| কবি সৈয়দ আইনদ্দিনের বৈষ্ণব পদাবলী |
| যশোমতি নিরোধ নন্দন আপনা ভণিতা ছৈদ আইনদ্দিন কবি সৈয়দ আইনদ্দিন জলধর সেন সম্পাদিত “ভারতবর্ষ” পত্রিকার কার্তিক, ১৩২৩ সংখ্যায় (অক্টোবর ১৯১৬), আবদুল করিম সাহিত্যবিশারদের “বৈষ্ণব-কবিগণের পদাবলী” প্রবন্ধ, ৭৩৫-পৃষ্ঠা। ॥ তুরি গজ্জরী কেদার॥ যশোমতি নিরোধ নন্দন আপনা। কুলের বৈআরি লৈআ বাটে ঘাটে রৈআ রৈআ না করএ জেন ঢেঙ্গপানা॥ ধুআ। ব্রজ রামা জলে জাএ পন্থে আবরিআ তাএ মাগে আলিঙ্গন রস ডালি। সঙ্গিআ বলক কথ চঞ্চল ঢঙ্গিআ মত হাসি হাসি নাচে দিআ তালি॥ কালিআ কাজল আখি কালিন্দী কুলেতে থাকি মুররি আলাপে অনুপাম। গোপী আসিব আশে বাঁশী সানে নানা ভাষে একে একে ধরি নামে নাম॥ শুনি বাঁশীর নাদ রধিকার পরিবাদ গোকুল হৈআছে জানাজানি। আইনদ্দিনে বোলে রাই বাঁশিআর দোষ নাই ভলাইছে ওহি সোহাগিনী॥ . ************************ . সূচীতে . . . মিলনসাগর |