| কবি পরমানন্দ-কবিকর্ণপূরের বৈষ্ণব পদাবলী |
| দুহুঁ অতি কাতর কুঞ্জসেঁ নিকসল কবি পরমানন্দ দাস আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩২শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, পদসংখ্যা ২৯০৬ হিসেবে। দুহুঁ অতি কাতর কুঞ্জসেঁ নিকসল সব সহচরিগণ মেলি। দুহুঁ জন-নয়নে প্রেম-জল ঝর ঝর ঐছনে গৃহে চলি গেলি॥ কিয়ে রাধামাধব-লীলা। সোঙরিতে খেদ ভেদ করু অন্তর গলি গলি যাওত শীলা॥ বিমনহি নিজ নিজ মন্দিরে দুহুঁজন শূতল পালঙ্ক-শয়ান। সখিগণ নিজ নিজ মন্দিরে ঘুমল ঐছন ভেল বিহান॥ গুরুজন জাগল সূর উদয় কৈল সবহুঁ ভেল পরকাশ। শ্রীরূপমঞ্জরি-চরণ হৃদয় ধরি কহে পরমানন্দ দাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| হরে হরে গোবিন্দ হরে কবি পরমানন্দ দাস আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩৪শ পল্লব, নাম- সংকীর্ত্তন, পদসংখ্যা ২৯৭৪ হিসেবে। ॥ বিহগড়া॥ হরে হরে গোবিন্দ হরে। কালিয়-মর্দ্দন কংস-নিসূদন দেবকি-নন্দন রাম হরে॥ ধ্রু॥ মত্স কচ্ছবর শূকর নরহরি বামন ভৃগুপতি রক্ষকুলারে। শ্রীবল বৌদ্ধ কল্কি নারায়ণ দেব জনার্দ্দন ষ্রীকংসারে॥ কেশব মাধব যাদব যদুপতি দৈত্য-দলন দুখ-ভঞ্জন শৌরে। গোলক-গোকুল- চন্দ্র গদাধর গরুড়-ধ্বজ গজ-মোচন মুরারে॥ শ্রীপুরুষোত্তম পরমেশ্বর প্রভু পরম-ব্রহ্ম পরমেষ্ঠি অঘারে। দুখিতে দয়াং কুরু দেব দেবকিসুত দুর্ম্মতি পরমানন্দ পরিহারে॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্রর সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” দ্বিতীয় সংস্করণ, পরিশিষ্ট, প্রথম, নানাভাবের সঙ্গীত, পদসংখ্যা-১৪, ৩৩৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ বিহগড়া॥ হরে হরে গোবিন্দ হরে। কালিয়মর্দ্দন কংসনিসূদন দেবকীনন্দন রাম হরে॥ ধ্রু॥ মত্সকচ্ছবর, শূকর নরহরি, বামন ভৃগুসুত রক্ষকুলারে। শ্রীবলদেব বৌদ্ধ কল্কি নারায়ণ দেব জনার্দ্দন ষ্রীকংসারে॥ কেশব মাধব যাদব যদুপতি দৈত্যদলন দুঃখভঞ্জন শৌরে। গোলকইন্দু গোকুলচন্দ্র গদাধর গরুড়ধ্বজ গজলোচন মুরারে॥ শ্রীপুরুষোত্তম পরমেশ্বর প্রভু পরমব্রহ্ম পরমেষ্ঠী অঘারে। দুঃখিতে দয়াং কুরু দেব দেবকীসুত দুর্ম্মতি পরমানন্দ পরিহারে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |