কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
ওগো এ বরজ-মাঝ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০৩।

॥ গান্ধার॥

ওগো এ বরজ-মাঝ ।
কে আছে নাগররাজ ॥
ভুবনমোহন সেহ ।
মেঘের বরণ দেহ ॥
মরি কি চরিত তার ।
যেন সে অমিয়া-ধার ॥
সখী শুনাইতে মোরে ।
ভাসিনু আঁখির লোরে ॥
এ তনু অবশ হৈলো ।
ধৈরজ ধরম গেলো ॥
অন্তর করয়ে যাহা ।
কহিতে না আইসে তাহা ॥
কি হৈল আমার প্রাণে ।
প্রবোধ নাহিক মানে ॥
কি আছে বিধাতা চিতে ।
কেনে কৈলে হেন রীতে ॥
তা’ বিনু কিছু না ভায় ।
কেমনে দেখিব তায় ॥
শুনি নরহরি ভণে ।
দেখাব কুসুমবনে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
ওগো কত প্রবোধিব তায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮২।

অথ জড়িমায়া---
॥ সুহই॥

ওগো কত প্রবোধিব তায় ।
এ নব বয়েসে                            হেন দশা ইথে
পরাণ উড়িয়া যায় ॥
হিতাহিত চিতে                          না জানে সকল
পুছিলে কিছু না কহে ।
না দেখে নয়ানে                          না শুনয়ে কাণে
অবশ হইয়া রহে ॥
নিশসই ঘন                                  ভ্রম বিরচই
হুঙ্কার অনবসরে ।
তিলে তিলে অতি                        বিপরীত তাহা
হেরি কে ধৈরজ ধরে ॥
নদীয়ার শশী                              পশিল অন্তরে
তা’ বিনু ধনী না জীয়ে ।
নরহরি কহে                             সে অতি দুলহ
নহিলে আনিয়া দিয়ে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
ওগো কহিতে বাসিয়ে লাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২৭।

অথ দর্শনং যথা--
॥ আশাবরী ॥

ওগো কহিতে বাসিয়ে লাজ ।
কুলবতী কুল-                          ধরম না রাখে
কালিয়া নাগররাজ ॥  ধ্রু ॥
যমুনা যাইতে                            কদম্বতলাতে
মো মেন দেখিলু তারে ।
কি মোহন নব                       ভঙ্গী ভালে ভালে
বাঁচিয়া আইলু ঘরে ॥
পুন প্রাণসখী                         লেখি পটে তারে
দেখাইলে যতন করি ।
সামান্য হিয়াতে                       নারি নিবারিতে
সদাই ভাবিয়া মরি ॥
স্বপনে সে আসি                      পাশে বসি হাসি
হানিলে নয়নবাণ ।
কৈলে জর জর                          নরহরি ইথে
বাঁচে কি অবলা প্রাণ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
ওগো কি কব সইয়ের কাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৩।

অথ চিত্রে ( নায়িকা প্রাহ )
॥ দেশাগ ॥

ওগো কি কব সইয়ের কাজ ।
হাসি হাসি আসি                        চারু চিত্রপট
দেখাঞা ভাঙ্গিলে লাজ ॥
আহা মরি মরি                         পরাণ নিছিয়ে
কিবা সে মূরতি লেখা ।
কনক কেশর                            জিনি সুমধুর
বরণ অমিয়া মাখা ॥
ভুরু দুটি কিবা                        কামের কামান
নয়ানে বরিষে বাণ ।
পরিসর বুক                            মুখ নিরখিতে
অবলা ধরে কি প্রাণ ॥
আজানুলম্বিত                             ভুজযুগ যেন
পসারি করয়ে কোলে ।
নরহরি জানে                         নারি নেহারিতে
ভাসিনু আঁখির জলে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
ওগো কি কব সইয়ের রীত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৮৩ ।

অথ বৈয়গ্র্যে—
॥ ভূপালি ॥

ওগো কি কব সইয়ের রীত
যে ঘর-করণ                       বিষ সম বাসে
তাহে সে মজায় চিত
যারে কত কত                    যতনে তিলেক
মুনি না ধিয়ানে পায়
হেন গোরাচাঁদে                  হিয়া মাঝে হৈতে
বাহির করিতে চায়
সহচরীগণে                          ভণে বারে বারে
কি আর ও সব কথা
দিবস-রজনী                        আন বাণী ভণি
ঘুচাহ সকল ব্যথা
কনক ভূষণ                        নারে নিরখিতে
নয়ানে ঝাঁপয়ে বারি
নরহরি জানে                    চাহিতে তা পানে
বুক বিদরিয়া মরি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
ওগো কি কৈলে নদীয়াশশী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৮৫ ।

