কবি রাধাবল্লভ দাসের বৈষ্ণব পদাবলী
*
গঙ্গার ঘাটে যাইতে বাটে
কবি রাধাবল্লভ দাস
জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীগৌরপদ তরঙ্গিণী”,
দ্বিতীয় সংস্করণ ১৯৩৪, পৃষ্ঠা ১১৫।


॥ আড়ানি॥

গঙ্গার ঘাটে                                যাইতে বাটে
ভেটিনু নাগর গোরা।
শূন্য দেহে                                  আইনু গেহে
পরাণ হৈয়া হারা॥
তেরছ দিঠি                                  বচন মিঠি
ঈষৎ হাসির ঘটা।
তা দেখিয়া                                  পরাণ নিয়া
ঘরে ফিরবে কেটা॥
মন ছন্ ছন্                                প্রাণ ছম্ ছম্
পরাণ দিয়া পরে।
আধকপালে                                মাথার বিষে
রৈতে নারি ঘরে॥
এমন বেদনি                                থাকে সজনি
গৌর বৈদ্যে ডাকে।
পাইলে এথা                                মাথার ব্যথা
কার কতক্ষণ থাকে॥
শুনিতু ব্রজে                                গোপীসমাজে
ডাকাতি করিত কালা।
সোই নাকি লো                             নদ্যায় এলো
হৈয়া শচীর বালা॥
দিন দুপুরে                               ডাকাতি করে
মুচকে হাসি হেসে।
নয়ান বাণে                                    বধে প্রাণে
কুল মান যায় ভেসে॥
রাধাবল্লভ কয়                          আর ছাড়া নয়
যুক্তি শুন দিদি।
মদনরাজায়                             জানাও ত্বরায়
কুল রাখিবে যদি॥

.                       *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনি ধনি গোবর্দ্ধন দাস ধনি চাঁদপুর গ্রাম
কবি রাধাবল্লভ দাস
জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, দ্বিতীয় সংস্করণ ১৯৩৪, পৃষ্ঠা ৩১১।


.                ॥ ধানশী॥

ধনি ধনি গোবর্দ্ধন দাস ধনি চাঁদপুর গ্রাম।
ধনি গোবর্দ্ধন কো পুরোহিত আচার্য বলরাম॥
যছু গৃহ কয়ল ধনি সাধুত হরিদাস।
সাধন ভজন করল বহু রঘু যছুক পাশ॥
গোবর্দ্ধনক নন্দন রঘুনাথ অতিহু মহৎ।
হরিদাস নিয়ড়ে পড়ল ভাগবত॥
সাধক ভজনক ভেদ বাতাওয়ে ভবাম্বুধিক ভেলা।
যেছা গুরু হরিদাস জীউ তেছা রঘুনাথ চেলা॥
ধন দৌলত কৌঠা এমারত সবহু সম্পদ ছোড়ি।
ভরা যৌবন মে রঘুনাথ দাস ভৈগেল ভিখারী॥
দেশ দেশান্তর ঘুমি ঘুমি বৃন্দাবন চলে শেষ।
কঠোর সাধন কয়ল কত অস্থিচর্ম্মশেষ॥
রাধাকৃষ্ণ ভজি ভজি দেহ কয়ল পাত।
রাধাবল্লভ সো পদপল্লব সদাই ধরত মাথ॥

.              *************************               
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
ধন্য ধন্য কবি জ্ঞানদাস
কবি রাধাবল্লভ দাস
জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, দ্বিতীয় সংস্করণ ১৯৩৪, পৃষ্ঠা ৩১৩।


.        ॥ ধানশী॥

ধন্য ধন্য কবি জ্ঞানদাস।
এ গৌড়মণ্ডলে যার মহিমা প্রকাশ॥
সুধামাখা যার পদাবলী।
শ্রবণে প্রবেশমাত্র মন যায় গলি॥
কবিত্ব-সরসী মাঝে যার।
রসিক-মরাল সদা দেয়ত সাঁতার॥
গাইলা ব্রজের গূঢ় রস।
দরবে মানস যার পাইয়া পরশ॥
মঙ্গল ঠাকুর ধন্য ধন্য।
অনুপম কবিত্ব লভিলা করি পুণ্য॥
কোমল চরণপদ্মে তার।
করে রাধাবল্লভ প্রণতি বারেবার॥

.              *************************               
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
নব ইন্দিবর, নব কুবলয়, নবঘন কাজর, নব তমাল বর
কবি রাধাবল্লভ দাস
১৯২২ সালে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সংকলিত রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রকাশিত
“শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, পৃষ্ঠা ১২৩।


.                        ॥ কামোদ॥

নব ইন্দিবর, নব কুবলয়, নবঘন কাজর, নব তমাল বর।
নব চম্পক দল নব কাঞ্চন নিভ, নব বিদ্যুত, নব পীতাম্বর ধর॥
সজনি কো নব যুববর নব নব নাগর।
নব দিঠি অঞ্চলে, গতি চঞ্চলে, হেরইতে দশদিশ ভরল, কুসুম-সর॥
বদন সুধাকর, হাস পিযুষ ঝর, অবিচল কুলবতী কুল নটেশ্বর।
অঙ্গ অনঙ্গ, তরঙ্গ বিভঙ্গিম ; আমৌক্তিক, হৃদিহার মনোহর॥
নব জাবক, নব রক্তোত্পল, নব জবাশ্রেণী, নব হিঙ্গুল পদতল।
কহ রাধাবল্লভ দাস বিমল নব, পদ নখরুচি করু দশ দিশ নির্ম্মল॥

.              *************************               
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর