এসেছিনু ভূমি পরে চলে যাব বলে কবি অনির্বাণ সিনহা কবির প্রয়াণের পরে, ১৯৯৫ সালে আনন্দ পাবলিশার্স দ্বারা প্রকাশিত, “জাগো জাগো কবি” কাব্যগ্রন্থ থেকে নেওয়া।
॥ গান॥
এসেছিনু ভূমি পরে চলে যাব বলে, . তুমি মোরে আর যেতে দিলে না। গেয়েছিনু গান, মোর সুর যেতে ভুলে, . তুমি গাহিতে আর দিলে না॥ এ দুখ ভরা পৃথিবীতে, . জানি না পাঠায়েছ কি নিতে, ভেবেছিনু সহিব বেদনা আঁখিজলে, . তুমি কাঁদিতে আর দিলে না॥ মোর জীবন লয়ে খেলা করিলে, . ভাঙিতে কেন মোরে গড়িলে, বেঁধেছিনু ঘর মোর স্মৃতিগুলি ঢেলে, . সে ঘরে থাকিতে আর দিলে না॥
রাত্রিশেষের মেঘ, সকালবেলার তারা কবি অনির্বাণ সিনহা কবির প্রয়াণের পরে, ১৯৯৫ সালে আনন্দ পাবলিশার্স দ্বারা প্রকাশিত, “জাগো জাগো কবি” কাব্যগ্রন্থ থেকে নেওয়া।
॥ গান॥
রাত্রিশেষের মেঘ, সকালবেলার তারা, যেমন রয় হারিয়ে, মোর তেমন হৃদয় হারা। . অন্ধকারে পড়লে আলো . লুকায় আঁধার ঘুচায় কালো, তেমনি হৃদয় লুকিয়েছে হায়, দেয় না যে ধরা। . পথ হারিয়ে বনের পাখী, . খুঁজতে সে পথ হয় একাকি, তেমন করে আমি হৃদের পথ খুঁজে সারা। . সাগর মাঝে অশান্ত বায়, . যেমন ক’রে তরী ডুবায়, তোমনি ডুবায় হৃদয়খানি নয়নের ধারা।
একি সাজে সাজলে তুমি চেনা তো আর যায় না কবি অনির্বাণ সিনহা কবির প্রয়াণের পরে, ১৯৯৫ সালে আনন্দ পাবলিশার্স দ্বারা প্রকাশিত, “জাগো জাগো কবি” কাব্যগ্রন্থ থেকে নেওয়া।
॥ গান॥
একি সাজে সাজলে তুমি, চেনা তো আর যায় না, তোমার মাঝে তোমারে যে, আঁখি খুঁজে পায় না। . যে তব কেশের রাশি . লুটায় কেবল মাটির পাশে সে কেশ কেন আজকে হঠাৎ মাটিতে লুটায় না॥ কোয়েলিয়া কণ্ঠ তোমার আজকে কেন গায় না, নয়ন তব ঈশারাতে কেন ডাকে না---আয় না। . আজকে কেন সেজে এসে, . ধরা দিলে পুতুল বেশে, জানোনা কি তুমি যে মোর, মন যে এ বেশ চায় না. যেমন ছিলে তেমনি এলে, ডেকে নিতাম---আয় না॥