কবি অম্বিকাসুন্দরী দাশগুপ্তা – তাঁর একটি মাত্র কবিতা আমরা পেয়েছি "সম্মিলন" পত্রিকায়।
অধ্যাপক বিধুভূষণ গোস্বামী ও অধ্যাপক সত্যেন্দ্রনাথ ভদ্র সম্পাদিত “সম্মিলন” (ঢাকা রিভিউ ও সম্মিলন)
পত্রিকার কার্তিক-অগ্রহায়ণ ১৩১৮ (নভেম্বর-ডিসেম্বর ১৯১১) সংখ্যায় প্রকাশিত, "প্রার্থনা" শিরোনামের কবিতা
যার প্রথম পংক্তি "অন্তর্যামী জানিছ সকল"-এর শেষে কবির নাম লেখা রয়েছে "অম্বিকাসুন্দরী দাশগুপ্তা"।
এই নামের কোন কবির অস্তিত্ব আমরা আর কোনোখানে পাইনি। এই পত্রিকার আষাঢ় সংখ্যাতেই সে যুগের
বিশিষ্ট কবি অম্বুজাসুন্দরী দাশ গুপ্তার কবিতা প্রকাশিত হয়, যা পূর্বেই মিলনসাগরের কবি অম্বুজাসুন্দরী
দাশগুপ্তার পাতায় তোলা হয়েছে। আমাদের অনুমান এই যে, এই কবির নাম ভুলবশতঃ “অম্বুজাসুন্দরী”-র
বদলে “অম্বিকাসুন্দরী” ছাপা হয়েছে। এত বড় মুদ্রণ প্রমাদ দেখা যায় না তাই আমাদের অনুমান ভুলও
প্রমাণিত হতে পারে। তাই, অকাট্য প্রমাণের অভাবে, আমরা কবিতাটি এই পাতায় অর্থাৎ “কবি
অম্বিকাসুন্দরী দাশ গুপ্তা” নামের কবির স্বতন্ত্র পাতাতেও প্রকাশিত করলাম।
কবি অম্বুজাসুন্দরী দাশগুপ্তার পাতায় যেতে এখানে ক্লিক করুন . . .।
কবি সম্বন্ধে আমাদের কাছে আর কোনো তথ্য নেই। কেউ যদি কবির সম্বন্ধে আরও তথ্য, ছবি ও আরও
কবিতা আমাদের কাছে পাঠান তাহলে আমরা কৃতজ্ঞতা স্বরূপ কবির নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা আমাদের ওয়েবসাইটের প্রথম পাতায় দেওয়া কৃতজ্ঞতা স্বীকারের পাতাতেও প্রেরকের নাম উল্লেখ
করবো।
আমরা মিলনসাগরে কবি অম্বিকাসুন্দরী দাশগুপ্তার কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলে এই প্রচেষ্টাকে সার্থক মনে করবো।
কবি অম্বিকাসুন্দরী দাশগুপ্তার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স - অধ্যাপক বিধুভূষণ গোস্বামী ও অধ্যাপক সত্যেন্দ্রনাথ ভদ্র সম্পাদিত “সম্মিলন” (ঢাকা রিভিউ ও
সম্মিলন) পত্রিকার কার্তিক-অগ্রহায়ণ ১৩১৮ (নভেম্বর-ডিসেম্বর ১৯১১) সংখ্যা।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৬.৮.২০১৮
...