| কবি নরেন্দ্র দেব-এর কবিতা |
| ধরা-ছোঁয়া কবি নরেন্দ্র দেব দীনেশরঞ্জন দাশ সম্পাদিত "কল্লোল" পত্রিকার জ্যৈষ্ঠ ১৩৩০ সংখ্যায় (মে ১৯২৩) প্রকাশিত। মিলনসাগরে প্রকাশকাল - ১৯.৪.২০১৮। আমি ভুলবো না সে নিমন্ত্রণ, আমায় খুশি ক’রতে তোমার সেই যে আয়োজন ; সেই যে সেবা, সেই যে প্রীতি অধর আঁখি হাস্য গীতি আমায় যাহা করেছিলে যত্নে নিবেদন, আমি ভুলবো না সে একটা দিনের মধুর নিমন্ত্রণ! পূজারিনীর মতো বালা সাজিয়ে এনে অর্ঘ্য থালা ধরলে যখন সামনে আমার আপন হাতে এসে, কোন্ অপরূপ শোভায় ওরূপ উঠল সেদিন ভেসে! তোমার চিকণ কাঁকনগুলি শুনিয়েছিল অবাক বুলি তোমার আঁচল ছুঁইয়েছিল পরশ ভালবেসে! আমার এ মন দুলিয়ে সে কোন স্বপ্ন লোকের দেশে? সরিয়ে সকল সরম বাঁধ সেই যে আরও দেবার সাধ, অসঙ্কোচে আরা নেবার সেই যে অনুরোধ, সুধার ধারে হৃদয় ক্ষুধার উদার পরিশোধ,--- আমার সেদিন মুগ্ধ ক’রে, দিয়ে ছিল সকল ভ’রে তরুণ হিয়ার স্তরে স্তরে অনন্ত আমোদ! জীবনে মোর সেই ত’ প্রথম চরম তৃপ্তি-বোধ শূন্য আজি আমার প্রাণে নাই গো সখী কোন ও খানে তোমার ভালবাসার দানে পূর্ণ সকল দিক্! মঞ্জু মনের কুঞ্জ বনে গুঞ্জে কোটী পিক্! তোমার গতির ছন্দ-গানে আঁখির চপল ভঙ্গী পানে নয়ন আমার আপনহারা তাকিয়ে অনিমিখ্ ; তোমায় নিয়েই ফিরবো সখী দিক্ লো ভুবন ধিক্। যে অনুরাগ সোহাগ ভরা আচম্বিতে পড়্ লো ধরা এক নিমেষের অসাবধানে ফেল্ লে যখন তুমি রইল না গো গোপন কিছু রাখ্ ছিলে যা লুকিয়ে তুমি! পেয়ে তোমার সেই অনুভব, হারিয়েছি মোর যা কিছু সব, রঙিয়ে দেথে হৃদয় আমার তোমার অধর কুঙ্কুমই, নন্দন বন করলে সৃজন মুঞ্জরি এই মরুভূমি! . ****************** . সূচীতে . . . মিলনসাগর |