সুন্দর দাস অষ্টাদশ শতকের প্রথমার্ধের কবি বৈষ্ণবদাস সমকালীন
এই পাতার কবিতার ভণিতা - সুন্দর দাস
কবি সুন্দর দাস - পদকল্পতরুতে সুন্দর দাস ভণিতার দুটি পদ আছে। পদকল্পতরুর সম্পাদক সতীশচন্দ্র রায়ের মতে সুন্দর দাস, গৌরসুন্দর দাস বা গৌর দাসেরই ভিন্ন রূপ। এই গৌরসুন্দর দাস পদকল্পতরুর সংকলক বৈষ্ণবদাসের সমকালীন এবং তিনি কীর্তনানন্দ নামক একটি পদ-সংকলন রচনা করেছিলেন।
সতীশচন্দ্র রায় তাঁর সম্পাদিত পদকল্পতরুর ৫ম খণ্ডের ভূমিকায়, সুন্দর দাস সম্বন্ধে লিখেছেন . . .
“সুন্দর দাস ভণিতার দুইটী পদ পদকল্পতরুতে উদ্ধৃত হইয়াছে। ‘সুন্দর দাস’ নামটী সুন্দর হইলেও বাঙ্গালায় এ রকম নাম বড় দেখা যায় না। সুন্দর দাস নামর কোন বাঙ্গালী পদ-কর্ত্তার উল্লেখ বৈষ্ণব সাহিত্যে পাওয়া যায় নাই। ‘সুন্দর’ গৌরসুন্দর বা কৃষ্ণসুন্দর প্রভৃতি সুন্দরান্ত নামের সংক্ষেপ বলিয়াই বিবেচনা হয়। কীর্ত্তনানন্দ গ্রন্থের সংগ্রহকার গৌরসুন্দর ভণিতার পাঁচটা পদ কল্পতরুতে উদ্ধৃত হইয়াছে। তিনিই সুন্দরদাস ভণিতার পদ-দ্বয়ের রচয়িতা কি? আনন্দের বিষয় যে, সুন্দরের আলোচ্য পদ দুইটী তাঁহার নামের অনুরূপ বটে। সুন্দরের পদ দুইটী. শ্রীবলরামের গোষ্ঠ-বেশের বর্ণনা। গৌর দাস ও গৌরসুন্দর দাসের ব্রজবুলী রচনার সহিত আলোচ্য পদের ভাষা-গত সাদৃশ্য আছে। ইহা হইতেই আমাদের বিশ্বাস জন্মিয়াছে যে, সুন্দর দাস ও গৌরসুন্দর অভিন্ন ব্যক্তি।”
আমরা মিলনসাগরে কবি সুন্দর দাসের বৈষ্ণব পদাবলী আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো। আমাদের ঠিকানা - srimilansengupta@yahoo.co.in
বিভিন্ন রূপে গৌর ভণিতার কবিদের পাতার লিঙ্ক - পাতার উপরে . . . মিলনসাগরে প্রকাশিত "গৌর" সম্বলিত বিভিন্ন ভণিতায় ক্লিক করলেই সেই পাতায় চলে যেতে পারবেন।