কবি অসীম হালদার - জন্মগ্রহণ করেন উত্তর চবিশ পরগণার নিউ ব্যারাকপুরে। পিতা প্রয়াত রুহিদাস
হালদার, মাতা শ্রীমতি বিজলী হালদার।

কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মৃনালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক
হন।

কর্মজীবনে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি এবং বর্তমানে কর্মরত রয়েছেন বিদ্যালয় শিক্ষা দপ্তরে
(বিকাশ ভবনে)।

কবির প্রথম প্রকাশিত কবিতা “বটগাছ”, প্রকাশিত হয় মুক্তধারা পত্রিকায়। তারপর দৌড়, ঝড়োহাওয়া,
রুদ্রলোক, দ্বীপবাসর ( আন্দামান ও নিকবর ), অক্ষরমালা প্রভৃতি প্রত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।

তাঁর কবিতা সংকলিত হয়েছে
কবি তরুণ সান্যাল সম্পাদিত “হাজার বছরের কবিতা” এবং কবি মধুমঙ্গল
বিশ্বাস সম্পাদিত “কবিতা ২০০৫” প্রভৃতি সংকলনে।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ “এক ফোঁটা বৃষ্টি” ২০০৪ সালে প্রকাশিত হয়।


আমরা
মিলনসাগরে  কবি অসীম হালদারের কবিতা তুলে আনন্দিত।


কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা- ৩৫৪/এ নজরুল সরণি (বুড়ির বাড়ি), নব বারাকপুর, কলকাতা-৭০০১৩১ ।
চলভাষ-  +৯১৯৭৪৮৮৮৪৭৫৭
ই-মেল-
asimsed@gmail.com  



উত্স - ইমেলে যোগাযোগ।   


কবি অসীম হালদারের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ২.৫.২০১৭।
...