কবি স্বপ্নিল রায় - এর আসল নাম তুষার রায়। তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের খুলনা জেলায়।
পিতা বিমল রায় এবং মাতা নির্মলা দেবী। তাঁরা ১৯৮৪ সাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার
বাসিন্দা।

কবির সাহিত্যের প্রতি অনুরাগ বাল্যকাল থেকেই। তাঁর প্রথম গল্প ‘দুষ্টুমির ফল’ প্রকাশিত হয়,
নবম শ্রেণিতে পড়ার সময়, ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকার ১৩ই সেপ্টেম্বর ১৯৯৫ তারিখের সংখ্যায়।

তাঁর প্রথম কাব্যগ্রন্থ “ঢেউয়ে ঢেউয়ে আর্তনাদ” কলকাতা বইমেলা, ২০০৬-এ প্রকাশিত হয়, কবিতা প্রতিমাসে
থেকে।

প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে প্রকাশ করেছেন লিটল্ ম্যাগাজিন “নবদর্পণ”। সহ-সম্পাদক ছিলেন “সাম্পান”
পত্রিকার।

নিয়মিত সাহিত্যচর্চা না করতে পারলেও সাহিত্যের ঘোর, সাহিত্যের মোহো-মায়া তাঁর পিছু ছাড়েনি। লিখে
চলেছেন কবিতা গল্প। যুক্ত আছেন “নবদিগন্ত ওয়েলফেয়ার ট্রাস্ট” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে।

তাঁর কবিতা ও গল্প নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে “হাজার বছরের কবিতা” (সংকলন গ্রন্থ), “কবিতা
সিঙ্গুরের জন্য” (সংকলন গ্রন্থ), “সংবাদ প্রতিদিন”, “নতুন পথ এই সময়”, “অক্ষরমালা”, “অনাহত”, “অভিযাত্রী  
নাট্যপত্র”,  “অনির্বাণ”, “দি ব্রেভ”, “বাংলা সংবাদ”, “ঝড়োহাওয়া”, “শহরতলি”, “অনুপল”, “স্রোতের টানে”,  
“নতুন গতি”, “নগরের কথা”, “রুদ্রলোক”, “স্যন্দন”, “সুপ্রভাত”, “নিউব্যারাকপুর স্কুল ম্যাগাজিন”, “এ.পি.সি.  
কলেজ ম্যাগাজিন” সহ বিভিন্ন পত্র-পত্রিকাতে।

আমরা  
মিলনসাগরে  কবি স্বপ্নিল রায়ের কবিতা তুলে আনন্দিত।


উত্স - ইমেলে যোগাযোগ।    


কবির সঙ্গে যোগাযোগ -        
ঠিকানা - তুষার রায়, নবকামার গাঁতি, পোঃ যুবেড়িয়া, থানা - নিউব্যারাকপুর,
.            উত্তর ২৪পরগনা, কলকাতা- ৭০০১১০।
চলভাষ -   +৯১৯০৬২৯৮৩০৪০
ইমেল -     
tusharroy2255@gmail.com        



কবি স্বপ্নিল রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১৬.১.২০১৭
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ২৩.১.২০১৭


...