| কবি গৌরকিশোর ঘোষের কবিতা |
| মুছলমান ভাই যারা আল্লার পিয়ারা তারা কবি গৌরকিশোর ঘোষ গৌরকিশোর ঘোষের “প্রেম নেই” উপন্যাসের ‘আওরতে হাসিনা’ পর্বের ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া। . . . ফকির আরও খানিকটা পানি খেয়ে হাজী সাহেবের দিকে রহস্যময়ভাবে চেয়ে মিটি মিটি হাসল তারপর বলল “হাজী ছাহেব, হুজুর আপনারে কইনে, কই আপনার কড়িরি। তা’লি অ্যাখন কড়িনামাই শোনেন : মুছলমান ভাই যারা, আল্লার পিয়ারা তারা কহি শোন কড়ির বয়ান। আখেরী জমানা হইল, কড়িতে সকলি গেল কড়ি হইল কুলপতি সার॥ কড়ি বুঝে কড়ি মান, কড়িতে হুরমত জান, কড়ি হৈলে রণের ছিপাই। কড়িয়ে সকলই করে বেটা দিয়া বাপ মারে, ভাই দিয়া ভাইরে লড়ায়॥ কড়ি হৈলে ভালা নাড়ী, কড়িয়ে রহাব জারি, কড়ি হৈলে ইজ্জত বেকার। কড়ি নাই বিছানা জুদা, কড়ি হৈলে ছাহেবজাদা, কড়ি হৈলে হস্তীর আম্বার॥ হীন জনের হয় কড়ি, সবে ডাকে মিঞা বলি, নাম তার খন্ কার বাহাদুর। যাহার সভাতে যায়, বিছানা ছেড়ে তারে দ্যায় ছালামের শুরু ঠাঁই গোল॥ হাজী হাজী করে সবে, জোনাব আসিলা কবে, আমরা সবের আজব নছিব। হেলানদার চৌকী আন, মিয়া বড় পেরেশান, পাংখা লইয়া করয় তদবির॥ # # # আজিদিন কড়ি যার, বহুত বড়াই তার, পায়ের নাম জুনাব শরীফ। সে যদি মরিয়া যায়, লোকে বলে ওফাত পায়, মরে বান্দা কড়ি নাই গরীব॥ কড়ি নাই পুরুষ যারা ভবে সে থাকিয়া মরা, জাতে কিবা সকলের হীন। ঘরে গেলে কত জ্বালা, তিরিয়ে তারে ডাকে শালা, নিরবধি ক্রন্দনে যায় দিন॥” . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| কান্দেন জহুরা বিবি এলাহি আলমিন ভাবি কবি গৌরকিশোর ঘোষ গৌরকিশোর ঘোষের “প্রেম নেই” উপন্যাসের ‘আওরতে হাসিনা’ পর্বের দশম অধ্যায় থেকে নেওয়া। . . . ফকির বলল, “আজ তিন বছর ধরে জহুরাবিবির কেচ্ছা শুনতিছ বিবি, আজউ খায়েশ মিটল না। মালেক যখন তুমার মুখ দিয়ে হুকুম পাঠায়েছেন, বান্দারে তা তামিল করতিই হবে। তালি শোন---” কান্দেন জহুরা বিবি এলাহি আলমিন ভাবি ঘোড়া হইতে জমিনে নামিয়া। দুনু আংখে আছু জারি বুকেতে পাথর মারি দম ঢালে বারাম বলিয়া॥ কহে কি করিমু হায় এখন হইল দায় জান মেরা না হয় করার। কি করিলে আল্লাতালা নেকি বদি বুরা ভালা সব করা তেরা এক্তিয়ার॥ আমি অধমের তরে বাঁচাইবে পরওয়ারে তেরা নাম গফুরর রহিম। পেগাম্বর খলিলেরে আতস হইতে বাঁচাইলে সবইতি তেরা এক্তিয়ার॥ পেগাম্বর ইউছুফেরে ভাই সবে কুয়ায় ফেলে তারে তুমি করিলে আছান। পেগাম্বর রছুলেরে মেহেরাজে যবে নিলে সাথী দিলে ছিন্দিক-আকবর॥ কলিম মুছার তরে আশাতে দুছুর দিলে তুমি আল্লা করিম রহিম। আমি নাপাকের তরে কৃপা কর নৈরাকারে তবে মোর বাঁচেত হুরমত॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |