| কবি উদ্ধবদাসের বৈষ্ণব পদাবলী |
| দেখ সখি ঝুলত রাধা শ্যাম কবি উদ্ধব দাস এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল), ২য় খণ্ড, ৩য় শাখা ৩০শ পল্লব, ঝুলন-লীলা, ১৫৬১-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মল্লার॥ দেখ সখি ঝুলত রাধা শ্যাম। বিবিধ বস্ত্র সু- মেলি সুস্বর তান মান সুঠাম॥ আষাড় গত পুন মাহ শাওন সুখদ যমুনা-তীর। চান্দিনি রজনী সুখময় সুখদয় মন্দ মলয় সমীর॥ পরিপূর্ণ সরোবর প্রফুল্লিত তরুবর গগনে গরজে গভীর। ঘোর ঘটা ঘন দামিনি দমকত বিন্দু বরিখত নীর॥ ( তহি ) কলপদ্রুম-তল ছাহ শীতল রচিত-রতন-হিঁডোর। ঝুলয়ে তছু পর গোরি শ্যামর ঝুলায়ে সখি দুই ওর॥ তড়িত ঘন জনু দোলয়ে দুহুঁ তনু অধরে মৃদু মৃদু হাস। বদন হেম নিল কমল বিকশিত স্বেদ-বিন্দু পরকাশ॥ ছরম হেরি কোই বিজন বীজই কপুর তাম্বুল যোগায়। সুরট মেঘ ম- ল্লার গাওত মোহন মৃদঙ্গ বাজায়॥ কুসুমচয় বর হার লটকত ভ্রমর গুণ গুণ রোল। হংস সারস সুসর-শবদিত দাদুরি ঘন ঘন বোল॥ ( দুহুঁ ) ভালে চন্দন- চাঁদ চমকিত তিলক রচিত কপোল। চঞ্চল মুকুট সুচারু চন্দ্রিক পীঠ পর বেণি দোল॥ ( দুহুঁ ) শ্রবণে কুণ্ডল চপল ঝল মল হৃদয়ে শশি-মণি-হার। ঝলকে অভরণ ঝঙ্কৃত ঝন ঝন ঝুকিত ঝুলন-বিহার॥ ( কোই ) মসৃণ ঘুসৃণ সুগন্ধি ছিরকত শ্যাম-গোরি-অঙ্গ হেরি। সখি-ভাষ ইঙ্গিতহি দাস উদ্ধব করত কুসুমক ঢেরি॥ এই পদটি উনিশ শতকে প্রকাশিত, নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির পদসংখ্যা-২১০৫-এ এই রূপে দেওয়া রয়েছে। আমরা পুথিটি হাতে পাইনি। সতীশচন্দ্র রায়ের পদকল্পতরুর টীকা-পাঠান্তর দেখে এখানে উপস্থাপন করা হলো। ॥ মল্লার॥ দেখ সখি ঝুলত রাধা শ্যাম। বিবিধ যন্ত্র সু- মেল সুস্বর তাল মান সুঠাম॥ আষাড় গত পুন মাহ শাওন সুখদ যমুনা-তীর। চান্দ রজনী সুখময় সুখোদয় মন্দ মলয় সমীর॥ পরিপূর্ণ সরোবর প্রফুল্লিত তরুবর গগনে গরজে গভীর। মেঘে ঘটা ঘন দামিনি দমকত বিন্দু বরিখত নীর॥ ( তহি ) কল্পতরু ছাহ শীতল রচিত-রতন-হিঁডোর। ঝুলয়ে তছু পরি গোরি শ্যামর ঝুলায়ে সখি দুই ওর॥ তড়িত দামিনী জনু দোলয়ে দুহুঁ তনু অধরে মৃদু মৃদু হাস। বদন হেম নিল কমল বিকশিত স্বেদ-বিন্দু পরকাশ॥ ছরম হেরি কোই বিজন বীজই কপুর তাম্বুল যোগায়। সুরট মেঘ ম- ল্লার গাওত মোহন মৃদঙ্গ বাজায়॥ কুসুমচয় বর হার লটকত ভ্রমর গুণ গুণ রোল। হংস সারস সুসর-শবদিত দাদুরি ঘন ঘন বোল॥ ( দুহুঁ ) ভালে চন্দন- চাঁদ চমকিত তিলক রচিত কপোল। চঞ্চল মুকুট সুচারু চন্দ্রিক পীঠ পর বেণি বোল॥ ( দুহুঁ ) শ্রবণে কুণ্ডল চপল ঝল মল হৃদয়ে শশি-মণি-হার। ঝলকে অভরণ ঝঙ্কৃত ঝলমল ঝুকিত ঝুলন-বিহার॥ ( কোই ) মসৃণ ঘুসৃণ সুগন্ধি ছিরকত শ্যাম-গোরি-অঙ্গ হেরি। সখি-ভাষ ইঙ্গিতহি দাস উদ্ধব করত কুসুমক ঢেরি॥ এই পদটি ১৮৮৫ সালে প্রকাশিত, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীশচন্দ্র মজুমদার দ্বারা সম্পাদিত, ১৮৮৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “পদরত্নাবলী”-এর আনন্দ সংস্করণ, ২০০৬, ২৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মল্লার॥ দেখ সখি ঝুলত রাধা শ্যাম। বিবিধ যন্ত্র, সুমেলি সুস্বর তান মান সুঠাম॥ আষাঢ় গত পুন মাহ শাঙনি সুখদ যমুনা তীর। চাঁদ রজনী, সুখময় সুখোদয় মন্দ মন্দ মলয় সমীর॥ পরিপূর্ণ সরোবর, প্রফুল্লিত তরুবর গগনে গরজে গভীর। ঘোর ঘটা ঘন, দামিনী দমকত বিন্দু বরিখত নীর॥ তঁহি কলপদ্রুম তল-ছায় সুশীতল রচিত রতনহি ডোল। ঝুলয়ে তছু পর, গোরি শ্যামর ঝুলায়ে সখী দুই ওর॥ তড়িৎ ঘন জনু, দোলয়ে দুহুঁ তনু অধরে মৃদু মৃদু হাস। বদন হেম নীল কমল বিকসিত স্বেদ বিন্দু পরকাশ॥ ছরম হেরি কোই, বীজন বীজই কর্পূর তাম্বুল যোগায়। সুরট, মেঘ, মল্লার গাওত মোহন মৃদঙ্গ বাজায়॥ কুসুম চয় বর হার লটকত ভ্রমর গুণ গুণ বোল। হংস সারস, সুসর সরসিত দাদুরি ঘন ঘন বোল॥ দুহুঁ ভালে চন্দন, চাঁদ চমকিত তিলক রচিত কপোলে। চঞ্চল মুকুট, সুচারু চন্দ্রিক পীঠপর বেণী দোলে॥ দুহুঁ শ্রবণে কুণ্ডল, চপল ঝলমল হৃদয়ে শশী মণিহার। ঝলকে আভরণ ঝঙ্কৃত ঝনঝন ঝুকিত ঝুলন বিহার॥ কোই মসৃণ মসৃণ, সুগন্ধি ছিরকত শ্যাম-গোরি অঙ্গ হেরি। সখী ভাবে ইঙ্গিতহি দাস উদ্ধব করত কুসুমক ঢেরি॥ এই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মল্লার॥ দেখ সখি ঝুলত রাধা শ্যাম। বিবিধ বস্ত্র, সুমেলি সুস্বর, তান মান সুঠাম॥ আষাড় গত, পুন মাহ শাঙন, সুখদ যমুনা-তীর। চান্দিনী রজনী, সুখময় সুখোদয়, মৃন্দ@ মন্দ মলয় সমীর॥ পরিপূর্ণ সরোবর, প্রফুল্লিত তরুবর, গগনে গরজে গভীর। ঘোর ঘটা ঘন, দামিনী দমকত, বিন্দু বরখিত নীর॥ তহি কলপদ্রুম, তল ছায়া সুশীতল, রচিত রতন-হিণ্ডোর। ঝুলয়ে তছু পর, গোরী শ্যামর, ঝুলায়ে সখী দুই ওর॥ তড়িত ঘন জনু, দোলয়ে দুহুঁ তনু, অধরে মৃদু মৃদু হাস। বদন হেম নীল, কমল বিকসিত, স্বেদ-বিন্দু পরকাশ॥ ছরম হেরি কোই, বীজন বীজই, কর্পূর তাম্বুল যোগায়। সুরট মেঘ মল্লার গাওত, মোহন মৃদঙ্গ বাজায়॥ কুসুমচয় বর, হার লটকত, ভ্রমর গুণ গুণ বোল। হংস সারস সুরস নিনাদিত দাদুরী ঘন ঘন বোল॥ দুহুঁ ভালে চন্দন, চাঁদ চমকিত, তিলক রচিত কপোল। চঞ্চল মুকুট, সুচারু চন্দ্রিক, পিঠ পর বেণী দোল॥ দুহুঁ শ্রবণে কুণ্ডল, চপল ঝল মল, হৃদয়ে শশি-মণি-হার। ঝলকে আভরণ, ঝঙ্কৃত ঝন ঝন, ঝুকিত ঝুলন-বিহার॥ ( কোই ) মসৃণ ঘুসৃণ, সুগন্ধি ছিরকত, শ্যাম গোরী অঙ্গ হেরি। সখী-ভাবে ইঙ্গিতহি, দাস উদ্ধব, করত কুসুমক ঢেরি॥ @ “মৃন্দ” - সম্ভবত মুদ্রণপ্রমাদ। “মন্দ” অথবা “মৃদু” হতে পারে। ---মিলন সেনগুপ্ত॥ এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন-মালা”, ৪০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মল্লার॥ দেখ সখি ঝুলত রাধা শ্যাম। বিবিধ যন্ত্র, সুমেলি সুস্বর তান মান সুঠাম॥ ধ্রু॥ আষাঢ় গত পুনঃ মাহ শাওন সুখদ যমুনা তীর। চান্দ রজনী সুখময় সুখদ মন্দ মলয় সমীর॥ পরিপূর্ণ সরোবর প্রফুল্লিত তরুবর গগনে গরজে গভীর। ঘোর ঘটা ঘন দামিনী চমকত বিন্দু বরিখত নীর॥ তঁহি কল্পদ্রুম- তল ছায় সুশীতল রচিত রতন হিণ্ডোর। ঝুলয়ে তছু পর গোরী শ্যামর ঝুলয়ে সখী দুই ওর॥ তড়িত ঘন জনু দোলয়ে দুহুঁ তনু অধরে মৃদু মৃদু হাস। বদন হেম নীল কমল বিকশিত স্বেদবিন্দু পরকাশ॥ ছরম হেরি কোই বিজন বীজই কর্পূর তাম্বুল যোগায়। সুরট মেঘ মল্লার গাওত মোহন মৃদঙ্গ বাজায়॥ কুসুম চয় বর হার লটকত ভ্রমর গুণ গুণ রোল। হংস শিখি সারস সুস্বর শরদিত দাদুরী ঘন ঘন বোল॥ দুহুঁ ভালে চন্দন চান্দ চমকিত তিলক রচিত কপোল। চঞ্চল মুকুট সুচারু চন্দ্রক পিঠ-পর বেণী দোল॥ দুহুঁ শ্রবণে কুণ্ডল চপল ঝলমল হৃদয়ে শশী মণিহার। ঝলকে আভরণ ঝঙ্কৃত ঝন ঝন ঝুলতি ঝুলন বিহার॥ কোই চন্দন ঘর্ষণ সুগন্ধি ছিরকত শ্যাম গোরী অঙ্গ হেরি। সখী-ভাব ইঙ্গিতহি দাস উদ্ধব করত কুসুম ঢেরি॥ এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” তয় খণ্ড, ঝুলন লীলা, ৪৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সুরট মল্লার - তেওট॥ দেখ সখি ঝুলত রাধাশ্যাম। বিবিধ যন্ত্র সুমেলি সুস্বর তাল মান সুঠাম॥ আষাড় গত পুন, মাহ শাঙন সুখদ যমুনাক তীর। বৃন্দাবিপিনহি সুখময় সুখদয় মন্দ মলয় সমীর॥ পরিপূর্ণ সরোবর, প্রফুল্ল তরুবর, গগনে গরজে গভীর। ঘোর ঘটা ঘন, দামিনী দমকত, বিন্দু বরিখত নীর॥ তহি কল্পদ্রুম-তল, ছাহ সুশীতল, রচিত রতন হিণ্ডোর। ঝুলয়ে তছুপর, গোরি শ্যামর, ঝুলায়ে সখী দোউ ওর॥ তড়িত ঘন জনু, দোলয়ে দুহুঁ তনু অধরে মৃদু মৃদু হাস। বদন হেম নিল, কমল বিকসিত, স্বেদ বিন্দু পরকাশ॥ ছরম হেরি কোই, বীজন বীজই, কর্পূর@ তাম্বুল যোগায়। সুরট মেঘ মল্লার গায়ত মোহন মৃদঙ্গ বাজায়॥ কুসুম-চয়-বর হার লটকত ভ্রমর গুণ গুণ বোল। হংস সারস সুস্বর শবদিত দাদুরী ঘন ঘন রোল॥ দুহুঁ ভালে চন্দন- চান্দ চমকিত তিলক রচিত কপোল। চঞ্চল মুকুট সুচারু চন্দ্রিকা পীঠপর বেণী দোল॥ দুহুঁ শ্রবণে কুণ্ডল, চপল ঝলমল, হৃদয়ে শশীমণিহার। ঝলকে অভরণ ঝঙ্কৃত ঝলমল ঝুঁকিত ঝুলন বিহার॥ কোই মসৃণ ঘুসৃণ সুগন্ধি ছিরকত শ্যামগোরি অঙ্গ হেরি। সখি-ভাষ ইঙ্গিত দাস উদ্ধব করত কুসুমক ঢেরি॥ @ - কর্পূর - এই গ্রন্থে শব্দটি “ঝর্পূর” দেওয়া রয়েছে যা সম্ভবত মুদ্রণ প্রমাদ। এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৫০৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থে পদটি পদকর্তা উদ্ধব দাস (২) এর নামে দেওয়া রয়েছে। ঝুলনলীলা ॥ মল্লার॥ দেখ সখি ঝুলত রাধাশ্যাম। বিবিধ বস্ত্র সু- মেলি সুস্বর তান মান সুঠাম॥ আষাড় গত পুন মাহ শাঙন সুখদ যমুনাতীর। চান্দিনি রজনী সুখময় সুখোদয় মন্দ মলয় সমীর॥ পরিপূর্ণ সরোবর প্রফুল্লিত তরুবর গগনে গরজে গভীর। ঘোর ঘটা ঘন দামিনি দমকত বিন্দু বরিখত নীর॥ ( তহি ) কলপদ্রুমতল ছাহ শীতল রচিত-রতনহিঁডোর। ঝুলয়ে তছুপর গোরি শ্যামর ঝুলায়ে সখি দুই ওর॥ তড়িত ঘন জনু দোলয়ে দুহুঁ তনু অধরে মৃদু মৃদু হাস। বদন হেম নীল কমল বিকশিত স্বেদবিন্দু পরকাশ॥ ছরম হেরি কোই বীজন বীজই কপূর তাম্বুল যোগায়। সুরট মেঘ মল্লার গাওত মোহন মৃদঙ্গ বাজায়॥ কুসুমচয় বর হার লটকত ভ্রমর গুণগুণ রোল। হংস সারস সুসর শবদিত দাদুরি ঘন ঘন বোল॥ ( দুহুঁ ) ভালে চন্দন- চাঁদ চমকিত তিলক রচিত কপোল। চঞ্চল মুকুট সুচারু চন্দ্রিক পীঠ পর বেণি দোল॥ ( দুহুঁ ) শ্রবণে কুণ্ডল চপল ঝলমল হৃদয়ে শশিমণিহার। ঝলকে অভরণ ঝঙ্কৃত ঝন ঝন ঝুকিত ঝুলনবিহার॥ ( কোই ) মসৃণ ঘুসৃণ সুগন্ধি ছিরকত শ্যামগোরিঅঙ্গ হেরি। সখিভাষ ইঙ্গিতহি দাস উদ্ধব করত কুসুমক ঢেরি॥ এই “দেখ সখি ঝুলত রাধা শ্যাম” পদটির দ্বিতীয়ার্ধের অংশটি “কুসুমচয় বর হার নটত” শিরোনামের পদ হিসেবে, দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালার, “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৯২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি একটি স্বতন্ত্র পদ হিসেবেও আমরা মিলনসাগরে তুলোছি। ॥ রাগিণী তালো যথা॥ কুসুমচয় বর হার নটত কত ভ্রমর গুণ গুণ বোল। হংস শিখী সারস সুসরতি দাদুরি ঘন ঘন বোল॥ দোহে ভালে চন্দন চান্দ চমকিত তিলক রচিত কপোল। চঞ্চল মুকুট সুচারু শিখী চান্দক পীঠ উপরে বেণী দোল॥ দোহু শ্রবণে কুণ্ডল চপল ঝলমল হৃদএ শশী মণিহার। ঝলকে অভরণ ঝঙ্কৃত ঝনঝন ঝঙ্কিত ঝুলন বিহার॥ কোই খসল মুসল সুগন্ধি ভিরকত শ্যাম গোরি অঙ্গ হেরি। সখী ভাষে ইঙ্গিতহি দাস উদ্ধব করতহি কুসুমক ঢেরি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| কুসুমচয় বর হার নটত কবি উদ্ধব দাস এই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালার, “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৯৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পদটি আসলে এই কবিরই রচিত “দেখ সখি ঝুলত রাধা শ্যাম” পদের শেষার্ধ। ॥ রাগিণী তালো যথা॥ কুসুমচয় বর হার নটত কত ভ্রমর গুণ গুণ বোল। হংস শিখী সারস সুসরতি দাদুরি ঘন ঘন বোল॥ দোহে ভালে চন্দন চান্দ চমকিত তিলক রচিত কপোল। চঞ্চল মুকুট সুচারু শিখী চান্দক পীঠ উপরে বেণী দোল॥ দোহু শ্রবণে কুণ্ডল চপল ঝলমল হৃদএ শশী মণিহার। ঝলকে অভরণ ঝঙ্কৃত ঝনঝন ঝঙ্কিত ঝুলন বিহার॥ কোই খসল মুসল সুগন্ধি ভিরকত শ্যাম গোরি অঙ্গ হেরি। সখী ভাষে ইঙ্গিতহি দাস উদ্ধব করতহি কুসুমক ঢেরি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| প্রভুর চর্ব্বিত পাণ স্নেহবশে কৈলা দান কবি উদ্ধবদাস ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩০৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। জন্মের প্রায় এক শতাব্দী পরেও বৃন্দাবন দাসের জন্ম নিয়ে লেখা গান। ॥ কামোদ॥ প্রভুর চর্ব্বিত পাণ স্নেহবশে কৈলা দান নারায়ণী ঠাকুরাণী হাতে। শৈশব-বিধবা ধনী সাধ্বী সতী-শিরোমণি সেবন করিল সে চর্ব্বিতে॥ প্রভু শক্তি সঞ্চারিলা বালিকা গর্ভিণী হৈলা লোক মাঝে কলঙ্ক নহিল। দশমাস পূর্ণ যবে মাতৃগর্ভ হৈতে তবে সুন্দর তনয় এক হৈল॥ সেই বৃন্দাবনদাস ত্রিভুবনে সুপ্রকাশ চৈতন্যলীলায় ব্যাস যেই। উদ্ধবদাসেরে দয়া করি দিবে পদছায়া প্রভুর মানস পুত্র সেই॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নব-গোরোচন জিনিয়া বরণ কবি উদ্ধব দাস এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল), ৪র্থখণ্ড, ৪র্থশাখা ২৯শপল্লব, রাধার রূপ, ২৪৭৩-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মায়ূর॥ নব-গোরোচন জিনিয়া বরণ তপত-কাঞ্চন-গোরি। ইন্দীবর-বর- প্রবর-অম্বর- শোভিত নব কিশোরি॥ সীথে রচিত মণি। বেণি ব্যালাঙ্গনা-ফণা জিনি। উপমার ঘটা প্রহারিয়া ছটা ও চাঁদ-বদনখানি॥ নবেন্দু নিন্দিত ভাল সুদিপত কস্তুরি-তিলক শোভা। ভুরু সুবলনি কাম ধনু জিনি অলকা চঞ্চল-প্রভা॥ আঁখি চারু চকোরি। ঘন কাজর তহি উজোরি। তিল-ফুল-জিত নাসাগ্রা শোভিত মুকুতা উজোর-কারি॥ অধর বান্ধুলি জিনি কুন্দ-কলি মুকুতা দশন পাঁতি। রতনে জড়িম কণিকার হেম শোভিত যুগল শ্রুতি॥ কিবা চিবুক পরি। তহি শোভয়ে বিন্দু কস্তুরি। সোণার কমল চুম্বয়ে চঞ্চল যৈছন শ্যাম-ভ্রমরি॥ গ্রীবায় উজোর রত্ন-মণি-হার কম্বু-কন্ঠ-মনোহরা। ভুজ-যুগ-শোভা চিত-মন-লোভা কনক-মৃণাল পারা॥ কঙ্কণ বলয়া বনি। নিল চুড়িতে খচিত মণি। যুগ-করতল অরুণ-কমল দশ-নখ চাঁদ @@@ বরাঙ্গুলি পরি রতন-অঙ্গুরি উরে হার মনোরমা। কুচ-যুগ কলি বিচিত্র কাঁচলি সুবলিত অনুপামা॥ তহি মুকুতা-হারা। হৃদি মাঝে অতি উজিয়ারা। কিয়ে মনোহর সুমেরু-শিখর বেঢ়ি সুরধুনি-ধারা॥ নাভির উপর রোমাবলি বর চঞ্চল ভুজগি হেন। খিণ-মধ্য-ভঙ্গ- ভয়েতে বান্ধল ত্রিবলি লতায় যেন॥ মণি-রসনা রটে। অতি সুন্দর নিতম্ব-তটে। রাম-রম্ভা জিতি উরু স্তম্ভাকৃতি শোভয়ে তার নিকটে॥ জানু সুগঠন বিচিত্র বসন সুরঙ্গ ঘাগরি সাজে। শরদ-কমল- দল পদ-তল রতন-মঞ্জির বাজে॥ পাদাঙ্গুলি-নখরে। কোটি পুর্ণিমা-ইন্দু উজোরে। রাজ-হংসবর গমন মন্থর জিনি মত্ত করি-বরে॥ শ্রীঅঙ্গ-সৌরভে অলি মধু-লোভে উনমত কত ধায়। চরণ-নিয়ড়ে উড়ি উড়ি পড়ে গুণ গুণ স্বরে গায়॥ অরুণ-কমল-ভ্রমে। মধু পিয়ে মনোরমে। এ উদ্ধব দাস করতহি আশ সেবা অনুগত-ক্রমে॥ @@@ - অপাঠ্য অক্ষর। এই পদটি ১৯২৪ সালে প্রকাশিত, দক্ষিণারঞ্জন ঘোষ সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব-গীতাঞ্জলি”, ২৮৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মায়ূর॥ নব-গোরোচন জিনিয়া বরণ তপত-কাঞ্চন-গোরী। ইন্দীবর-বর- প্রবর-অম্বর- শোভিত নব কিশোরী॥ সীথে রচিত মণি শ্যাম বেণী ব্যালাঙ্গনা-ফণা জিনি। উপমার ঘটা প্রহারিয়া ছটা ও চাঁদ-বদন খানি॥ নবেন্দু-নিন্দিত ভাল সুদীপিত কস্তুরী-তিলক শোভা। ভুরূ সুবলনী কাম-ধনু জিনি অলকা চঞ্চল প্রভা॥ আঁখি-যুগ চারু চকোরী সঘন কাজর তহিঁ উজোরি। তিল-ফুল জিত নাসাগ্র শোভিত মুকুতা-উজোর-কারী॥ অধর বান্ধুলী জিনি কুন্দ-কলি মুকুতা দশন-পাঁতি। রতনে জড়িম কর্ণিকার হেম শোভিত যুগল শ্রুতি॥ কি বা চিবুক উপরি তহিঁ শোভয়ে বিন্দু কস্তুরী। সোনার কমল চুম্বয়ে চঞ্চল যৈছন শ্যাম ভ্রমরী॥ গ্রীবায় উজোর রত্ন মণি-হার কম্বু-কন্ঠ-মনোহরা। ভুজ-যুগ-শোভা চিত-মন-লোভা কনক মৃণাল পারা॥ কঙ্কণ বলয়া বনি নীল চুড়ী তাহাতে খচিত মণি। যুগ করতল অরুণ-কমল দশ নখ চাঁদ জিনি॥ বরাঙ্গুলি পরি- রতন-অঙ্গুরী উরে হার মনোরমা। শোভে বক্ষ পরি বিচিত্র কাঁচলী সুবলিত অনুপামা॥ তহিঁ মুকুতা- হার হৃদি মাঝে অতি উজিয়ারা। কিয়ে মনোহর সুমেরু-শিখর বেঢ়ি সুরধুনী-ধারা॥ নাভির উপর রোমাবলী বর চঞ্চল ভুজগী হেন। ক্ষীণ-মধ্য-ভঙ্গ- ভয়েতে বান্ধল ত্রিবলী-লতায় যেন॥ জানু সুগঠন বিচিত্র বসন সুরঙ্গ ঘাগরী সাজে। শরদ-কমল- দল পদ-তল রতন-মঞ্জীর বাজে॥ পাদাঙ্গুলী নখরে কোটি পুর্ণিমা-ইন্দু উজোরে। রাজ হংসবর গমন মন্থর জিনি মত্ত করি-বরে॥ শ্রীঅঙ্গ-সৌরভে অলি মধু-লোভে উনমত কত ধায়। চরণ-নিয়ড়ে উড়ি উড়ি পড়ে গুণ্ গুণ্ স্বরে গায়॥ অরুণ কমল- ভ্রমে মধু পিয়ে বাঞ্ছই মনোরমে। এ উদ্ধবদাস করতহি আশ সেবা অনুগত-ক্রমে॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৫০২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থে পদটি পদকর্তা উদ্ধব দাস (২) এর নামে দেওয়া রয়েছে। বনভোজন ॥ মায়ূর॥ নবগোরোচন জিনিয়া বরণ তপত কাঞ্চনগোরি। ইন্দীবরবর প্রবরঅম্বর শোভিত নবকিশোরি॥ সীঁথে রচিত মণি। বেণি ব্যালাঙ্গনাফণা জিনি। উপমার ঘটা প্রহারিয়া ছটা ও চাঁদবদনখানি॥ নবেন্দুনিন্দিত ভাল সুদীপত কস্তুরিতিলক শোভা। ভুরু সুবলনি কামধনু জিনি অলকা চঞ্চলপ্রভা॥ আঁখি চারু চকোরি। ঘন কাজর তহিঁ উজোরি। তিলফুলজিত নাসাগ্রা শোভিত মুকুতা উজোর-কারি॥ অধর বান্ধুলি জিনি কুন্দ-কলি মুকুতা দশনপাঁতি। রতনে জড়িম কণিকার হেম শোভিত যুগল শ্রুতি॥ কিবা চিবুক পরি। তহিঁ শোভয়ে বিন্দু কস্তুরি। সোণার কমল চুম্বয়ে চঞ্চল যৈছন শ্যাম ভ্রমরি॥ গ্রীবায় উজোর রত্নমণিহার কম্বুকন্ঠমনোহরা। ভুজযুগশোভা চিতমনলোভা কনকমৃণাল পারা॥ কঙ্কণ বলয়া বনি। নিল চুড়িতে খচিত মণি। যুগ করতল অরুণ কমল দশনখ চাঁদ জিনি॥ বরাঙ্গুলি পরি রতনঅঙ্গুরি উরে হার মনোরমা। কুচযুগ কলি বিচিত্র কাঁচলি সুবলিত অনুপামা॥ তহিঁ মুকুতা হারা। হৃদি মাঝে অতি উজিয়ারা। কিয়ে মনোহর সুমেরুশিখর বেঢ়ি সুরধুনি ধারা॥ নাভির উপর রোমাবলি বর চঞ্চল ভুজগি হেন। খিণমধ্যভঙ্গ ভয়েতে বান্ধল ত্রিবলি লতায় যেন॥ মণিরসনা রটে। অতি সুন্দর নিতম্বতটে। রামরম্ভা জিতি উরু স্তম্ভাকৃতি শোভয়ে তার নিকটে॥ জানু সুগঠন বিচিত্র বসন সুরঙ্গ ঘাগরি সাজে। শরদকমল দল পদতল রতনমঞ্জির বাজে॥ পাদাঙ্গুলি নখরে। কোটি পুর্ণিমা ইন্দু উজোরে। রাজহংসবর গমন মন্থর জিনি মত্ত করিবরে॥ শ্রীঅঙ্গসৌরভে অলি মধু লোভে উনমত কত ধায়। চরণ নিয়ড়ে উড়ি উড়ি পড়ে গুণগুণ স্বরে গায়॥ অরুণকমলভ্রমে। মধু পিয়ে মনোরমে। এ উদ্ধবদাস করতহি আশ সেবা অনুগতক্রমে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সুন্দরি দুরে কর বিপরিত রোষ কবি উদ্ধব দাস এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা ২০শ পল্লব, বিবিধ মান, ৫৬৭-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সুহই॥ সুন্দরি দুরে কর বিপরিত রোষ। বনচর পাখি- বচন শুনি মানিনি না বিচারি গুণ কিয়ে দোষ॥ যো যৈছে পাখিক পাঠ পঢ়ায়ত তৈছন কহতহি ভাখি। কাহা সোই কাহা মুঞি কাহা বিলসন ভই এ তুয়া সহচরি সাখী॥ তুহুঁ যব মোহে ছোড়ি সুখ পাওবি হাম নাহি ছোড়ব তোয়। তুয়া পদ-নখ-মণি- হার হৃদয়ে ধরি দিশি দিশি ফীরব রোয়॥ এত শুনি মানিনি ঐছে কাতর বাণি আকুল থেহ না পায়। অভিমান পরিহরি বৈঠলি সুন্দরি আধ নয়ানে মুখ চায়॥ নাহ রসিকবর কোরে আগোরল দুহুঁক নয়নে ঝরু বারি। দুহুঁ করে দুহুঁক নয়ন লোর মোছই উদ্ধব দাস বলিহারি॥ এই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালার, “শ্রীপদমেরুগ্রন্থ”, ১৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সুহই॥ সুন্দরী দূরে কর বিপরীত রোষ। বনচর পাখী বচন সুনি মানিনী না বিচারি গুণ কি এ দোষ॥ জো জৈছে পাখিক পাঠ পড়াওত তৈছন কহতহি ভাখি। কাঁহা সোই কাঁহা মুঞি কাঁহা বিলসই ভৈ এ তুয়া সহচরী সাখি॥ তুয়া যদি মোহে ছড়ি সুখ পাওবি হাম না ছোড়ব তোয়। তুয়া পদ নখমণি হৃদয়ে ধরব নিশিদিশি ফেরব রোয়॥ এত সুনি মানিনী জৈছে কাতর বাণী আকুল থেহ না পায়। অভিমান পরিহরি বৈঠল সুন্দরী আধ নয়ানে মুখ চাই॥ নাহ রসিকবর কোরে আগোরল দোহুক নয়নে ঝোরে বারি। দোহ করে দোহক নয়ন নীর মোচই উদ্ধবদাস বলিহারি॥ এই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সুহই॥ সুন্দরি, দুরে কর বিপরীত রোষ। বনচর পাখি- বচন শুনি মানিনী, না বিচারি গুণ কিয়ে দোষ॥ যো যৈছে পাখিক, পাঠ পঢ়াওত, তৈছন কহতহি ভাখি। কাঁহা সোই কাঁহা মুঞি কাহা বিলসন ভই এ তুয়া সহচরী সাখী॥ তুহুঁ যব মোহে, ছোড়ি সুখ পাওবি হাম নাহি ছোড়ব তোয়। তুয়া পদ-নখ-মণি- হার হৃদয়ে ধরি, দিশি দিশি ফেরব রোয়॥ এত শুনি মানিনী, ঐছে কাতর বাণী, আকুল থেহ না পায়। অভিমান পরিহরি, বৈঠল সুন্দরী, আধ নয়ানে মুখ চায়॥ নাহ রসিক বর, কোরে আগোরল, দুহুঁক নয়নে ঝরু বারি। দুহুঁ করে দুহুঁক, নয়ন লোর মুছই, উদ্ধব দাস বলিহারি॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৫০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থে পদটি পদকর্তা উদ্ধব দাস (২) এর নামে দেওয়া রয়েছে। অকারণ মান ॥ সুহই॥ সুন্দরি দুরে কর বিপরিত রোষ। বনচর পাখি- বচন শুনি মানিনি না বিচারি গুণ কিয়ে দোষ॥ যো যৈছে পাখিক পাঠ পঢ়ায়ত তৈছন কহতহিঁ ভাখি। কাহা সোই কাহা মুঞি কাহা বিলসন ভই এ তুয়া সহচরি সাখী॥ তুহুঁ যব মোহে ছোড়ি সুখ পাওবি হাম নাহি ছোড়ব তোয়। তুয়া পদনখমণি- হার হৃদয়ে ধরি দিশি দিশি ফীরব রোয়॥ এত শুনি মানিনি ঐছে কাতর বাণি আকুল থেহ না পায়। অভিমান পরিহরি বৈঠলি সুন্দরি আধ নয়ানে মুখ চায়॥ নাহ রসিকবর কোরে আগোরল দুহুঁক নয়নে ঝরু বারি। দুহুঁ করে দুহুঁক নয়ন লোর মোছই উদ্ধব দাস বলিহারি॥ এই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, মানপ্রকরণ, ৪৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মায়ূর - মধ্যম দশকুশী॥ সুন্দরি দুরে কর বিপরিত রোষ। বনচর পাখি- বচন শুনি মানিনি না বিচারি গুণ কিয়ে দোষ॥ যো যৈছে পাখিক পাঠ পঢ়ায়ত তৈছন কহতহি ভাখি। কাহা সোই কাহা মুঞি কাহা বিলসন ভই এ তুয়া সহচরি সাখী॥ তুহুঁ যব মোহে ছোড়ি সুখ পাওবি হাম নাহি ছোড়ব তোয়। তুয়া পদ-নখমণি- হার হৃদয়ে ধরি দিশি দিশি ফীরব রোয়॥ এত শুনি মানিনি ঐছে কাতর বাণি আকুল থেহ না পায়। অভিমান পরিহরি বৈঠলি সুন্দরি আধ নয়ানে মুখ চায়॥ নাহ রসিক বর কোরে আগোরল দুহুঁক নয়নে ঝরু বারি। দুহুঁ করে দুহুঁক নয়ন লোর মোছই উদ্ধব দাস বলিহারি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| যমুনা সমীপ নীপ তরু হেলন যমুনা সমীপে নীপতরু হেলল কবি উদ্ধব দাস এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা ২০শপল্লব, বিবিধ মান, ৫৬৮-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ততো বংশী-ধ্বনি-শ্রবণেন যথা। ॥ সিন্ধুড়া॥ যমুনা সমীপ নীপ-তরু হেলন শ্যামর মুরলিক রন্ধে। রাধা চন্দ্রা- বলিত বিমল-মুখি গাওয়ে গীত পরবন্ধে॥ শুনি ধনি রাই রোখে ভেল গর গর থর থর কম্পিত অঙ্গ। চন্দ্রাবলি বলি বংশী বাজাওত বিলসয়ে তাকর সঙ্গ॥ এত কহি মানে মলিন ভেল বিধু-মুখ ঢর ঢর অরুণ নয়ান। কহতহি চপল- চরিত সঞে পীরিতি আজু হোয়ল সমাধান॥ রাইক নিরস বচন শুনি এক সখি মন মাহা দুখ-চয় পাই। কানুক নিয়ড়ে কহিতে সব বিবরণ উদ্ধব সঞে চলি যাই॥ এই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালার, “শ্রীপদমেরুগ্রন্থ”, ১৪৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সিবুরা॥ যমুনা সমীপে নীপতরু হেলল শ্যামরূ মুরলির রন্ধে। রাধা চন্দ্রাবলি ত বিমলমুখী গাওত গীত পরবন্ধে॥ সুনি ধনি রাই রোখে ভেল গরগর থর থর কম্পিত অঙ্গ। চন্দ্রাবলী বলি বংশী বাজাওলি বিলসঙে তাকর সঙ্গ॥ এত বলি মানে মলিন ভেল বিধুমুখী ঢরঢর অরুণ নয়ান। কহতহি চপল চরিত সঞে পিরিতি আজু হোওল সমাধান॥ রাইক নীরস বচন সুনি এক সখী মনমাহা দুখচয় পাই। কানুক নিওড়ে কহিতে সব বিবরণ উদ্ধব সঞে চলি জাই॥ এই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সিন্ধুড়া॥ যমুনা সমীপ, নীপ তরু হেলন, শ্যামর মুরলীক রন্ধে। রাধা চন্দ্রাবলি, বিমল-মুখী, গাওয়ে গীত পরবন্ধে॥ শুনি ধনী রাই, রোখে ভেল গর গর, থর থর কম্পিত অঙ্গ। চন্দ্রাবলী বলি, বংশী বাজাওত, বিলসঙ তাকর সঙ্গ॥ এত কহি মানিনী, মলিন ভেল বিধুমুখী, ঢর ঢর অরুণ নয়ান। কহতহি চপল- চরিত সঞে পিরীতি, আজু হোয়ল সমাধান॥ রাইক নিরস- বচন শুনি এক সখী, মন মাহা দুখ-চয় পাই। কানুক নিয়ড়ে, কহিতে সব বিবরণ, উদ্ধব সঙ্গে চলে যাই॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৫০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থে পদটি পদকর্তা উদ্ধব দাস (২) এর নামে দেওয়া রয়েছে। অকারণ মান ॥ সিন্ধুড়া॥ যমুনা সমীপ নীপ তরু হেলন শ্যামর মুরলিক রন্ধে। রাধা চন্দ্রা- বলিত বিমলমুখি গাওয়ে গীত পরবন্ধে॥ শুনি ধনি রাই রোখে ভেল গর গর থর থর কম্পিত অঙ্গ। চন্দ্রাবলি বলি বংশী বাজাওত বিলসয়ে তাকর সঙ্গ॥ এত কহি মানে মলিন ভেল বিধুমুখ ঢর ঢর অরুণ নয়ান। কহতহি চপল- চরিত সঞে পিরীতি আজু হোয়ল সমাধান॥ রাইক নিরস বচন শুনি এক সখি মন মাহা দুখচয় পাই। কানুক নিয়ড়ে কহিতে সব বিবরণ উদ্ধব সঞে চলি যাই॥ এই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, মানপ্রকরণ, ৪৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সিন্ধুড়া - বৃহৎ একতালা॥ যমুনা সমীপ নীপ তরু হেলন শ্যামর মুরলিক রন্ধে। রাধা চন্দ্রা- বলিত বিমল মুখি গাওয়ে গীত পরবন্ধে॥ শুনি ধনি রাই রোখে ভেল গরগর থর থর কম্পিত অঙ্গ। চন্দ্রাবলি বলি বংশী বাজাওত বিলসয়ে তাকর সঙ্গ॥ এত কহি মানে মলিন ভেল বিধুমুখ ঢর ঢর অরুণ নয়ান। কহতহি চপল- চরিত সঞে পীরিতি আজু হোয়ল সমাধান॥ রাইক নিরস বচন শুনি এক সখি মন মাহা দুখচয় পাই। কানুক নিয়ড়ে কহিতে সব বিবরণ উদ্ধব সঞে চলি যাই॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| কর যোড়ি কানু কয়ল কত কাকুতি করজোড়ে কানু কওল কত কাকুতি কবি উদ্ধব দাস এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা ২০শ পল্লব, বিবিধ মান, ৫৭০-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কেদার॥ কর যোড়ি কানু কয়ল কত কাকুতি শ্রবণে সরল ভৈ রাধা। বিমুখ বদন পুন ফেরি নেহারই মুদিত উদিত দিঠি আধা॥ নাগর চতুর বুঝিয়া তছু অন্তর ধাই কয়ল ধনি কোর। হেরইতে দুহুঁক বদন দুহুঁ ঢর ঢর দুহুঁক গলয়ে দিঠি লোর॥ ধৈরজ ধরি দুহুঁ দুহুঁ মুখ চুম্বই গদ গদ মধুরিম ভাষ। চামর বীজন করত সখীগণ হেরত উদ্ধব দাস॥ এই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালার, “শ্রীপদমেরুগ্রন্থ”, ১৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কেদার॥ করজোড়ে কানু কওল কত কাকুতি শ্রবণে সরল ভৈ রাধা। বিমুখ বদন পুন ফেরি নেহারই মুদিত উদিত দিঠি আধা॥ নাগর চতুর বুঝি তছু অন্তর ধাই কয়ল ধনি কোর। হেরইতে দুহুঁক বদন দুহু ঢর ঢর দুহুক গলয়ে দিঠে লোর॥ ধৈরজ ধরি দোহে দোহু মুখ চুম্বই গদগদ মধুরিম ভাষ। চামর বিজন করত সখীগণ হেরত উদ্ধবদাস॥ এই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কেদার॥ কর যোড়ি কানু কয়ল কত কাকুতি শ্রবণে সরল ভৈ রাধা। বিমুখ বদন পুন, ফেরি নেহারই, মুদিত উদিত দিঠি আধা॥ নাগর চতুর, বুঝিয়া তছু অন্তর, যাই কয়ল ধনী কোর। হেরইতে দুহুঁক, বদন দুহুঁ ঢর ঢর, দুহুঁক গলয়ে দিঠি লোর॥ ধৈরজ ধরি দুহুঁ, দুহুঁ মুখ চুম্বই, গদ গদ মধুরিম ভাষ। চামর বীজন, করত সখীগণ, হেরত উদ্ধব দাস॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৫০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থে পদটি পদকর্তা উদ্ধব দাস (২) এর নামে দেওয়া রয়েছে। অকারণ মান ॥ কেদার॥ কর যোড়ি কানু কয়ল কত কাকুতি শ্রবণে সরল ভৈ রাধা। বিমুখ বদন পুন ফেরি নেহারই মুদিত উদিত দিঠি আধা॥ নাগর চতুর বুঝিয়া তছু অন্তর ধাই কয়ল ধনি কোর। হেরইতে দুহুঁক বদন দুহুঁ ঢর ঢর দুহুঁক গলয়ে দিঠি লোর॥ ধৈরজ ধরি দুহুঁ দুহুঁ মুখ চুম্বই গদগদ মধুরিম ভাষ। চামর বীজন করত সখীগণ হেরত উদ্ধব দাস॥ এই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, মানপ্রকরণ, ৪৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কড়খা ধানশী - ছুটাতাল॥ কর যোড়ি কানু কয়ল কত কাকুতি শ্রবণে সরল ভৈ রাধা। বিমুখ বদন পুন ফেরি নেহারই মুদিত উদিত দিঠি আধা॥ নাগর চতুর বুঝিয়া তছু অন্তর ধাই কয়ল ধনি কোর। হেরইতে দুহুঁক বদন দুহুঁ ঢর ঢর দুহুক গলয়ে দিঠি লোর॥ ধৈরজ ধরি দুহুঁ দুহুঁ মুখ চুম্বই গদ গদ মধুরিম ভাষ। চামর বীজন করত সখীগণ হেরত উদ্ধব দাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| দেখ রাই কানু সখি সনে কবি উদ্ধব দাস এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল), ১ম খণ্ড, ২য় শাখা ২০শ পল্লব, বিবিধ মান, ৫৭১-পদসংখ্যায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তিরোথা॥ দেখ রাই কানু সখি সনে দুহুঁ বসিয়াছে নিরজনে। রস-পরসঙ্গ কহিতে কহিতে খলিত ভেল বচনে॥ কহে তুয়া মুখ বলি যাই কত চন্দ্রাবলি নিছাই। শ্যাম-বদনে শুনিতে বচনে কোপে ভরল রাই॥ কহে কি কহলি কহ ফেরি উহ নাম শুনি পুন বেরি। মো সঞে কপট পিরিতি তোহারি মরম বুঝলু তোরি॥ কহি রাই উঠয়ে রোষাই ধনি মুখ ফেরি চলি যাই। তব শ্যাম নাগর ক্ষেম ক্ষেম কহি বাহু ধরল ধাই॥ কত সাধয়ে মধুর ভাখি ভই সজল যুগল আঁখি। কহ শুনিতে হামারি জুড়াক শ্রবণ অমিয়া বচন মাখি॥ তুয়া চন্দ্র-নিচয় মুখ হেরি হোয়ত বহু সুখ। তুহুঁ উলটি বুঝিয়া রোখে ভরলি পাওলি বহুত দুখ॥ ধনি বুঝিয়া বচন-ছন্দ তব লাজে ভৈ গেল ধন্দ। পুন ধৈরজ ধরিয়া অবনত-মুখে কহয়ে মধুর মন্দ॥ তব সরমে ভরমে ভোর শ্যাম রাই কয়ল কোর। হেরি উদ্ধবদাস হৃদয়-আনন্দ যৈছন চাঁদ চকোর॥ এই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালার, “শ্রীপদমেরুগ্রন্থ”, ১৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। দেখ রাই কানু সখীসনে দুহু বসিএছে নিরজনে। রস পরসঙ্গ কহিতে কহিতে স্খলিত ভেল বচনে॥ কহে তুয়া মুখ বলি জাই কত চন্দ্রাবলী নিছাই। ঘনশ্যাম বদনে সুনিতে বচনে কোপে ভরল রাই॥ কহ কি কহিলে কহ ফিরি উহ নাম সুনি পুন ভোরি। মো সঙে কপট পিরিতি তোঁহারি মরম বুঝল তোরি॥ কহি রাই উঠ রোসাই ধনি মুখ ফেরি চলি জাই। তবে শ্যাম নাগর ক্ষেম ক্ষেম কহি বাহু ধরল ধাই॥ কত সাধএ মধুর ভাখি ভৈ সজল যুগল আঁখি। কহত সুনিতে জুড়াক শ্রবণ অমিঞা বচন মাখি॥ তুয়া চন্দ নিচয় মুখ হেরি হোওত বহু সুখ। তুহু উলটি বুঝিএ রোখে ভরলি পাওলি বহুত দুখ॥ ধনি বুঝিএ বচন ছন্দ তব লাজে ভৈ গেল ধন্দ। ধনি ধৈরজ ধরিএ অবনত মুখ কহএ মধুর মন্দ॥ তব সরম ভরমে ভোর শ্যাম রাই কওল কোর। হেরি উদ্ধবদাস হৃদয় আনন্দ জৈছন চাঁদ চকোর॥ এই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তিরোতা॥ দেখ রাই কানু সখী সনে, দুহুঁ বসিয়াছে নিরজনে। রস পরসঙ্গ কহিতে কহিতে. . খলিত ভেল বচনে॥ কহে তুয়া মুখ বলি যাই কত চন্দ্রাবলী মিছাই। শ্যাম-বদনে শুনিতে বচনে . কোপে ভরল রাই॥ কহে কি কহিল কটু ফেরি উহ নাম শুনি পুন বেরি। মো সঞে কপট পিরিতি তোহারি . মরম বুঝিনু তোরি॥ কহি রাই উঠয়ে রোষাই ধনী মুখ ফেরি চলি মাই। তব শ্যাম নাগর ক্ষেম ক্ষেম কহি . বাহু ধরল রাই॥ কত সাধয়ে মধুর ভাখি ভই সজল যুগল আঁখি। কহ শুনিতে হামারি জুড়াক শ্রবণ . অমিয়া বচন মাখি॥ তুয়া চন্দ্র নিচয় মুখ হেরি হোয়ত বহুত সুখ। তুহুঁ উলটী বুঝিয়া রোখে ভরলি . পাওলি বহুত দুখ॥ ধনী বুঝিয়া বচন ছন্দ তব লাজে ভৈ গেল ধন্দ। তব ধৈরজ ধরিয়া অবনত মুখে . কহয়ে মধুর মন্দ॥ তব সরমে ভরমে ভোর শ্যাম রায় কয়ল কোর। হেরি উদ্ধব দাস হৃদয় আনন্দ . যৈছন চাঁদ চকোর॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৫০৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থে পদটি পদকর্তা উদ্ধব দাস (২) এর নামে দেওয়া রয়েছে। অকারণ মান ॥ তিরোথা॥ দেখ রাই কানু সখি সনে দুহুঁ বসিয়াছে নিরজনে। রসপরসঙ্গ কহিতে কহিতে খলিত ভেল বচনে॥ কহে তুয়া মুখ বলি যাই কত চন্দ্রাবলি নিছাই। শ্যামবদনে শুনিতে বচনে কোপে ভরল রাই॥ কহে কি কহলি কহ ফেরি উহ নাম শুনি পুন বেরি। মো সঞে কপট পিরীতি তোহারি মরম বুঝলুঁ তোরি॥ কহি রাই উঠয়ে রোষাই ধনি মুখ ফেরি চলি যাই। তব শ্যাম নাগর ক্ষেম ক্ষেম কহি বাহু ধরল ধাই॥ কত সাধয়ে মধুর ভাখি ভই সজল যুগল আঁখি। কহ শুনিতে হামারি জুড়াক শ্রবণ অমিয়া বচন মাখি॥ তুয়া চন্দ্রনিচয় মুখ হেরি হোয়ত বহু সুখ। তুহুঁ উলটি বুঝিয়া রোখে ভরলি পাওলি বহুত দুখ॥ ধনি বুঝিয়া বচনছন্দ তব লাজে ভৈ গেল ধন্দ। পুন ধৈরজ ধরিয়া অবনত মুখে কহয়ে মধুর মন্দ॥ তব সরমে ভরমে ভোর শ্যাম রাই কয়ল কোর। হেরি উদ্ধবদাস হৃদয় আনন্দ যৈছন চাঁদ চকোর॥ এই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, মানপ্রকরণ, ৪৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তিরোথা॥ দেখ রাই কানু সখি সনে দুহুঁ বসিয়াছে নিরজনে। রস-পরসঙ্গ কহিতে কহিতে খলিত ভেল বচনে॥ কাহে তুয়া মুখ বলি যাই কত চন্দ্রাবলি নিছাই। শ্যাম বদনে শুনিতে বচনে কোপে ভরল রাই॥ কাহে কি কহলি কহ ফেরি উহ নাম শুনি পুন বেরি। মোসঞে কপট পিরিতি তোহারি মরম বুঝলুঁ তোরি॥ কহি রাই উঠয়ে রোষাই তব শ্যাম নাগর ক্ষেম ক্ষেম কহি বাহু ধরল ধাই॥ কত সাধয়ে মধুর ভাখি ভই সজল যুগল আঁখি। কহ শুনিতে হামারি জুড়াক শ্রবণ অমিয়া বচন মাখি॥ তুয়া চন্দ্র-নিচয় মুখ হেরি হোয়ত বহু সুখ। তুহুঁ উলটি বুঝিয়া রোখে ভরলি পাওলি বহুত দুখ॥ ধনি বুঝিয়া বচন ছন্দ তব লাজে ভৈগেল ধন্দ। পুন ধৈরজ ধরিয়া অবনত-মুখে কহয়ে মধুর মন্দ॥ তব সরমে ভরমে ভোর শ্যাম রাই কয়ল কোর। হেরি উদ্ধব দাস হৃদয় আনন্দ যৈছন চাঁদ চকোর॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |