বিকেলটা ছিল জলছবির মত মন ভালো করা একটা আলতো বাতাস আকাশের বুকে উড়িয়ে দেওয়া জমে থাকা স্বপ্নগুলোকে নীল খামে ভরে. আকাশও তো নীল.......................... তাহলে কি আকাশের বুকে ভেসে থাকা মেঘগুলো কি স্বপ্নের দল অথবা কোনও অপূর্ণ ইচ্ছে ? ছুঁতে চায় তার নিজের লক্ষ্যকে. আর সেই বিকেলটা? সে তো ছিল কোনও শিল্পীর প্রেমিকা নিজের মনের তুলি দিয়ে নিবেদন করা প্রেম প্রেমিকার কাছে উজাড় করে দেওয়া মনের সমস্ত ভালবাসা নিঃস্ব করে দেওয়া নিজেকে.. . ************************ সূচীতে . . .
তোমার আকাশ কবি অগ্নিশ্বর সরকার রচনাকাল ২০.০২.২০১৬, কালনা।
নীল রঙের একটা আকাশ তার বুকে উড়ে চলা একটা শঙ্খচিল, মনে পড়িয়ে দেয় তোকে তুই চেয়েছিলিস ওই নীল আকাশ হতে, চেয়েছিলিস পায়ের নীচে সম্পর্কগুলো দুমড়িয়ে মুচড়ে ফেলতে ফিরে এসেছিলাম শূন্য বুকে, হাতে নিয়ে সেই দুমড়ানো সম্পর্কগুলোকে, সাজিয়ে রেখেছি অনেক যত্ন করে,আগলিয়ে রেখেছি বুক দিয়ে আজও মনে পরে যায় সেই প্রথম দিনের কথা মুখে অনেক প্রতিশ্রুতি,বুকে অনেক স্বপ্ন, মনে আছে তোর? সেই রাস্তার ধারে সবাইকে লুকিয়ে তোর হাতের উপর হাত রাখা, আর তোর সঙ্গে সেই প্রথম বৃষ্টিতে ভেজা বলেছিলাম"আবার ভিজব আমরা..." জানিস আমি এখন বৃষ্টিতে ছাতা নিয়ে বেরোই,এটাই অভ্যাস করে ফেলেছি। তুই এখন কি করছিস? পেরেছিস ওই আকাশটাকে তোর নিজের করে নিতে? নাকি ভিজে যাচ্ছিস ওই আকাশ থেকে পড়া বৃষ্টির জলে? ইচ্ছে করে ফেলে আসা সম্পর্কটাকে বৃষ্টির জলে ভাসিয়ে দি নৌকো বানিয়ে, পারিনি রে............................. এখনও রেখে দিয়েছি সেই ভাঙা বুক দিয়ে আগলিয়ে, অনেক চেষ্টা করেছি আর একটা অন্য সম্পর্কের হাত ধরতে পারিনি রে............................. পারিনি তোর ফেলে যাওয়া জায়গাটা কাউকে দিতে, পারিনি রে তোর ছেড়ে দেওয়া হাতটা দিয়ে অন্য কারোর হাত ধরতে, পারিনি রে............................. . ************************ সূচীতে . . .
ফিরে চলা সেই স্মৃতির সরণী বেয়ে কবি অগ্নিশ্বর সরকার
ফিরে চলা সেই স্মৃতির সরণী বেয়ে যেখানে ছিলে তুমি আমার হাতটি ধরে কাছাকাছি ,পাশাপাশি ..ছিল অনেক বলা ও না বলা কথা আজ সময় একই ভাবে বয়ে চলেছে রেখে গেছে কিছু অপূর্ণ প্রতিশ্রুতি আজ আবার সেই পথে একা একা হাঁটা খোঁজার চেষ্টা সেই ফেলে আসা দিনগুলো খোঁজার চেষ্টা সেই ছেরে আসা হাতটা জানি সেগুলো আর ফিরে পাওয়া যাবেনা তবু ও ...............
আমরা - চেয়েছিলাম ভালবাসতে, চেয়েছিলাম বুকে আগলিয়ে রাখতে, চেয়েছিলাম পাশে থাকতে, চেয়েছিলাম হাত ধরে রাখতে, আমরা পারলাম কি???????? পেলাম কি নিঃস্বার্থ ভালবাসা? মনে পরে যাচ্ছে একসাথে কাটানো সেই সময়গুলো মনে পরে যাচ্ছে সেই কথাগুলো, আজ কি আমদের "ভালবাসার অমাবস্যা"? আসবে না কি পূর্ণিমা? আমরাই চেয়েছিলাম ভালবাসতে, আমরাই পেরেছিলাম ভালবাসতে কিন্তু আজ কেন এমন হল? সদিচ্ছা? ভালবাসাতে থাকে শুধু ভালবাসাই,কোনও অছিলা না........ আজ পারলাম না কিছু লিখতে,লিখলাম শুধু আমদের ই কথা ......
