কবি শ্রীবল্লভ-এর বৈষ্ণব পদাবলী
*
ও মুখ শরদ-সুধাকর-সুন্দর
কবি শ্রীবল্লভ
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), দ্বিতীয় খণ্ড, তৃতীয় শাখা, ১৩শ পল্লব,
অভিসারোত্কণ্ঠা, পদসংখ্যা ১০২২।


॥ মঙ্গল॥

ও মুখ শরদ-                                সুধাকর-সুন্দর
ইহ নলিনি-দল গঞ্জে।
ও তনু নবঘন-                                সুন্দর রঞ্জিত
ইহ থির দামিনি পুঞ্জে॥
দেখ রাধামাধব জোরি।
দুহুঁক পরশ-রসে                             দুগুঁ পুলকাইত
দুহুঁ দোহাঁ রহল আগোরি॥ ধ্রু॥
ও নব নাগর                                সব গুণে আগর
ইহ সে কলাবতি-সীম।
ও অতি চতুর-                            শিরোমণি বিদধদ
এ সব গুণহি গরীম॥
মধুর বৃন্দাবনে                               শ্যাম-গোরি-তনু
দুহুঁ নব কিশোরি কিশোর।
নরোত্তম দাস                                আশ চরণে রহু
শ্রীবল্লভ-মন ভোর॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
পুলকে বলিত অতি ললিত হেমতনু
কবি শ্রীবল্লভ
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী” ১৯০৫, সংকলন গ্রন্থ, পৃষ্ঠা ৫০২।

অথ রসোদ্গার।

শ্রীগৌরচন্দ্র।

॥ বিভাষ॥

পুলকে বলিত অতি,                         ললিত হেমতনু
অনুখণ নটন বিভোর।
কত অনুভাব,         
                 অবধি নাহি পাইয়ে,
প্রেম সিন্ধু বহ নয়নহি লোর॥
জয় জয় ভুবন মঙ্গল অবতার।
কলিযুগ বারণ,         
                      মদ বিনিবারণ,
হরিধনি জগতে বিখার॥
নিজ রসে ভাসি,                        হাসি ক্ষণে রোয়ই,
আকুল গদ গদ বোল।
প্রেমভরে গর গর,         
            না চিনে আপন পর,
পতিত জনেরে দেই কোর॥
ইহ রস সায়রে,             
                মগন সুরাসুর,
দিন রজনী নাহি জান।
গোবিন্দ দাস,           
                 বিন্দু লাগি রোয়ই,
শ্রীবল্লভ পরমাণ॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর