কবি জয়া ভট্টাচার্য - এর জয়শ্রী ভট্টাচার্য নামেই পরিচিতি। পিতা ত্র্যম্বক কুমার ভট্টাচার্য এবং মাতা
কল্যাণী দেবী। কবি জন্মগ্রহণ করেন আসামের তৎকালীন কাছার জেলার করিমগঞ্জ শহরে। কিন্তু তিনি
পশ্চিমবঙ্গের বর্ধমানেই বড় হয়েছেন।
বর্ধমানের ভারতী বালিকা বিদ্যালয় থেকে স্কুল শেষ করে, কবি বর্ধমান মহারাজা উদয়চাঁদ মহিলা বিদ্যালয়
থেকে বাংলায় সাম্মানিক স্নাতক হওয়ার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উপাধি লাভ করেন।
এরপর English M.A course শেষ করলেও ঐ একই বছরে B.Ed. পরিক্ষার্থিনী হয়েছিলেন বলে ইংরেজী
ডিগ্রীটা ছেড়ে দিতে হয়। কর্মজীবনে তিনি ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত, শিলঙের লবন বেঙ্গলি গার্লস হাই
স্কুলে সহকারী লেকচারার পদে অধ্যাপনা করেন।
ছোটবেলা থেকেই কবি, সাহিত্যের সব শাখাতেই স্বরচিত বৈশিষ্ঠ্য প্রকাশ করতে উৎসাহী ছিলেন এবং তাঁর
প্রকাশ সবসময় পুরষ্কৃত কিম্বা সম্মানিত হয়েছে। বিবাহের আগে বিভিন্ন প্রচলিত সব পত্রপত্রিকায় তাঁর লেখা
মোটামোটি নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে। সুদূর মেঘালয় রাজ্যের শিলং শহরে বিবাহোত্তর জীবনে
কলকাতার সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। শিলঙের সাহিত্য সমাজে অবশ্য তিনি বিশেষ জায়গা করতে
নিতে পেরেছিলেন।
কবির প্রকাশিত রচনার মধ্যে রয়েছে প্রতিভাস প্রকাশনা থেকে “মাধবীর স্বপ্নভঙ্গ ও অন্যান্য” এবং কাব্যগ্রন্থ
“মনসিজ”। এছাড়া কবির সংস্কৃত এবং হিন্দি ভাষাতেও রচনা রয়েছে।
আমরা মিলনসাগরে কবি জয়া ভট্টাচার্যর কবিতা তোলর অনুমতি পেয়ে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ : +৯১৮০১৭৪০৭৭১০ , বর্তমানে : ০১-৪০৮-৬২৫-৭৫৮৯
ইমেল : jaya.bhattacharjee60@gmail.com
ফেসবুক : https://www.facebook.com/jaya.bhattacharjee.750
উত্স - ফেসবুক-ইমেলে যোগাযোগ।
কবি জয়া ভট্টাচার্যর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ২৩.৬.২০১৭।
...