যদি জানতে চাও – “কে তুমি আমার? কবি অগ্নিশ্বর সরকার
যদি জানতে চাও – “কে তুমি আমার?” আমি বলব – “কোনও কবির অন্তহীন কাব্য” প্রত্যেক মুহূর্ত ই যেন নুতন ভাবে কাছে পাওয়ার চেষ্টা, প্রত্যেকটা শব্দের মধ্যে লুকিয়ে থাকা তোমার অনন্ত অনুরণন নিঃশব্দে ভালবেসে যাওয়া। ভালবাসা কি নিঃশব্দে লুকিয়ে রাখা যায়? সে তো সশব্দে ই কোনও দিন বেরিয়ে ই আসে, আর আমার কথা......... আমি তো এতদিন রয়েছি ঝিনুকের খোলের মত তোমাকে আগলিয়ে, ভয় পেয়েছি প্রতি মুহূর্তে, এই বুঝি কেউ চেষ্টা করছে আমার মধ্যে থেকে তোমাকে বার করে নেওয়ার, ভুল বুঝেছিলাম... বুঝতে পারিনি আমাদের আলাদা করা যায় না,সে চেষ্টা করাই বৃথা।।
প্রেম, কিছু প্রতিশ্রুতি, একটা গভীর বিশ্বাস কিছু খুনসুটি , কিছু মিষ্টি অভিমান। জীবনের অনেকটা পথ একসঙ্গে চলা, একটু করে কাছে পাওয়া,কিছু কথা বলা। একটা অনুভুতি ,একটা কোমল স্পর্শ, কিছু চাওয়া-পাওয়া,নিজেদের মধ্যে হারিয়ে যাওয়া। জীবনের একটা মধুর অভ্যাস,নিজেদের মত করে বাঁচা, মনের মধ্যে রাখা একটা ই নাম,আর নিজেদের রাঙ্গিয়ে নেওয়া সেই নামে সেইখান থেকে পাওয়া একটা প্রেরনা, নাম না জানা অনেক নীল স্বপ্ন। বাস্তবের কঠিন মরুভুমির মধ্যে একচিলতে মরুদ্যান,একটু ঠাণ্ডা বাতাস।।
অনেক বছর পরে তোর কথা মনে পড়ল, আগে তে এক মুহূর্ত ও তোকে ছাড়া ভাবতেই পারতাম না আজ প্রায় দশ বছর হয়ে গেল তোকে দেখিনি, তোর কথা ও শুনিনি , তোকে অনুভব করিনি, কিন্তু স্মৃতি তোকে হারিয়ে যেতে দেয় নি , ধূসর ও হতে দেয় নি - শেষ তোকে Train এ চাপিয়ে এসেছিলাম - তুই উদাস নয়নে জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে ছিলিস। তখন ও বুঝতে পারিনি আমাদের আর দেখা হবে না । তোর দেওয়া সেই উপহার গুলো এখনও সাজিয়ে রাখেছি, ধুলো জমতে দিই না - দুটো পান পাতার ফাঁকে দেখতে চেয়েছিলাম, রাঙ্গাতে চেয়েছিলাম তোর হৃদয়। বোঁচা বুঁচি কে মনে পরে তোর ? সবাই সেই Train এ চেপে কোথায় চলে গেল? পেন্সিলটা ও আজ ভিজে পাতায় আটকে যাচ্ছে , অন্য কথাগুলোর ভিড়ে তোর নামটাই খুঁজছি। চিৎকার করে বলতে ইচ্ছে করছে - "আমি এখন ও তোকে বড় ভালবাসি"। আবার যদি দেখা হয় অন্য কোনও Train এর কামরায় কি হবে তখন? তখনও কি ওই চারটে চোখ এক হবে , না কি অন্য চোখগুলোর ভিড়ে হারিয়ে যাবে? আজ তো হারানোর আর কিছুই নেই। বয়সটা বেরেছে আরও দশ বছর স্মৃতিগুলো আজও একই আছে।