পিরীতি রতন, কহ সখি! কেমনে রাখিব কবি সাধক কমলাকান্ত ভট্টাচার্য ১২৯২ বঙ্গাব্দে (১৮৮৫ সাল) প্রকাশিত শ্রীকান্ত মল্লিক দ্বারা প্রকাশিত “কমলাকান্ত-পদাবলি” গ্রন্থ, পদসংখ্যা ২৬৭, পৃষ্ঠা ৯৮।
॥ রাগিণী কালাংড়া। জলদ্ তেতালা॥
পিরীতি রতন, কহ সখি! কেমনে রাখিব। আমার যেমন মন, সে নহে তেমন॥ মনে মনে সাধ, ছিল মোর সরল অন্তর যার, তারি সনে করিব মিলন। আরে প্রাণ সখি! কে জানে শঠের সঙ্গে, দহিবে জীবন॥
মান অপমান, না ভাবায়ে তাহার অধিনী হৈয়ে. তারি সুখে দুঃখ নিবারণ। কমলাকান্তেরে কৈয়ো এই নিবেদন॥
কার সঙ্গে রজনী জাগিয়ে অঙ্গ তোমার কবি সাধক কমলাকান্ত ভট্টাচার্য ১২৯২ বঙ্গাব্দে (১৮৮৫ সাল) প্রকাশিত শ্রীকান্ত মল্লিক দ্বারা প্রকাশিত “কমলাকান্ত-পদাবলি” গ্রন্থ, পদসংখ্যা ২৬৯, পৃষ্ঠা ৯৯।
॥ রাগিণী খাম্বাজ বাহার। জলদ্ তেতালা॥
কার সঙ্গে রজনী জাগিয়ে অঙ্গ তোমার। হৃদি নখ ছিন্ন ভিন্ন তনু অতি, হেরি মন ভ্রানতি আমার॥ কার নয়নের অঞ্জন বয়ানে পরেছ হে! রসিকের এই ব্যবহার! পীতাম্বর পরিহারি, পর পরিধেয় পরি, বাসনা পূরাইলে কার॥