জমিনে গিরিয়া গেল বেহাল হইয়া কবি গৌরকিশোর ঘোষ গৌরকিশোর ঘোষের “প্রেম নেই” উপন্যাসের ‘আওরতে হাসিনা’ পর্বের দ্বাদশ অধ্যায় থেকে নেওয়া।
. . . কে তোমার বাপ ? এই প্রশ্নের উত্তরে সোহ্ রাব যখন জানালেন যে তার বাপই রোস্তম, তখন রোস্তম শোকে ভেঙ্গে পড়লেন। ফটিক বলল, রোস্তমের কথাডা তুমিই শুনাও ফরির। ফকির রোস্তমের বিলাপ বর্ণনা করতে লাগল। বৃষ্টি বেশ চেপে এল।
. . . ফটিক অন্যমনস্ক হয়ে গেল। ইয়াকুব বোকার মত বসে থাকল কিছুক্ষণ। তারপর একটা সিগারেট ধরাল। তারপর বলল, “যাই বলেন ভাই, ঢাকায় একটা তাজা ভাব আছে। বাংলার মুসলমানের যে একটা তাজা ভাব আছে। বাংলার মুসলমানের যে একটা চরিত্রও আছে, ঢাকায় সর্বক্ষণ সেটা অনুভব করা যায়।” হঠাৎ ইয়াকুব একটা আবৃত্তি করল :