কবি মোক্ষদায়িনী মুখোপাধ্যায় - জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
জাতীয় কংগ্রেস দলের সহ প্রতিষ্ঠাতা উমেশচন্দ্র ব্যানার্জী
( W.C. Bonarjee ) ছিলেন কবির সহোদর। স্বামী
শশিভূষণ মুখোপাধ্যায়।

কবি ১৮৭০ খৃষ্টাব্দে প্রথম মহিলা সম্পাদিত পাক্ষিক পত্রিকা “বঙ্গ মহিলা” সম্পাদনা করেন।

তাঁর প্রকাশিত রচনার মধ্যে রয়েছে “বন-প্রসূন”, “সফল স্বপ্ন”, “কল্যাণ প্রদীপ” প্রভৃতি গ্রন্থ।

বন-প্রসূন গ্রন্থের “বাঙ্গালীর বাবু” শীর্ষক বিদ্রুপাত্মক কবিতাটি ছিল
কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের “বাঙ্গালীর
মেয়ে” কবিতার পালটা জবাব। ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রকাশিত সম্পাদক সঞ্জী
চন্দ্র চট্টোপাধ্যায়ের
সম্পাদকীয়তে লেখা হয় যে. . .

সকলেই জানেন, বাঙ্গালায় সাহিত্যসংগ্রামক্ষেত্রে, বাবু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অদ্বিতীয় মহারথী।
তাঁহার প্রতি শরসন্ধানে সাহস করে বাঙ্গালার পুরুষ লেখকদিগের মধ্যে এমন শূর বীর কেহ নাই। তাঁহার
প্রণীত ‘বাঙ্গালীর মেয়ে’ নামক কবিতার জ্বালায়, অনেক ‘বাঙ্গালীর মেয়ে’ আজিও কাতর। আজি সেই
আঘাতের প্রতিশোধের জন্য এই কাব্যবীরাঙ্গনা বদ্ধপরিকর---ধৃতাস্ত্র। হেমচন্দ্রের ঐ (বাঙ্গালীর মেয়ে)
কবিতার উত্তরে মোক্ষদায়িনী ‘বাঙ্গালির বাবু’ শিরোনামে একটি কবিতা লিখিয়াছেন। কবিতাটি বড় রঙদার---
লেখিকার লিপিশক্তিপরিচায়িকা---আদ্যোপান্ত পাঠের যোগ্য। আমরা এ কবিতাটী কিছু বাদ দিয়া প্রায় সমস্ত
উদ্ধৃত করিলাম --- গ্রন্থকর্ত্রী আমাদের এ অপরাধ মার্জ্জনা করিবেন


দুটি কবিতাই আমরা এখানে তুলে দিয়েছি।

আমরা
মিলনসাগরে  কবি মোক্ষদায়িনী মুখোপাধ্যায়ের কবিতা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে  
এই প্রচেষ্টার সার্থকতা।



উত্স -
  • সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, ২০১০।



কবি মোক্ষদায়িনী মুখোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।      


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     



এই পাতা প্রথম প্রকাশ - ১৬.২.২০০৭
নিরাশা কবিতাটি সহ পরিবর্ধিত সংস্করণ - ৩০.৮.২০১৭



...