনঃ যথা---রাগঃ॥

বরজ ভূষণ গৌর বিধুবর, করি বিবাহ বিনোদ গতিপর,
প্রেয়সীসহ চলই নিজঘর, পরম অদ্ভুত শোহয়ে।
চঢ়ল চৌদল মাহি ঝলকত, রূপ অমিয় প্রবাহ উছলত,
বলিত নয়ল সিংগার নিরুপম, নিখিলজন-মন মোহয়ে॥
হোত জয় জয় শব্দ অবিরত, নারী পুরুখ অসংখ্য নিরখত,
পরসপর ভণ, লখিমি লখিমিক,-নাথ দহু বিলসত যনু।
বন্দি গণ মন, মোদ অতিশয়, উচরি নব নব,-চরিত রসময়,
ভূরি ভূসুর করত ঘন, ঘন বেদ ধ্বনি পুলকিত তনু॥
বাদ্য বহুবিধ, মরুজ মর দল, ত্রিসারি কুণ্ডলি পটহ পুষ্কল,
কুকু নুনু নুনু, নু ধা বিবিধ বা,-য়ত মধুর বাদক ঘটা।
নটত নর্ত্তকী, নর্ত্তকাবলি, উঘটি তা ধিক ধিকিতা ধিনি,
নিনি ধেন্না ধিকি, তক তাল ধরু পগ, ভঙ্গি চমকত তনুছটা॥
জাতি শ্রুতি স্বরগ্রাম মুরুছন, তান নব নব নব আলাপন,
শুনত কানন তেজি মৃগ গুণিবৃন্দ নিকট হি ধায়এ।
ভবন চহুদিশ বিপুল কল কল, দাস নরহরি হৃদয় উথলল,
সময় গোধূলি, ললিত সুরধুনী তীরে বিরমি ঘরে আয় এ॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৭৩-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ যথারাগ॥

বরজ-ভূষণ গৌর-বিধুবর, করি বিবাহ বিনোদগতি পর,
প্রেয়সী সহ চলই নিজ ঘর, পরম অদ্ভুত শোহয়ে।
চঢ়ল চৌদোল মাহি ঝলকত, রূপ অমিয় প্রবাহ উছলত,
বলিত নয়ন সিংগায় নিরুপম, নিখিলজন-মন মোহয়ে॥
হোত জয় জয় শব্দ অবিরত, নারী পুরুখ অসংখ্য নিরখত,
পরসপর ভণ, লখিমি লখিমিক, নাথ দুঁহু বিলসত জনু।
বন্দিগণ মন মোদ অতিশয়, উচরি নব নব চরিত মধুময়,
ভূরি ভূসুর করত ঘন ঘন, বেদধ্বনি পুলকিত তনু॥
বাদ্য বহুবিধ মূরজ মরদল, ত্রিসারি কুণ্ডলি পটহ পুষ্কল,
কু কু নু নু নু নু নুধা, বিবিধ বায়ত মধুর বাদক ঘটা।
নটত নর্ত্তকী, নর্ত্তকাবলি, উঘটি তাধিক ধিকিতা ধিনি,
নিধি ধেন্না ধিকি তক তাল ধরু, পগভঙ্গী চমকত তনুছটা॥
জাতিশ্রুতি স্বর-গ্রাম মূরুছন, তান নব নব নব আলাপন,
শুনত কানন ত্যজি মৃগ, গুণিবৃন্দ নিকটহি ধায়এ।
ভবন চহু দিশ বিপুল কল কল, দাস নরহরি হৃদয় উছলল,
সময় গোধূলি ললিত সুরধুনী-তীরে বিরমি ঘরে আয়এ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
জয় জয় শ্রীগঙ্গানারায়ণ-চক্রবর্ত্তী
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চদশ তরঙ্গ, ১০৬২-পৃষ্ঠা।

॥ গীতে যথা---গৌরী॥

জয় জয় শ্রীগঙ্গানারায়ণ-চক্রবর্ত্তী, অতি ধীর গভীর।
ধৈরয হরণ, বরণবর মাধুরী, নিরুপম মৃদুতর রুচির শরীর॥
অবিরত সঙ্কী,-র্ত্তন-রস লম্পট, ললিতনৃত্য-রত প্রেম-বিভোর।
শ্রীল নরোত্তম,-চরণ সরোরুহ, ভজন পরায়ণভুবন উজোর॥
শ্রীচৈতন্য,-চন্দ্রচরিতামৃত,-পানে মগন মন সতত উদার।
শ্রীগোবিন্দ, মনোহর বিগ্রহ, যজ্জীবন ধন প্রাণ আধার॥
পরমদয়াল, দীন জন বান্ধব, প্রবলপ্রতাপ তাপতম হারী।
বরণি না শকতি, কিরিতি অতি অদভুত, বিদিত দাস-নরহরি সুখকারী॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।  
নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ বেলাবলী বা গৌরী॥

জয় জয় শ্রী-                                গঙ্গানারায়ণ
চক্রবর্ত্তী১ অতি ধীর গভীর।
ধৈরজহরণ                                বরণ বর মাধুরী
নিরুপম মৃদুতর রুচির শরীর॥
অবিরত সংকী-                                র্ত্তনরস লম্পট
ললিত নৃত্যরত প্রেমবিভোর।
শ্রীল নরোত্তম-                                চরণ-সরোরুহ
ভজনপরায়ণ ভুবন উজোর॥
শ্রীচৈতন্য-                                চন্দ্র-চরিতামৃত
পানে মগন মন সতত উদার।
শ্রীগোবিন্দ                                মনোহর বিগ্রহ
যজ্জীবন ধন প্রাণ আধার॥
পরম দয়াল                                দীনজন-বান্ধব
প্রবল প্রতাপ তাপতমহারী।
বরণি না শকতি                        কি রীতি অতি অদভুত
বিদিত দাস নরহরি সুখকারী॥

১। - শ্রীগঙ্গানারায়ণ চক্রবর্ত্তী ও শ্রীরামকৃষ্ণ আচার্য্য শ্রীল নরোত্তম ঠাকুরের প্রধান শিষ্য।

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
আজু কি মধুর মধুনিশা
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চম তরঙ্গ, ২৬৪-পৃষ্ঠা।

॥ গীতে যথা---কেদারঃ॥

আজু কি মধুর মধুনিশা। চাঁদের আলো কৈলে সব দিশা॥
যমুনা পুলিন পরিসরে। প্রিয়াসহ বলাই বিহরে॥
কিবা রাসমণ্ডল সুষমা। চতুর্দ্দিকে গোপী মনোরমা॥
বায় নানা যন্ত্র কুতূহলে। গায় গীত রসের হিলোলে॥
প্রাণনাথে বেঢ়ি নৃত্য করে। শোভায় ভুবন মন হরে॥
রসিক শেখর বলরাম। নাচয়ে জিনিয়া কোটি কাম॥
সঘনে সুচারু শৃঙ্গপূরে। জগত মাতায়ে সে না সুরে॥
কত না চাতুরী প্রকাশয়ে। প্রিয়া ভুজে ভুজ আরোপয়ে॥
বদনে বদন বিধু দিয়া। উলাসে ধরিতে নারে হিয়া॥
পুরায় সবার অভিলাষ। নিছনি এ নরহরিদাস॥