কবি নরেন্দ্র দেব   এর জন্ম হয় কলকাতার এক প্রগতিশীল পরিবারে। পিতার নাম নগেন্দ্র চন্দ্র
দেব। নরেন্দ্র দেব কবি, ঔপন্যাসিক, ভ্রমণ কাহিনীর রচয়িতা ও অনুবাদকও ছিলেন।

বোঝাপড়া (১৯২০), যাদুঘর (১৯৩০), আকাশ কুসুম (১৯৩৭) প্রভৃতি তাঁর গল্প ও উপন্যাস। বসুধারা (১৯২৮)
তাঁর কাব্যগ্রন্থ। ওমর খৈয়াম (১৯২৬) এবং মেঘদূত (১৯২৯) এর অনুবাদের জন্য তিনি বাংলা সাহিত্যে
বিশেষভাবে স্মরণীয়।

তিনি কিছুকাল "পাঠাশালা" পত্রিকা সম্পাদনা করেন।  এ ছাড়া স্ত্রী
রাধারাণী দেবী-র সহায়তায় প্রকাশক এন
সি সরকার এন্ড সন্স এর তরফে, আধুনিক যুগের বাংলা কবিতার সংকলন "কাব্য দীপালী" সম্পাদনা করেন।
এঁদেরই সুযোগ্যা কন্যার নাম
নবনীতা দেব সেন

আমরা
মিলনসাগরে  কবি নরেন্দ্র দেবের কবিতা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টার
সার্থকতা।



কবি নরেন্দ্র দেবের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


উত্স -



আমাদের ই-মেল
- srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - এপ্রিল ২০১৩
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৯.৪.২০১৮
...