কোনখানে ওই কোনখানে
কথা ও সুর – কবি প্রবীর বল
১৯৯৫ সালে সাগরিকা থেকে, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সৌজন্যে প্রকাশিত “আমি মানুষ’ ক্যাসেটের গান।
কবি বিপুল চক্রবর্তী তাঁর
ব্যক্তিগত সংগ্রহ থেকে এই ক্যাসেটটি আমাদের খুঁজে বার করে দিয়েছেন। আমরা তাঁর কাছে এর জন্য কৃতজ্ঞ থাকলাম।


.        কোনখানে ঐ  কোনখানে
.        জংলা  সুরে  মন টানে
ধিন্ তা  ধিতাং  মাদল   বাজায় বোল
দ্যাখ্, ধিন্ তা  ধিতাং  মাদল   বাজায় বোল
.        শাল পিয়ালের মাঝখানে
.        সূর্য বাড়ায় হাতখানি
লাল-রঙা ওই সূয্যি পরশ মন॥

.        রুখা-শুখা মাটির বুকে
হাজার মানুষ আকাশ ছোঁওয়া কঠিন শপথ তোলে।
.        সর্ষে ফুলের উছল ক্ষেতে
দমকা হওয়ায় উঠল তুফান দিন বদলে মেতে।
.        মাত না রে মন মাত না লো
.        দিন বদলে মাত না লো
লাল নিশানে হাত রাঙিয়ে তোল
দ্যাখ্, ধিন্ তা ধিতাং মাদল  বাজায় বোল॥

মোর মায়ের খুনে সোঁদা মাটি নতুন ফসল বোনে
মোর ভাইয়ের খুনে সোঁদা মাটি নতুন ফসল বোনে
তার ছোঁওয়াতে জাগছে লড়াই মনের ঈশান কোণে
.        বুকে জ্বলে তুষের আগুন
.        আগুন রাঙা শপথ জাগে
.        দেশের গাঁয়ে-মাঠে॥

.        নাচ না রে মন নাচ না  লো
.        শেষ লড়াইয়ে  নাচনা  লো
.        দিন বদলে নাচ না লো
টাঙ্গি কুড়াল তোল হাতিয়ার তোল
দ্যাখ্, ধিন্ তা ধিতাং মাদল বাজায় বোল॥

.        ******************             
.                                            
সূচীতে . . .   


মিলনসাগর
কবি প্রবীর বলের "আমি মানুষ" ক্যাসেটের গান
*
প্রতিদিন বাঁচার লড়াই প্রতিদিন
কথা ও সুর – কবি প্রবীর বল
১৯৯৫ সালে সাগরিকা থেকে, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সৌজন্যে প্রকাশিত “আমি মানুষ’ ক্যাসেটের গান।
কবি বিপুল চক্রবর্তী তাঁর
ব্যক্তিগত সংগ্রহ থেকে এই ক্যাসেটটি আমাদের খুঁজে বার করে দিয়েছেন। আমরা তাঁর কাছে এর জন্য কৃতজ্ঞ থাকলাম।


প্রতিদিন বাঁচার এ লড়াই প্রতিদিন
মৃত্যুর মুখোমুখি মিছিলে
একরোখা মানুষের ভিড়ে
ওপারেই সূর্য্য-সকাল ---

দু'কূল ভাসানো প্লাবনে প্লাবনে
দুনিয়া কাঁপানো চিন্তা-চেতনে
রাজহারার ভিলাইয়ের মাঠঘাট পথ প্রান্তে,
লড়াকু মানুষ, জ্বলে ওঠা মুখ
এদেশের গাঁয়েগঞ্জে॥

তোমাকে দেখেছি রাইনে নাইলে
গঙ্গা হোয়াংহোর প্রতিটি জনপথে
ভোর হয়ে আসা আজানের সুরে
চেতনার উচ্ছ্বাসে
স্বপ্ন স্বদেশ জেগেছে আবার
দিন বদলের দম্ভে॥

.        ******************             
.                                            
সূচীতে . . .   


