কবি দেবজিৎ দেবনাথের কবিতা
শীত বাঙালী
কবি দেবজিৎ দেবনাথ

হঠাৎ
ঘুম ভাঙা চোখ বলে উঠলো
উঠে পর
শীতমাখা রোদ্দুর তোকে ডাকছে যে
আমি বললাম
আমি আহত
ভোরের কুয়াশাঘাতে আমি আহত
ঠান্ডার তীক্ষ্ণ কামড় লেগেছে সব অঙ্গে
অলস লেপ আজ পরাজিত
হেডফোনে দোঁহার
আর মস্তিষ্কে দৌড়ে বেরচ্ছে কতশত স্বপ্ন
তবে উঠতে হবে
গিলে ফেলতে হবে সমস্ত রোদটুকু
অলসতার বুক চিরে
ঘটাবো নতুন সূর্যোদয়
বেলার রোদে মাতাল হবো আমি
বাউল হবো আমি
অলস বিনাশী বাঙালী হব আমি

.            ************************    
.                                                                                 
সূচীতে . . .    



মিলনসাগর
মহালয়া
কবি দেবজিৎ দেবনাথ

কোনো এক মহালয়ার ভোরে,
ঘুম ভাঙতো দেবী মায়ের স্তোত্র-গানে
উত্তেজনারা ছুটে যেতো
আগমনীর আগমনে
শিউলি সকাল, ভোরের আলো
অশুভের আজ বিনাশ হলো
কাশফুলের ঐ বিকেলবেলা
দেখতে ছুটতো ছেলেবেলা
ছোট্ট পর্দার ঐ মহালয়া
দেখতো শিশুর সকালবেলা
পাতাটা কেউ উলটে দিল,
ভোরের ঐ মহালয়া, যেটা
আটকে রেখেছিলো
এখন আর ঘুম ভাঙে না
বাজেনা রেডিও কানে
বীরেন্দ্র কৃষ্ণ হারিয়ে গেলো
স্মৃতির পাতার গানে
কোনোএক মহালয়ার ভোরে
পাতাটা আবার কেউ উলটে দিও
উঠবো বাধন ছিড়ে।

.            ************************    
.                                                                                 
সূচীতে . . .    



মিলনসাগর
নারী
কবি দেবজিৎ দেবনাথ

স্নেহময়ী আচল, পরনে শাড়ি
সিতিতে সিদূঁর
হ্যাঁ, আমি নারী |
আমিই স্রষ্টা,  আমিই পার্বতী
আমিই দূর্গা - জগদ্ধাত্রী
গর্ভে ধরেছি এই জগৎ সংসার
মমতা দিয়ে লালন করেছি প্রতিবার
তবু কেনো এই যন্ত্রনা ?
আাঘাত করেছো বারবার!
ধেয়ে আসা ঢেউ, রক্তের মেলা
এ কি বিশ্ব??
না সমাজ দখলের খেলা?


.            ************************    
.                                                                                 
সূচীতে . . .    



মিলনসাগর
হঠাৎ বিকেলের প্রেম
কবি দেবজিৎ দেবনাথ

দুপুর রোদটি একটু বিশ্রাম নিয়েছে
ঘর্ম সিক্ত গামছাটি এখনও কৃষকবন্ধু
কিছু মানুষের বাড়ি ফেরার তাড়া
পাড়ার ছেলেগুলো মাঠের পথে
মাঠের ধারে তামাক পোড়া গন্ধ
প্রথম মাঠ দেখা শিশুটির আনন্দ যেন
চার প্রান্তে দৌড়ে বেরাচ্ছে
ও মাঠের নরম ঘাসে ঘাসফরিং এর মেলা
কোলাহল এখানে কাউকে বিরক্ত করেনা
বিকেলের ট্রেনটি এখনও ঢোকেনি
বহু বছর পর
আবার সেই হাওয়া মহল পুকুর ধারে
ছোট মাছগুলোর মতো আমার ইচ্ছেগুলোও যেন
সাঁতার কাটতে চাইছে স্বপ্নের সাগরে
হালকা বাতাসেও যেন আম্রমুকুল গন্ধ
আর আমি..
প্রেমের নেশায় অন্ধ
স্মৃতির বইটি হঠাৎ বলতে লাগলো
চিনতে পারছো?

.            ************************    
.                                                                                 
সূচীতে . . .    



মিলনসাগর
প্রেম বই
কবি দেবজিৎ দেবনাথ

অক্টোবরের এক রাতের স্রোতে
প্রথম লিখেছিলে প্রেম, আমার বইটিতে
স্বপ্নখোজি ঐ চোখে,
দিয়েছিলে সুখ এঁকে
ভঙ্গুর ঐ বুকে, বিশ্বাস দিয়েছিলে গেঁথে
এক মুহূর্তে গিয়েছিলো ঘুম উড়ে
বেকার মনটি মেতেছিলো এক সুরে
ভোরের ঐ শেষ কথায়
আশা ছিলো চোখের পাতায়

আজ হতে কয়েক বছর পূর্বে
জীবনের কোনো এক পর্বে
এরকমই প্রেম লিখতে
আমার বইটিতে
মিশে গেলে আজ তুমি
জগৎ নেশার খেলায়
রেখে গেলে আমায় তুমি
বেদনার ছেলেখেলায়
সুখ তুমি যতই খোজো
বলতে চাই আমি আজ ও
তোমার ঐ চোখের ভাষায়
আমি আবার ডুবতে চাই
তোমার চোখের কাজল হয়েই
নতুন স্বপ্ন গড়তে চাই |

.            ************************    
.                                                                                 
সূচীতে . . .    



মিলনসাগর