কবি সুন্দর দাসের বৈষ্ণব পদাবলী
*
গলিত রজত-গিরি জিনি তনু সুন্দর
ভণিতা সুন্দর দাস
কবি সুন্দর দাস
আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ২৫ পল্লব, গোষ্ঠবিহার, ১৩২৭-
পদসংখ্যা।

॥ তথা রাগ॥

গলিত রজত-গিরি                        জিনি তনু সুন্দর
জানু লম্বিত বন-মাল।
নীল বসন বনি                            অপরূপ শোভনি
মরকতে হীর মিশাল॥
ধাওত ধবলি পাছে বলরাম।
চঞ্চল নয়ন                                ঢুলয়ে জনু পঙ্কজ
হেরি মুগধ ভেল কাম॥ ধ্রু॥
উভ করে ধবলি                        শাঙলি বলি ডাকই
কোমল বত্স লেই কান্ধে।
সঘনে খসয়ে শিখি-                           পিঞ্ছ মনোহর
ছান্দন-ডুরি দেই বান্ধে॥
বয়ান চান্দ                                অধর জনু বান্ধুলি
তাহে মধুর মৃদু হাস।
বরিখয়ে অমিয়া                            শ্রবণ ভরি পীবই
সহচর সুন্দর দাস॥

ই পদটি নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ২৪৬-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কড়খা ধানশী - ছুটাতাল॥
(বলরামের)

গলিত রজত গিরি,                        জিনি তনু সুন্দর,
জানু লম্বিত বনমাল।
নীল বসন বনি,                            অপরূপ শোভনি,
মরকতে হীর মিশাল॥
ধাওত ধবলি পাছে বলরাম।
চঞ্চল নয়ন,                               ঢুলয়ে জনু পঙ্কজ.
হেরি মুগধ ভেল কাম॥ ধ্রু॥
উভ করে ধবলি,                       শাঙলি বলি ডাকই,
কোমল বত্স লেই কান্ধে।
সঘনে খসয়ে শিখি-                           পিঞ্ছ মনোহর,
ছান্দন ডুরি দেই বান্ধে॥
বয়ান চান্দ,                                অধরজনু বান্ধুলি
তাহে মধুর মৃদু হাস।
বরিষয়ে অমিয়া,                        শ্রবণে ভরি পীবই,
সহচর সুন্দর দাস॥

.                        *************************                         
.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর
*
নীল বসন রতন ভূষণ
ভণিতা সুন্দর দাস
কবি সুন্দর দাস
আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ২৫ পল্লব, গোষ্ঠবিহার,
১৩২৮-পদসংখ্যা।

॥ ভাটিয়ারি॥

নীল বসন                                রতন ভূষণ
নাটুয়া মোহন বেশ।
বদন ছান্দে                               মদন কান্দে
চামরী চাঁচর কেশ॥
তাহাতে বিনোদ চূড়া।
শিখণ্ড রচিত                           গুঞ্জায় খচিত
বিবিধ কুসুমে বেড়া॥ ধ্রু॥
গণ্ড-মণ্ডলে                                এক কুণ্ডল
এক মঞ্জরি ফুল।
চান্দ-বদনে                           শিঙ্গার নিসানে
ধাওয়ে ধবলিকুল॥
মধু-মঙ্গল                                বামে সুবল
সমুখে চিকণ কালা।
তার মাঝে রাম                   জিনি কোটি কাম
যমুনা দু-কূল আলা॥
সখাগণ সনে                           ভাণ্ডীরের বনে
যমুনা-পুলিনে রৈয়া।
চরায়ে ধেনু                            বাজায়ে বেণু
দাস সুন্দরে লৈয়া॥

ই পদটি ১৯৩৮ সালে প্রকাশিত, সুধীরচন্দ্র রায় ও অপর্ণা দেবী সম্পাদিত “কীর্ত্তন পদাবলী”,
১৭৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ - একতালা॥

নীল বসন                                রতন ভূষণ
নাটুয়া মোহন বেশ।
বদন-ছান্দে                                মদন কান্দে
চামরী চাঁচর কেশ॥
তাহাতে বিনোদ চূড়া।
শিখণ্ড-রচিত                                গুঞ্জায় খচিত
বিবিধ কুসুমে বেড়া॥ ধ্রু॥
গণ্ড-মণ্ডলে                                এক কুণ্ডল
এক মঞ্জরী ফুল।
চান্দ-বদনে                                শিঙ্গার নিসানে
ধাওয়ে ধবলীকুল॥
মধুমঙ্গল                                বামে সুবল
সমুখে চিকণ কালা।
তার মাঝে রাম                                জিনি কোটি কাম
যমুনা দু-কূল আলা॥
সখাগণ সনে                                ভাণ্ডীরের বনে
যমুনা-পুলিনে রৈয়া।
চরায়ে ধেনু                                বাজায় বেণু
দাস সুন্দরে লৈয়া॥

.                        *************************                         
.                                                                                
সূচীতে . . .   


মিলনসাগর