কবি দেবজিৎ দেবনাথ - জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার দাঁইহাট-এর ডাকাতি কালিতলায়। পিতা
পবিত্র কুমার দেবনাথ।
কবি পাঠ শুরু করেন রবীন্দ্র শিশু বিদ্যাপীঠে। এর পর বিজ্ঞান বিভাগে দাঁইহাট উচ্চ বিদ্যালয় থেকে
উচ্চমাধ্যমিক পাশ করে। এই পাতার প্রথম প্রকাশকালে তিনি কৃষ্ণনগর মহাবিদ্যালয়ে পদার্থ বিদ্যা নিয়ে
পাঠরত।
তিনি আমাদের অনুরোধে কৃষ্ণনগরের রাজবাড়ী থেকে গোপালভাঁড়ের মূর্তির একটি ছবি তুলে আনার
যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে যাবার অনুমতি পাননি বলে কৃতকার্য হতে পারেন নি। তবু আমরা
তাঁর কাছে, তাঁর এই চেষ্টার জন্য কৃতজ্ঞ রইলাম। গোপালভাঁড়ের মুর্তির ছবিটি আমরা, মিলনসাগরে
গোপালভাঁড়ের কবিতার পাতায় তোলার জন্য, তাঁর কাছে এই অনুরোধ রেখেছিলাম কারণ তিনি সেখানকার
বাসিন্দা।
আমাদের ওয়েবসাইট মিলনসাগরে কবি দেবজিৎ দেবনাথের কবিতা তুলে আমরা আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল : debmunna555@gmail.com
কবি দেবজিৎ দেবনাথের মূল পাতায় যেতে এখানে ক্লিক্ করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ৪.৮.২০১৮
...