॥ পুনঃ আশাবরী॥

ওগো কি কৈলে নদীয়াশশী ।
বিষম বিয়াধি                        ঘটাইল মেন
বারেক অন্তরে পশি ॥
সই কেবা প্রবোধিব তায় ।
কাহারু বচনে                       নাহি পরতীত
গরাণ দহিয়া যায় ॥
পড়ি লোটায় ধরণীতলে ।
সঘনে নিশাস                    না নিসরে বাণী
ভাসয়ে আঁখির জলে ॥
সেই নরহরি পহুঁ বিনু ।
তিলে তিলে অতি                বিপরীত ধনী
ধরিতে নারয়ে তনু ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
ওগো কেবা সিরজিল লেহা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৭।

অথ মোহে—
॥ হিন্দোল॥

ওগো কেবা সিরজিল লেহা ।
নদীয়ার চাঁদে                চিত মজাইয়া
ধরিতে নারয়ে থেহা ॥
সেরূপ লাবণি                সে দিঠে চাহনি
সে মুখে মধুর হাস ।
সব গেল দূরে                কি তার অন্তরে
না কহে মধুর ভাষ ॥
ভাসে আঁখিজলে           লুঠে ক্ষিতিতলে
কনকপুতলি জনু ।
না সম্বরে বাস                দেখিতে তরাস
হইল নিচল তনু ॥
না বহে নিশাস                ইথে কিবা আশ
সে কৈলে বিষম বড় ।
কহে নরহরি                গোরা নিরদয়
অবলা বধিতে দঢ় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
ওগো গৌরাঙ্গ গুণের নিধি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩০৫ ।

অথোন্মাদে---
॥ পঠমঞ্জরী ॥

ওগো গৌরাঙ্গ গুণের নিধি ।
আহা মরি তাহে                       হেন দশা কেন
ঘটাইলে দারুণ বিধি ॥
সে যে হইল বাউলপারা ।
কিবা ভাবে মনে                       আনে না কহয়ে
চাহয়ে চঞ্চলধারা ॥
খেণে হাসয়ে বিরলে বসি ।
তেজয়ে নিশ্বাস                           নিশবদ খেণে
মলিন বদন-শশী ॥
খেণে নয়ানে ঝরয়ে নীর ।
নরহরি পহুঁ                               বিরহ বিষম
তিলেক না বাঁধে থির ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
ওগো নন্দের নন্দন কে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২০০ ।

শ্রীরাধিকা সখীং প্রত্যাহ—
॥ ধানশী ॥

ওগো নন্দের নন্দন কে ?
জগজন মন-                           রঞ্জন অঞ্জন
জিনিয়া তাহার দে’ ॥ ধ্রু ॥
বন্দিগণ ভণি                        সে রূপ-মাধুরী
আনন্দে ভাসয়ে যেন ।
যে শুনে বারেক                  তার মজে জাতি
সে হয় বাউরী মেন ॥
ভুবনমোহন                           গুনগণ তার
তুলনা না দেয় আনে ।
নিজ সঙ্গী সহ                    সিনায়া আসিতে
সে কথা সামাইল কাণে ॥
সকল ভুলিনু                         পথহারা হলু
চলিতে কাঁপয়ে পা ।
নরহরি জানে                       যে হইল মনে
কহিতে নারিয়ে তা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
ওগো সই! ওনা রূপে পরাণ মজিল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২০।

॥ পুনঃ ধানশী ॥

ওগো সই !  ওনা রূপে পরাণ মজিল ।
কুলের ধরম মোর কিছু না রহিল ॥
থির হৈয়া তিলেক রহিতে নারি ঘরে ।
অনুখণ ধায় আঁখি তারে দেখিবারে ॥
কি মোহিনী জানে সেই কালিয়া নাগর ।
চাহিয়া নয়ান কোণে কৈলে জরজর ॥
পাসরিতে করি কত পাসরা না যায় ।
নরহরি কহে রাই না দেখি উপায় ॥