| কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
| রাই! কি আর বলিব আমি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৬১। ॥ সৌরাষ্ট্র ॥ রাই ! কি আর বলিব আমি । ভুবনমোহন কালা কানু মন- মোহিনী কেবল তুমি ॥ দেখ কালিন্দী-তীরেতে গিয়া । সে তোহে বিয়ায় ধারা বহে আখ্যে ধরিতে নারয়ে হিয়া ॥ ধনী হাসিয়া কহয়ে ধীরে । না বুঝিয়ে রস- রীতি ইথে কহ কিরূপে ভেটিব তারে ॥ সখী কহে --- না করহ লাজ । নয়ানের কোণে তা পানে চাহিতে বুঝিবে সকল কাজ ॥ শুনি মানিয়া সখীর কথা । পুলকিত চিত চলে অলখিত কালিয়া নাগর যথা ॥ এথা কানু মনোরথে ভোর । শুক-মুখে শুনি রাইর গমন সুখের নাহিক ওর ॥ রাই আইসে করিয়া আলা । বারেক নেহারি নারে থির হইতে মদনে মাতয়ে কালা ॥ রাই আগে আগুসরি যায় । মধুর মধুর হাসি হাসি ছলে কহয়ে কত না তায় ॥ মোরে আপন করিয়া লেহ । সোপিনু জীবন জনমের মত এ পদ-পরশ দেহ ॥ ধনী লাজে না আইসে পাশে । বসন অঞ্চলে ঝাঁপি মুখবিধু মধুর মধুর হাসে ॥ কালা কত না যতন করি । চুম্বয়ে অধর ধরি হিয়া মাঝে বিলসে পালঙ্ক পরি ॥ শোভা হেরি কে ধরয়ে থেহা । নরহরি সখী পাশে কি হেরব হেম মরকিত দেহা ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |