এই দেশে এই মাটির বুকে কথা ও সুর – কবি প্রবীর বল ১৯৯৫ সালে সাগরিকা থেকে, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সৌজন্যে প্রকাশিত “আমি মানুষ’ ক্যাসেটের গান। কবি বিপুল চক্রবর্তী তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে এই ক্যাসেটটি আমাদের খুঁজে বার করে দিয়েছেন। আমরা তাঁর কাছে এর জন্য কৃতজ্ঞ থাকলাম।
এই দেশে এই মাটির বুকে দূর পাহাড়ে ঘরের কাছে রক্ত ঝরে মানুষ মরে হাজার বছর এমনি করে কাটলো সাথী এবার দাঁড়াও আগুন জ্বেলে সর্বনাশে
পুড়ছে হৃদয় লোপাট হাওয়া ধানের কাছে যায় না যাওয়া হায়না এসে দিচ্ছে হানা শূন্য খাঁ খাঁ জ্বলছে আবাদ ঐ হাতে নাও হাসুই স্যাঙাৎ ডাকছি তোমায় মেলাও দুহাত
এই দেশে এই মাটির বুকে . . .
আমরা জানি রক্ত নিতে শহিদ হয়ে রক্ত দিতে ফুল ফোটাবই আমরা আবার আনব নদী গুঁড়িয়ে পাহাড় তীরের ফলায় পালটে দেব এই জীবনের যতই দিবা
হৃদয় আমার জুড়াসনা কথা ও সুর – কবি প্রবীর বল ১৯৯৫ সালে সাগরিকা থেকে, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সৌজন্যে প্রকাশিত “আমি মানুষ’ ক্যাসেটের গান। কবি বিপুল চক্রবর্তী তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে এই ক্যাসেটটি আমাদের খুঁজে বার করে দিয়েছেন। আমরা তাঁর কাছে এর জন্য কৃতজ্ঞ থাকলাম।
হৃদয় আমার জুড়াস না যন্ত্রণা তুই মরিস না স্বপ্নগুলো দোহাই তোদের বুকের মাঝে দাপাস না॥
এই রাতেরই আঁধার মাঝে সূর্যকিরণ লুকিয়ে আছে এমনি করেই তারার ভিড়ে বীরের হৃদয় লুকিয়ে আছে। এমন সময় হৃদয়টা তুই ভুলের মাঝে থাকিস না॥
আমি মানুষ কথা ও সুর – কবি প্রবীর বল যন্ত্রানুষঙ্গ পরিচালনা - মধু মুখোপাধ্যায় ১৯৯৫ সালে সাগরিকা থেকে, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সৌজন্যে প্রকাশিত “আমি মানুষ’ ক্যাসেটের গান। কবি বিপুল চক্রবর্তী তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে এই ক্যাসেটটি আমাদের খুঁজে বার করে দিয়েছেন। আমরা তাঁর কাছে এর জন্য কৃতজ্ঞ থাকলাম।
আমি মানুষ হ্যাঁ হ্যাঁ মানুষ আমার নেই কোনও জাত।
ওগো মানুষ শুধুই মানুষ মানুষের নেই কোন জাত। আমি মানুষ হ্যাঁ হ্যাঁ মানুষ আমার নেই কোনও জাত।
আমার স্বপ্ন লাল আগুন লাল জীবন লাল রক্ত লাল লালে লাল আগুনে অগ্নিস্নাত আমি ইস্পাত দৃঢ় মানুষ . আমি মানুষ . . .।
সৃষ্টির আদিতে প্রশ্ন তোলো জাত কোথা খুঁজে পাবে ? তবে কেন জাত নিয়ে বেলেল্লাপনা আজ . মানুষের সহ্য হবে? তাই ওঠো জাগো মানুষ আজ গাণ্ডীব টংকারে ছিন্ন করো এই কালো মেঘ ঝোড়ো হাওয়া আমি মানুষ হ্যাঁ হ্যাঁ মানুষ আমার নেই কোনও জাত। ওগো মানুষ শুধুই মানুষ মানুষের নেই কোনও জাত।
চাই না জ্যোত্স্নাহীন রাতের আকাশ স্বজন হারানো শান্তি জাতের নামে আজ হায়নার আনাগোনা তোমার চোখে কি পড়েনি? তাই ওঠো জাগো মানুষ আঘাতে আঘাতে আজ চুরমার করো এই অপমান মানবতার। . আমি মানুষ . . .
এই গানটি আগুনের স্বরলিপি সংকলন ও সম্পাদনা, দীপক মিত্র, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সৌজন্যে প্রাপ্ত। গানটি সেখানে এইরূপে পাওয়া গেছে।
আমি মানুষ হ্যাঁ হ্যাঁ মানুষ মানুষের নেই কোন জাত। আমার রক্ত লাল আগুন লাল জীবন লাল রক্ত লাল লালে লাল আগুনে অগ্নিস্নাত আমি ইস্পাত দৃঢ় মানুষ . আমি মানুষ . . .।
সৃষ্টির আদিতে প্রশ্ন তোল জাত কোথা খুঁজে পাবে ? তবে কেন জাত নিয়ে বেলেল্লাপনা আজ . মানুষের সহ্য হবে তাই ওঠো জাগো মানুষ আঘাতে আঘাতে আজ চূর্ণ করো অপমান মানবতার। . আমি মানুষ . . .
চাইনা জ্যোত্স্নাহীন রাতের আকাশ স্বজন হারানো শান্তি জাতের নামে আজ হায়নার আনাগোনা তোমার চোখে কি পড়েনি তাই ওঠো জাগো মানুষ গাণ্ডীব টঙ্কারে চূর্ণ করো . কালো মেঘ ঝড়ো হাওয়ার। . আমি মানুষ . . .
বরফে বারুদ ঢেকো না কথা ও সুর – কবি প্রবীর বল ১৯৯৫ সালে সাগরিকা থেকে, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সৌজন্যে প্রকাশিত “আমি মানুষ’ ক্যাসেটের গান। কবি বিপুল চক্রবর্তী তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে এই ক্যাসেটটি আমাদের খুঁজে বার করে দিয়েছেন। আমরা তাঁর কাছে এর জন্য কৃতজ্ঞ থাকলাম।
বরফে বারুদ ঢেকো না . . .
পারো যদি উস্ কে দিয়ে সাথী আকাশ থেকে সূর্যকে নাও জিনে স্বপ্ন মলিন কোরো না বরফে বারুদ ঢেকো না . . .
উপোসি মন গুমরে কাঁদে শোনো বসন্ত কি শোনায় না আর গান? বুক আগুনে জ্বলতে শেখাও তারে যেমন জ্বলে চোত-বোশেখে ধান বরফে আগুন ঢেকো না . . .
রাত্রি যতই দুয়ারে দিক্ হানা মনের লড়াই থামতে জানে না খরস্রোতা উজান বাওয়া আবেগ কালের কাছে হার তো মানে না হতাশায় জীবন বেঁধো না
পারো যদি উস্ কে দিয়ে সাথী আকাশ থেকে সূর্যকে নাও জিনে স্বপ্ন মলিন কোরো না বরফে বারুদ ঢেকো না . . .
আনত নয়নে কথা ও সুর – কবি প্রবীর বল ১৯৯৫ সালে সাগরিকা থেকে, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সৌজন্যে প্রকাশিত “আমি মানুষ’ ক্যাসেটের গান। কবি বিপুল চক্রবর্তী তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে এই ক্যাসেটটি আমাদের খুঁজে বার করে দিয়েছেন। আমরা তাঁর কাছে এর জন্য কৃতজ্ঞ থাকলাম।
মজুর কামাল, কতই বা বয়স হবে? বারো, কি তেরো। দেখা হয়েছিল বাস টারমিনাসে। শৈশবের টানে ঘুড়ির পিছনে দৌড়ে যায় সে। পড়ে থাকে কাজ। কাজের ক্ষতিতে মালিক তাকে প্রচণ্ড মারে। রক্তাক্ত কামাল জামার অস্তিনে রক্ত মুছতে মুছতে ক্ষোভে অপমানে ফুঁসছে। তাকে দেখে আমার হৃদয় মুচড়ে ওঠে। মনে হয় . . .
আনত নয়নে আমার সামনে এসে দাঁড়ায় মজুর কামাল ও কি আমার ভাই নাকি আমার সন্তান বয়েস বারো কি তেরো তার . . .
অশান্ত মন মাঝে লাঞ্ছনা অপমানে ছল ছল্ আঁখি ভরা অভিমান ও কি আমার ভাই নাকি আমার সন্তান বয়েস বারো কি তেরো তার . . .
হয়তো বা ছেলেটার ঝাপসা ও দুচোখে স্বপ্নে প্রতিশোধ গড়ে আজ হঠাৎ ছিনায় @ আজও চায় শুধু প্রতিবাদ থাক নয় প্রতিরোধ দূরে থাক্ ওল্টানো আস্তিনে ছিটেফোঁটা রক্তে তাই নিয়ে মন করি তোলপাড় ও কি আমার ভাই নাকি আমার সন্তান বয়েস বারো কি তেরো তার . . .
আনত নয়নে আমার সামনে এসে দাঁড়ায় মজুর কামাল ও কি আমার ভাই নাকি আমার সন্তান বয়েস বারো কি তেরো তার . . .
@ ছিনায় - হিন্দীতে "সিনা"। বাংলায় বহুল প্রচলিত শব্দ নয়। অর্থ - বুক বা বক্ষস্থল।