কবি মহঃ মোজাম্মেল হক-এর কবিতা
*
একা
কবি মহঃ মোজাম্মেল হক


জীবন পথে চলতে গিয়ে
হয়েছি যে একা।
এই কথাটি ভেবে ভেবে
রয়েছি যে ফাঁকা।
আমি ভাবি আমি একা
সে ভাবে সে।
এখনও তো ঠিক হলনা
আসলে একা কে।
চাঁদ মামা যখন আসে
তখন সূর্য থাকেনা।
তার পরে তে সূর্য এলে
চাঁদ একা আর রয় না।
এই ছলনায় চলতে গিয়ে
হলনা যে আর ভালবাসা।
সারা পৃথিবী দাড়িয়ে আছে
একটিই তাদের আশা।
সেই আশাতেই বেঁচে আছে
পৃথিবী আর মানুষ।
তেত্রিশ কোটি দেবতারও
থাকেনি তো হুশ।
কৃষ্ণ পাগল রাধার জন্য
শিব পাগল পার্বতী ।
যাওয়ার সময় যেতে হল
সকলেরই একাকী।

.             ****************                          
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর
*
জীবনের ছন্দ
কবি মহঃ মোজাম্মেল হক


ছন্দময় জীবনেতে ভুলেছি তোমায়
যাইবা তবে এবার আমি আর কোথায় ?
ভালবাসি বলতে লাগে দুই চারিটা বছর
ভুলে যাওয়ার পরেও তো কাটেনি কো ঘোর।
মনে ছিলে তুমি, প্রাণেও তো ছিলে
যাইবার সময় কেন তুমি আমায় ব্যাথা দিলে!
বুঝিনিতো এত ভালো বাসবো যে তোমায়
তুমি কেন ছেড়ে গেলে এ পথে আমায়!
সে পথ তো ছিল ভালো তুমি ভালো ছিলে
তাহলে কেন তুমি আমায় একা ছেড়ে গেলে!
স্বপ্নেও তো ছিলে তুমি বাস্তবেও ছিলে
আজ কেন গো কালো ঠুলি পড়িয়ে আমায় দিলে!
তোমার দুঃখে দুঃখি ছিলাম সুখে ছিলাম সুখি
আজ কেন গো করলে আমায় তুমি অসুখী ?
ভুল প্রেমে কেটে গেছে অনেকটি বছর
সেই প্রেমের এখনও তো হোলোনাকো ভোর !

.         
         ****************                          
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর
*
স্বপ্নের হাতছানি
কবি মহঃ মোজাম্মেল হক


নিঝুম রাত স্তব্ধ বাতাস
প্রাণহীন শহরের বুকভরা দীর্ঘশ্বাস।
নেই কোনো তাড়া নেই কোলাহল
ঘুমের দেশের যাত্রা ধরি তার আঁচল।
খোলা জানালার ধারে উঁকি মারে জ্যোৎস্নারে
আমি আর আমি কতোনা কথা কই মৃদুস্বরে।
স্বপ্নের দেশে যাই ভেসে ভেসে
তোমার তাড়নায় বুঝি তোমারই খোঁজে।
আর কতকাল খুঁজিব তোমায়
হৃদয়ে রয়েছো সদা কেমনে বোঝাব আমায়।
কে বলে বহুদুরে ? তুমি অন্তর গভীরে
চোখ তুলে চেয়ে দেখ নতশিরে।
সপ্ন ভাঙিল কে যেন ডাকিল
একি স্বপ্নের হাতছানি ?
নাহি কিছু মোর আছে বড়ো জোর
স্মৃতিতে জড়ানো এক কাহিনী।
থাকিতে দাও মোরে জড়ায়ে ঘরে তারে
নিঃস্ব কোরোনাগো মোরে বারে বারে।

.                  ****************                          
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর
*
জীবন মানে....?
কবি মহঃ মোজাম্মেল হক


আজো আমি পেলামনা জীবনের মানে খুঁজে
বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরে বেড়িয়েও পেলামনা খুঁজে -
জীবন মানে কি ?
জীবন শুধু চলতে শেখায়
হাসতে শেখায় ভালবাসতে শেখায় ।
কিন্তু শেখায়না জীবনের মানে !
একবার ভাবি জীবন চায় ভালবাসতে
যখন ভালবাসা হয়ে যায়
তখন জীবন চায় দূরে চলে যেতে ।
আর একবার ভাবি, যদি এটাই চেয়েছিলি
তবে ভালবাসলি কেন ?
আর যদি ভালবাসলি তাহলে দূরে যাচ্ছিস কেন ?
এই দোটানার মধ্য দিয়ে জীবন আমাকে কুরে কুরে খাচ্ছে !
জীবনে যারে বেশেছিলাম ভাল সে তো চলে গেছে
কিন্তু রয়েগেছে তার কিছু স্মৃতি ।

.                  ****************                          
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি কি শুধুই মেয়ে ?
কবি মহঃ মোজাম্মেল হক


আমি কি শুধুই মেয়ে নাকি অন্যকিছু !
সকাল থেকে সন্ধা অবদি শুধুই কাজ ।
খাওয়া নেই পরা নেই শুধুই কাজ
যখন আমি জন্মে ছিলাম আঁতুড় ঘরে
তখন থেকেই যুক্ত আমি কাজের সাথে ।
মায়ের জন্য হাসতে হোতো-কাঁদতে হোতো বাপের জন্য
মেয়ে হয়ে জন্মেছি বলে !
একটু যখন বড়ো হোলাম কিছু কিছু বুঝতে পারলাম
কেন আমায় কাঁদতে হোতো বাপের চোখে চোখ পড়লে।
বয়স যখন নয় আমার বিয়ে আমার দেবে এবার
করবোনাক বিয়ে আমি বলব এটা কারে ?
বলতে গেলাম মায়ের কাছে
মা বললেন ভুলে গেছিস - তুই যে শুধুই মেয়ে।
বিয়ে হয়ে গেলাম আমি শশুর বাড়িতে
ভুলতে হল সবকিছু যা ছিল এখানে।
পর  ছিল যারা তারা আপন হল
নিজ বলতে যাদের জানি তারাই পর হল।
স্বামীর ঘরে গিয়ে হলাম কাজের  দাসী
কাজ শুধু নই হলাম আরও কত কি....!
তার পরেতে  হলাম আমি কারো জননী।
নিজের বলে কেউ ছিলনা শশুরবাড়িতে
তবু আমায় থাকতে হল সেখানেতে।
দূর্গাও তো এসেছিল মেনকারও  ঘরে
একদিনও তো জুটলোনা তা আমার কপালে।

.                  ****************                          
.                                                                              
সূচীতে . . .    


মিলনসাগর