| কবি রসময়ী দাসীর বৈষ্ণব পদাবলী |
| তোমাতে আমাতে যেমত পিরিতি কবি রসময়ী দাসী আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), ২য় খণ্ড, ৩য় শাখা, ৮ম পল্লব, অনুরাগে কুণ্ডে মিলন, পদসংখ্যা ৭৫৭। ॥ শ্রীরাগ॥ তোমাতে আমাতে যেমত পিরিতি ভালে সে জানহ তুমি। লোক-চরচাতে ভাসুর ভাওই এমতি থাকিব আমি॥ আসিবা যাইবা দূরেতে থাকিবা না চাবে আমার পানে। বড়ই বিষম গুরু দুরজন দেখিলে মরয়ে প্রাণে॥ তুমি যদি বল পরাণ-বন্ধু তবে কুলে বা আমার কি। ইঙ্গিত পাইলে সব সমাধিয়া কুলে তিলাঞ্জলি দি॥ সে দুখ চাহিতে এ দুখ বড়ই কহি কেহ নাহি দেশী। গোপত পিরিতি রাখিতে যুগতি কহে রসময়ী দাসী॥ **************** এই পদের শেষ চার কলির দুটি ভিন্ন রূপ পাওয়া গিয়েছে। ১। পদকল্পতরুর ক, চ, পুথিতে এভাবে রয়েছে . . . এ দুখ কহিতে সে দুখ বড়ই কলঙ্ক রহিবে শেষে। গোপত পিরিতি রাখহ যুবতি কহয়ে লোচন দাসে॥ ***************** ২। নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথিতে এভাবে রয়েছে . . . সে দুখ চাহিতে এ দুখ বড় যে কহি কোথা নাহি দেশে। গোপত পিরিতি রাখহ যুবতি কহে রসময় দাসে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |