কবি নিতাই মৃধা - জন্মগ্রহণ করেন অধুনা দক্ষিণ ২৪পরগণা জেলার আমতলী-তে। পিতা সুশীল কুমার
মৃধা ও মাতার নাম কমলা রাণী মৃধা।

তিনি বাংলায় এম. এ, বি এড, কোবিদ ও রত্ন ( হিন্দী )। কবি দুর্গাপুর স্টীল প্লান্ট (ডি এস পি) এজোন-
বিজোন মাল্টিপারপাস হাইস্কুলে শিক্ষকতা করতেন। ২০০৭ সালে তিনি অবসর গ্রহণ করেন এবং বর্তমানে
তিনি “সাহিত্য প্রতিশ্রুতি” নামে একটি পত্রিকা সম্পাদনা করেন।

দীর্ঘ পঞ্চাশ বত্সরের অধিক সময় ধরে বাংলা সাহিত্যের উদ্যানে কবিতা-ছড়া-গল্প-উপন্যাস, প্রবন্ধ ও রম্য
রচনা প্রভৃতি সাহিত্যের নানা শাখায় তিনি বিচিত্র রঙের ফুল ফুটিয়ে চলেছেন।

বাংলা, ইংরেজি এবং হিন্দী  এই তিন ভাষাতে তাঁর মৌলিক কাব্য-গ্রন্থ প্রকাশিত হয়েছে । তার অসাধারণ
দক্ষতা দেখে স্বয়ং সুনীল গঙ্গোপাধ্যায় মুগ্ধ হয়েছেন, এবং কবির “শব্দের শরীর ছুঁয়ে” নামক কাব্যগ্রন্থে সে
কথা নিজের হাতে লিখে গিয়েছেন।

কবি নিতাই মৃধা রচিত “একগুচ্ছ কবিতাএঁ” শীর্ষক কাব্য-পুস্তিকা পড়ে প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারী  
বাজপেয়ী তাঁকে শুভেচ্ছা ও আশীর্বানী পাঠিয়েছিলেন।

এছাড়া কবি নিতাই মৃধার অন্যতম কৃতিত্ব দঃ আফ্রিকার বিপ্লবী নেতা নেলসন ম্যাণ্ডেলার উদ্দেশ্যে লেখা  
“Mandela’s Dream” নামক ইংরেজি কাব্যগ্রন্থ। ম্যাণ্ডেলা কলকাতায় এলে কবি তাঁকে প্রদান করেন ও তাঁর
শুভেচ্ছা লাভ করেন।

কবি নিতাই মৃধার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে – অনু উপন্যাস “একালের দেবদাস”।  কাব্যগ্রন্থ “শব্দের
মিছিলে আমরা সবাই” (১৯৮৮), “শব্দের শরীর ছুঁয়ে” (২০০৮), ৭ই মার্চ ১৯৯৭ তে প্রকাশিত হয়েছে হিন্দী
কাব্যগ্রন্থ “एक गुच्छ कविताएँ” (১৯৯৭),  ইংরেজি কাব্যগ্রন্থ
“Mandela’s Dream” (মহালয়া ১৯৯০), গল্পগ্রন্থ “হাসি-
খুশি ডট কম্” (কলকাতা বইমেলা ২০১৫)। এছাড়া তাঁর প্রকাশিত কাব্যসংকলনের (অ্যানথলজি)  মধ্যে
রয়েছে
“Heaven”, A book of collected poems, Michael Madhusudan Academy, আধুনিক কবিতার সংকলন
“তিয়াস” (২০১০), “আন্দামানের কবিতা সংকলন” (বইমেলা ২০১০)। কবি নিতাই মৃধার আরো অনেক গ্রন্থ
প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে।

তাঁর আলোচনা, ছড়া, কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে দৈনিক বাংলা স্টেটস্ম্যান, বর্তমান,  
বাংলাদেশ বার্তা, শনিবারের চিঠি, উত্সব, কলকাতা পুরশ্রী পত্র-পত্রিকায়। ছোটদের পত্র-পত্রিকা শুকতারা,
রিশোরভারতী, শিশুমহল, চাঁদের হাসি, আলোক ফুলকি, নয়ন, টুকলু, খুশির উড়ান, প্রভৃতিতেও তাঁর লেখা
নিয়মিতভাবে প্রকাশিত হয়েছে।

তাঁর উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননার ঝুলিতে রয়েছে, ২০১৫ সালে সুরনন্দন ভারতী কতৃক “নন্দনশ্রী  
অ্যাওয়ার্ড”, সহযাত্রী পত্রিকা কমিটির পক্ষ থেকে ২০০৮ সালের “কবি সম্মাননা” পুরস্কার, রবীন্দ্র স্মৃতি  
পুরস্কার ২০১১, ২০০৮ সালে কবি জয় গোস্বামী কতৃক “প্রতিভাস কর্মশালা মানপত্র” এবং ২০০৬ সালে  
পেয়েছেন “মেন এ্যাট ওয়ার্ক” বিশেষ পুরস্কার।

আমরা
মিলনসাগরে  কবি নিতাই মৃধার স্বনির্বাচিত কবিতা, প্রকাশ করার অনুমতি পেয়ে কৃতজ্ঞ।


কবির সঙ্গে যোগাযোগ -  
ঠিকানা - অলকা অ্যাপাটমেন্ট, ৬৬৪ বৈষ্ণবঘাটা-পাটুলি, কলিকাতা-৭০০০৮৪।
চলভাষ –  +৯১৮৬২১৮৮৪৫০১


উত্স - “কবির সঙ্গে পত্রালাপ।



কবি নিতাই মৃধার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।      


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     



এই পাতা প্রথম প্রকাশ - ৩.১১.২০১৭



...