| কবি রাধাবল্লভ দাসের বৈষ্ণব পদাবলী |
| সজনি, অপরূপ পেখলু বালা কবি রাধাবল্লভ আনুমানিক ১৭৫০ সালে গোকুলানন্দ সেন (বৈষ্ণবদাস) সংকলিত ও বিরচিত এবং ১৯১৫-১৯৩১ সময়কালে, সতীশচন্দ্র রায় দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদকল্পতরু”, ৫ খণ্ডে, সটীক সংস্করণ, প্রথম খণ্ড, প্রথম শাখা, ৮ম পল্লব, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ-প্রকারান্তর, পদসংখ্যা ১৯৬। ॥ গান্ধার॥ সজনি, অপরূপ পেখলু বালা। হিমকর-মদন- মিলিত মুখ-মণ্ডল তা পর জলধর-মালা॥ চঞ্চল নয়নে হেরি মুঝে সুন্দরি মুচকায়ই ফিরি গেল। তৈখনে মরমে মদন-জ্র উপজল জিবইতে সংশয় ভেল। অহনিশি শয়নে সপনে আন না হেরিয়ে অনুখন সোই ধেয়ান। তাকর পিরিতিকি রিতি নাহি সমুঝিয়ে আকুল অথির পরাণ॥ মরমক বেদন তোহে পরকাশল তুহুঁ অতি চতুরি সুজান। সো পুন মধুর মুরতি দরশায়বি রাধাবল্লভ গান॥ এই পদটি সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১৯২৬, পৃষ্ঠা ১৩৩- তে এ এই ভাবে দেওয়া রয়েছে। পদটি কমলাকান্ত দাস সংকলিত ১৮০৭ সালে প্রকাশিত “পদরত্নাকর” গ্রন্থ থেকে নেয়া। [ শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ ] সজনী পেখলু অপরুপ বালা। হিমকর-মদন-মিলিত মুখ-মণ্ডল তা পর জলধর মালা॥ ধ্রু॥ চঞ্চল-নয়নে হেরি মুঝে সুন্দরি মুচকাওই ফিরি গেল। তৈখনে মরমে মদন-জর উপজল জিহইতে সংশয় ভেল॥ অহনিশি শয়নে সপনে আনন হেরই অনুখন সোই ধেয়ান। তাকর পিরিতিকি রিতি নহি সমুঝিয়ে আকুল অথির পরাণ॥ মরমক বেদন তোহে পরকাশল তুহুঁ ধির চতুর সুজান। সো পুন মধুর মুরতি দরশাওবি রাধা-বল্লভ-গান॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| কানুক শেষ-দশা শুনি মুগধিনি কবি রাধাবল্লভ দাস আনুমানিক ১৭৫০ সালে গোকুলানন্দ সেন (বৈষ্ণবদাস) সংকলিত ও বিরচিত এবং ১৯১৫-১৯৩১ সময়কালে, সতীশচন্দ্র রায় দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদকল্পতরু”, ৫ খণ্ডে, সটীক সংস্করণ, প্রথম খণ্ড, প্রথম শাখা, ৮ম পল্লব, শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ-প্রকারান্তর, পদসংখ্যা ২২০। অথ গমনম্ ॥ কামোদ॥ কানুক শেষ- দশা শুনি মুগধিনি কাতরে সখি-মুখ চাই। ঐছন ইঙ্গিত বুঝইতে সহচরি যতনহিঁ বেশ বনাই॥ দেখ দেখ, পহিল সমাগম রীত। চলইতে কত কত সংশয় মন মাহা ঐছে কুঞ্জে উপনীত॥ ধ্রু॥ রাইক আগমন হেরি চতুরি দোতি তুরিতে সম্বাদল কান। শুনইতে চমকি উঠল বর-নাগর যৈছন পাওল পরাণ॥ দুরে গেও বিরহ সকল দুখ মেটল কানুক হৃদয় উল্লাস। মুগধিনি রমণি সমুখ নাহি হোয়ত কহ রাধাবল্লভ দাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |