কবি অসীম হালদারের কবিতা
*
মোহিনী-৪
কবি অসীম হালদার


কেমন ভাবে বেঁচে আছি
একবার দেখে যাও মোহিনী

এখানে আঁধারে আঁধারে  ঘর্ষণ লেগে-
আগুন জ্বলে......

.                   ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
বোকা মেয়ে
কবি অসীম হালদার


আগুন তুমি যে কখন গোলাপ আঁক,
বোকা মেয়েটি নিজেই জানে না
পাপড়িগুলো বৃষ্টিতে ভিজতে চায় অনন্তকাল...

সিংহাসন গড়ে ওঠে সবুজ পাতায়, রাজা তুমি এসো-
দুয়ার খোল, সবুজ পাতা ঝরে যাবে গ্রীষ্ম এলেই

আমি একটার পর একটা আগুন লিখি-
সাদা পাতায়

.                   ****************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর