কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় - উনবিংশ শতাব্দীর বিশিষ্ট কবিদের একজন। তিনি
জন্মগ্রহণ করেন হুগলী জেলার গুলিটা-য়। পিতা কৈসাশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
কবি হেমচন্দ্র বন্দোপাধ্যায়
ছিলেন এই কবির অগ্রজ।

ঈশানচন্দ্র, কলেজের শিক্ষা শেষ করে সরকারী কাজে যোগদান করেন।

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "চিত্তমুকুর" (১৮৭৮), "বাসন্তী" (১৮৮০), "যোগেশ" ( অমিত্রাক্ষর ছন্দে রচিত,
১৮৮১) প্রভৃতি। তাঁর রচিত উপন্যাস “সুধাময়ী”। তাঁর যোগেশ কাব্য সমকালীন বাঙালী তরুণের দ্বিধাদ্বন্দ্বের
কাব্যরূপ>

তিনি হুগলী জেলা থেকে প্রচারিত মাসিক “পূর্ণিমা” পত্রিকার প্রকাশকাল থেকে আমৃত্য যুক্ত ছিলেন।

অত্যন্ত ভাবপ্রবণ এই কবি, মাত্র ৪২ বছর বয়সে বিষপান করে আত্মহত্যা করেন।

আমরা  
মিলনসাগরে  কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলেই এই প্রয়াসের সার্থকতা।



উত্স -
ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩।           
.          সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু, সংসদ বাঙালি চরিতাভিধান, ২০১০।



কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ২০১০
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ৮.১.২০১৬

...