| কবি রায় বসন্তর বৈষ্ণব পদাবলী |
| সুন্দরি থির কর আপনক চিত কবি রায় বসন্ত আনুমানিক ১৭৫০ সালে পদকর্তা বৈষ্ণবদাস সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদ-কল্প-তরু গ্রন্থ, প্রথম সংস্করণ ১৮৯৭, চতুর্থ শাখা, পদসংখ্যা ২৮৩৮, পৃষ্ঠা ২০৯২। ॥ ধানশী॥ সুন্দরি থির কর আপনক চিত। কাহ্ন-অনুরাগে অথির যব হোয়বি কৈছে বুঝবি তছু রীত॥ সমুচিত বেশ বনায়ব অব তুয়া মিলাওব নাগর-পাশ। তা সঞে নিরুপম নটন বিলাসবি পূরবি সব অভিলাষ॥ কালিন্দী-তীর সমীর বহই মৃদু নিভৃত-নিকুঞ্জক মাহ। কত কত কেলি বিলাসবি কানু সঞে করবি অমিয়া-অবগাহ॥ এত কহি বেশ বনাওত সহচরী সুন্দরী-চিত থির ভেল। অভিসার লাগিয়া সমুচিত উপহার রায় বসন্ত কহ কেল॥ পরবর্তি সংস্করণে অর্থাৎ সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩৩শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, পদসংখ্যা ২৯১৯, এভাবে দেওয়া রয়েছে। সুন্দরি থির কর আপনক চিত। কাহ্ন-অনুরাগে অথির যব হোয়বি কৈছে বুঝবি তছু রীত॥ সমুচিত বেশ বনায়ব অব তুয়া মিলাওব নাগর-পাশ। তা সঙে নিরুপম নটন বিলাসবি পূরবি সব অভিলাষ॥ কালিন্দী-তীর সমীর বহই মৃদু নিভৃত-নিকুঞ্জক মাহ। কত কত কেলি বিলাসবি কানু সঞে করবি অমিয়া অবগাহ॥ এত কহি বেশ বনাওত সহচরী সুন্দরী-চিত থির ভেল। অভিসার লাগিয়া সমুচিত উপহার রায় বসন্ত কত কেল॥ এই পদটি, ১৮৮৪ সালে প্রকাশিত, অক্ষয়চন্দ্র সরকার সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ, প্রথম খণ্ড”, ৭১-পৃষ্ঠায় রায় বসন্ত ভণিতাতেই বিদ্যাপতির পদাবলীর অধ্যায়ের অন্তর্ভুক্ত হয়েছিল। পদটি সেখানে এভাবে পাই। ॥ ধানশী॥ সুন্দরি! থির কর আপনক চিত। কানু অনুরাগে অথির যব হোয়বি কৈছে বুঝবি তছু রীত? সমুচিত বেশ বনায়ব অব তুয়া মিলাওব নাগর পাশ। তাসঞে নিরুপম নটন বিলাসবি পূরবি সব অভিলাষ॥ কালিন্দী-তীর সমীর বহই মৃদু, নিভৃত নিকুঞ্জকি মাহ। কত কত কেলি বিলাসবি কানু সঞে, করবি অমিয়া অবগাহ॥ এত কহি বেশ বনাওত সহচরী সুন্দরী চিত থির ভেল। অভিসার লাগিয়া সমুচিত উপহার, রায় বসন্ত কহ কেল॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রাধামাধব বিহরই বিপিনে কবি রায় বসন্ত আনুমানিক ১৭৫০ সালে পদকর্তা বৈষ্ণবদাস সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদ-কল্প-তরু গ্রন্থ, প্রথম সংস্করণ ১৮৯৭, চতুর্থ শাখা, পদসংখ্যা ২৮৫০, পৃষ্ঠা ২১০২। পরবর্তি সংস্করণে অর্থাৎ সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩৩শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, পদসংখ্যা ২৯৩১। ॥ কল্যাণী॥ রাধামাধব বিহরই বিপিনে। যুবতী কলাবতী সঙ্গহি শত শত কেলি-কলা-রস নিপুণে॥ কোই কোই ধনী বনি নাচত প্রিয়-সঙ্গে কেহু কেহু গাওত রঙ্গে। কেহু অঙ্গ-ভঙ্গী গতি তারু কর-চালনি শোহনি গুরুয়া নিতম্বে॥ কেহ আনন্দ-মতি চিত্র-চরণ-গতি কহে থৈ থৈ পরসঙ্গে। কেহু কহে ভালে কানু সান্তাল গিরহ জনু রাধা-নয়ন-তরঙ্গে॥ বিহসি রসিকবর বয়ান-কমল পর মধুকর জনু মধু-পানে। অধর-অমিয়া-ফল- রস পিবি তুলল রায় বসন্ত গুণ গানে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| ভুজে ভুজে বন্ধনে নিবিড় আলিঙ্গনে কবি রায় বসন্ত আনুমানিক ১৭৫০ সালে পদকর্তা বৈষ্ণবদাস সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদ-কল্প-তরু গ্রন্থ, প্রথম সংস্করণ ১৮৯৭, চতুর্থ শাখা, পদসংখ্যা ২৮৫৩, পৃষ্ঠা ২১০৪। ॥ বিহাগড়া॥ ভুজে ভুজে বন্ধনে নিবিড় আলিঙ্গনে ঘূমল রাধা কান। কুসুম সেজোপর নিচল কলেবর নীলমণি হেম বনান॥ দেখ সখি দুহুঁ জন-লেহ। বদনহি বদন-চাঁদ মধু পিবত ঘূমে থকিত করি দেহ॥ ধ্রু॥ অরুণহি অরুণ তিমির লাগি ভাগত এমতি অপরূপ রঙ্গ। ভুজগিনী মোর ভোর করু সঙ্গম গিরি পর জলধি-তরঙ্গ॥ চান্দকি নিয়ড়ে কমল ভেল বিকশিত সূর পাশে কুমুদ-বিকাশ। কিরে ঘন-দামিনী থিরে বিরাজই রায় বসন্ত রসে ভাস॥ পরবর্তি সংস্করণে অর্থাৎ সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩৩শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, পদসংখ্যা ২৯৩৪, এভাবে দেওয়া রয়েছে। ॥ বিহগড়া॥ ভুজে ভুজে বন্ধনে নিবিড় আলিঙ্গনে ঘূমল রাধা কান। কুসুম সেজোপর নিচল কলেবর নিলমণি হেম বনান॥ দেখ সখি দুহুঁ জন-লেহ। বদনহি বদন-চাঁদ মধু পীবত ঘূমে থকিত করি দেহ॥ ধ্রু॥ অরুণহি অরুণ তিমির লাগি ভাগত এমতি অপরুপ রঙ্গ। ভুজগিনি মোর ভোর করু সঙ্গম গিরি পর জলধি-তরঙ্গ॥ চান্দকি নিয়ড়ে কমল ভেল বিকশিত সুর পাশে কুমুদ-বিকাশ। কিয়ে ঘন-দামিনী থীরে বিরাজই রায় বসন্ত রসে ভাস॥ এই পদটি, ১৮৮৪ সালে প্রকাশিত, অক্ষয়চন্দ্র সরকার সম্পাদিত “প্রাচীন কাব্য সংগ্রহ, প্রথম খণ্ড”, পৃষ্ঠা ৭৫-এ রায় বসন্ত ভণিতাতেই বিদ্যাপতির পদাবলীর অধ্যায়ের অন্তর্ভুক্ত হয়েছিল। পদটি সেখানে এভাবে পাই। ॥ বিহাগড়া॥ ভুজে ভুজে বন্ধনে, নিবিড় আলিঙ্গনে, ঘুমল রাধা কান। কুসুম শেজপরে, নিচল কলেবর, নীলমণি হেম বনান॥ দেখ সখি দুহুঁ জন লেহ। বদনহি বদন- চাঁদ মধু পীবত, ঘুমে থকিত করি দেহ॥ অরুণহি অরুণ, তিমির লাগি ভাগত, এমতি অপরূপ রঙ্গ। ভুজগিনী মৌর, ভোর করু সঙ্গম, গিরিপর জলধি তরঙ্গ॥ চাঁদকি নিয়ড়ে, কমল ভেল বিকশিত, সূর পাশে কুমুদ বিকাশ। কিরে ঘন দামিনী থিরে বিরাজই, রায় বসন্ত রসে ভাষ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সুন্দরী না কর গমন-পরসঙ্গ কবি রায় বসন্ত আনুমানিক ১৭৫০ সালে পদকর্তা বৈষ্ণবদাস সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদ-কল্প-তরু গ্রন্থ, প্রথম সংস্করণ ১৮৯৭, চতুর্থ শাখা, পদসংখ্যা ২৮৫৬, পৃষ্ঠা ২১০৬। ॥ বিভাষ॥ সুন্দরি না কর গমন-পরসঙ্গ। না সহে দুঃসহ কথা আনে কি আনের ব্যথা ভালে হর ভেল আধ-অঙ্গ॥ তুহুঁ হাম তনু ভিন শ্রবণে জীবন ক্ষীণ কেমনে ধরিব আমি বুক। হাসিতে মোহিত মন কি মোহিনী তুমি জান বিরমহ দেখি চাঁদ মুখ॥ না দেখিলে কিবা হয় পলক অলপ নয় ইথে আঁখি অধিক তিয়াস। পরাণ কেমন করে মরম কহিনু তোরে জীবন নিছনি তুয়া পাশ॥ পরশ লাগিয়া মোর হিয়া কাঁপে থরহর নিমিষের ডরে আঁখি ঝরে। রায় বসন্ত ভণি অবনত-মুখী ধনী জড়-মতি ভেল প্রেম-ভরে॥ পরবর্তি সংস্করণে অর্থাৎ সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩৩শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, পদসংখ্যা ২৯৩৭, এভাবে দেওয়া রয়েছে। ॥ বিভাষ॥ সুন্দরী না কর গমন পরসঙ্গ। না সহে দুঃসহ কথা আনে কি আনের বেথা ভালে হয় ভেল আধ-অঙ্গ॥ তুহুঁ হাম তনু ভীন শ্রবণে জীবন ক্ষীণ কেমনে ধরিব আমি বুক। হাসিতে মোহিত মন কি মোহিনী তুমি জান বিরমহ দেখি চাঁদ-মুখ॥ না দেখিলে কিবা হয় পলক অলপ নয় ইথে আঁখি অধিক তিয়াস। পরাণ কেমন করে মরম কহিলুঁ তোরে জীবন নিছনি তুয়া পাশ॥ পরশ লাগিয়া মোর হিয়া কাঁপে থরহর নিমিষের ডরে আঁখি ঝরে। রায় বসন্ত ভণি অবনত-মুখী ধনী জড়-মতি ভেল প্রেম-ভরে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |