কবি জ
গন্নাথদেব মণ্ডলের
কবিতা
*
মাজার
কবি জগন্নাথদেব মণ্ডল
ধানখেতের পাশে বুড়ো মাজার শুয়ে আছে
গাছে বাঁধা মানত করা ঢিল
মানুষের ইচ্ছেরা হাওয়ায় দোলে
ধেনো জমিতে কৃষক আদিম বীজ ছড়িয়ে দেয়
বুকলগাছে বাতাস থামে
রাতদুপুরে ঘোড়া ক্ষুরের এখনো আওয়াজ পাওয়া যায়
দেখি,আমারই মৃত্যুশোক ঢোলকলমি ফুল হয়ে ফুটে আছে মাজারের পাশে
রাত বেড়ে চলে
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি জ
গন্নাথদেব মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
গেরস্থালী
কবি জগন্নাথদেব মণ্ডল
গর্ভবতী বেড়ালের মতো সন্ধ্যে নামল
জোর বৃষ্টি আসছে
মুখপোড়া কড়াইয়ে সুখী ইলিশ ভাজার শব্দ
তুমি কলঘরে চান করতে ঢুকলে
সাবনফেনা
একটা মাকড়সা আড়চোখে দেখছে তোমায়
তোমার পুরনো প্রেমিকের কথা মনে পড়ে যাচ্ছে
দেবব্রত বিশ্বাস গান ধরলেন
তোমার হঠাৎ কেন কন্না পেল?
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি জ
গন্নাথদেব মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
কবিতা - কৃষক
কবি জগন্নাথদেব মণ্ডল
আমার বস্তাবন্দী লাশের উপর পাথর চাপিয়েছ
শুইয়ে দিয়েছ রেললাইন ধারে
বিকেলকে সাইকেল চড়ে আসতে দেখি
আজও বর্ষাভোরে কইমাছ তালগাছে ওঠে
আমার সমস্ত কবিতা - ফসল পুড়িয়ে দিয়েছ
খাতা - জমিতে কালো ছাই
আমার মরা আঙুলে তিরতির কাঁপন ধরে
আঙুল আগুন কবিতা লিখতে চায়
কবিতা লেখে
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি জ
গন্নাথদেব মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
পাগল
কবি জগন্নাথদেব মণ্ডল
মোড়ের মাথায় শনিমন্দির
সন্ধ্যে লাফ দিয়ে নামল টানা রিক্সা থেকে
রুক্ষচুল,পিঁচুটি চোখ,ফেনামখা একা পাগল
থুতু ছুঁড়ছে আকাশের দিকে
সেই থুতু অভিশাপ হয়ে নেমে আসছে ভদ্রবেশী শয়তানদের মুখে
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি জ
গন্নাথদেব মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
জল- জীবন
কবি জগন্নাথদেব মণ্ডল
ইচ্ছে করে তোমার সঙ্গে জলজীবন কাটাই
বাতাসে ভাসবে নুলিয়াপাড়ার আঁশগন্ধ
আমার চুল থেকে তুমি উকুন বাঁছবে
সন্তানের মুখে মায়ের দুধ যেন সদ্য ফোটা বিকেল
হাসির মতো সুখী ঘরকন্না ঝিকিয়ে উঠবে
আমি বয়ামে বয়ামে আটকে রাখব সমুদ্র নুন,
সবটুকু ঘাম, গভীর রাতের আলতো আদর
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি জ
গন্নাথদেব মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
প্রেম
কবি জগন্নাথদেব মণ্ডল
পিঠে বিষাক্ব তীর নিয়ে ছুটে এসেছি তোমার কাছে
তুমি আদর ঔষধি লাগিয়ে দাও
দুচোখের কান্না পেয়েছে
তুমি শুষে নাও
এসো, প্রেমপাত্র আমার ঠোঁটে রাখো
না হলে আমার বিসর্জন হয়ে যাবে
আমি খড়দেহ হয়ে যাব
তোমার ছোঁয়ায় আমি বেঁচে উঠব
হে প্রেম,আমাকে বাঁচাও
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি জ
গন্নাথদেব মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
বাউল
কবি জগন্নাথদেব মণ্ডল
তোমার গানের পোষাক শরীরে পড়ো
গান খাও, গানই মাখো
চুড়ো চুলো গানের মালা বাঁধো
আমাকে নাও তোমাদের বৈরাগীতলায়
তোমাদের জলো দুপুরে হাঁস গন্ধ
মাটির দাওয়া থেকে সহজ সুর ভেসে আসে
আমার দিনযাপন তোমাদের পায়ের কাছে নামিয়ে রাখি
তোমরা আমাকে একতারা শেখাও
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি জ
গন্নাথদেব মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
ঘাতক
কবি জগন্নাথদেব মণ্ডল
তোমার মুন্ডু নিয়ে ফুটবল খেলেছি
তোমাদের চোখের আগুনে সিগারেট ধরাই
পাইপগানে এফোঁড় ওফোঁড় ভোর
মেয়ে শরীর ঘেয়ো কুকুরের মতো খুবলে নি
আজও আমাদের কাছে প্রেমের চেয়ে রক্ত বেশি প্রিয়
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি জ
গন্নাথদেব মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
পিকনিক
কবি জগন্নাথদেব মণ্ডল
জল জমছে শহরে খুব
আকাশ মেঘদের হাতে
কাদের বাড়িতে ইলিশ ভাজা গন্ধ পেলাম?
হঠাৎ মেঘদূত পড়তে ইচ্ছে করছে
রাতে স্লিপিং পিল ছাড়া ঘুম আসে না
আয় রে সাম্য আয় রে আর্য় আয় বন্ধুরা আমরা আবার পিকনিক পিকনিক খেলি
খিচুড়ি ওমলেট শেষপাতে আম চাটনী
হ্যালো! হ্যালো! হ্যালো!
কথারা বাতাস হয়ে গেল
বন্ধুরা তোরাও কী মৌসুমি মেঘ হয়ে গেছিস?
আজকাল নিজের ছায়ার সাথেই পিকনিক জমাই।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি জ
গন্নাথদেব মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
মাষ্টারমশাই
কবি জগন্নাথদেব মণ্ডল
পুরনো ক্লাসরুমের পুরনো টিচারকে দেখতে পাই
সেই ২০০৯ এর মাষ্টারমশাই
ব্যকরণ ক্লাস নিচ্ছেন
শুধু চক, ডাষ্টার,ছাত্ররা বাতাসে ভেসে রয়েছে
যেন মহাকাশযান
আমি ঝুঁকে প্রনাম করতে যাই
পারি না
হঠাৎ দৃশ্যপট বুদবুদে উবে যায়
দেখি মাষ্টারমশাই ওভারব্রিজ থেকে কালো সন্ধ্যে দেখছেন
বুঝতে পারি বয়স বাড়লে চশমা পাওয়ার মৃত্যুসংখ্যা বেড়ে যায়
স্মৃতিদোষ হয়।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি জ
গন্নাথদেব মণ্ডলের
পরিচিতির পাতায় . . .