মিলনসাগর
*
প্রতিরোধের আওয়াজ উঠুক
কথা ও সুর – কবি প্রবীর বল
১৯৯৫ সালে সাগরিকা থেকে, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সৌজন্যে প্রকাশিত “আমি মানুষ’ ক্যাসেটের গান।
কবি বিপুল চক্রবর্তী তাঁর
ব্যক্তিগত সংগ্রহ থেকে এই ক্যাসেটটি আমাদের খুঁজে বার করে দিয়েছেন। আমরা তাঁর কাছে এর জন্য কৃতজ্ঞ থাকলাম।


.        প্রতিরোধের আওয়াজ উঠুক
.        আওয়াজ উঠুক প্রাণে প্রাণে
.        এ দেশ আমার এ ক্ষেতখামার
.        বেচবো না আর আমার অধিকার

.        কুচক্রী আর ফন্দিবাজে
.        স্বপ্ন দেখায় নতুন দিনের
.        স্বপ্ন মরে ঘরের কোণে
.        স্বপ্ন মরে ঋণের ফাঁদে
.        স্বপ্ন মরে ক্ষেতে-কলে
.        স্বপ্ন মরে বাজার দরে
তাই প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হোক আজ
.        লাখো লাখো জনতার জঙ্গি মিছিল

.        মনমোহিনী গ্যাটের রূপে
.        ভুলছে মানুষ ভুলছে বিবেক
.        মুক্ত বাজার অর্থনীতির
.        অন্তরালে বিপন্ন স্বদেশ
এসো বুদ্ধিজীবী দেশপ্রেমিক
.        সামনে মোদের কঠিন লড়াই
এসো বন্ধু সুজন চলতি মানুষ
.        সামনে মোদের কঠিন লড়াই

আজ দ্বিতীয় আজাদীর লড়াইয়ে সামিল হই
.        কাঁধে কাঁধ মিলিয়ে গড়ি প্রতিরোধ॥

.        ******************             
.                                            
সূচীতে . . .   


মিলনসাগর
*
কমরেড বলে ডাক দিলে কেউ
কথা ও সুর – কবি অশোক দে
১৯৯৫ সালে সাগরিকা থেকে, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সৌজন্যে প্রকাশিত “আমি মানুষ’ ক্যাসেটের গান।
কবি বিপুল চক্রবর্তী তাঁর
ব্যক্তিগত সংগ্রহ থেকে এই ক্যাসেটটি আমাদের খুঁজে বার করে দিয়েছেন। আমরা তাঁর কাছে এর জন্য কৃতজ্ঞ থাকলাম।


কমরেড বলে ডাক দিলে কেউ
কমরেড বলে ডাক
বুকের ভিতর রক্তে ছলাৎ
ঢেউ ছলাৎ ছলাৎ

ধু ধু বালিয়াড়ি উদ্দাম নদী
পাহাড়ের ব্যারিকেড
সব মিলেমিশে হয় একাকার
কমরেড কমরেড

কমরেড বলে ডাক দিলে কেউ
কমরেড বলে ডাক
বুকের ভিতর রক্তে ছলাৎ
ঢেউ ছলাৎ ছলাৎ

দেখো লাখো হৃদয়ের বন্দরে এক সূর্য ওঠে
লাখো স্বপ্নের অরণ্যে সেই একই ফুল ফোটে
লাখো শহিদের সবুজ সমাধি রক্তে পিছিল পথ
তোমাকেই তাই ডাকে বার বার দুর্জয় দুর্বার

কমরেড কমরেড - কমরেড কমরেড
কমরেড বলে ডাক দিলে কেউ
কমরেড বলে ডাক
বুকের ভিতর রক্তে ছলাৎ
ঢেউ ছলাৎ ছলাৎ

কমরেড মানে পাশাপাশি থাকা
কমরেড মানে সাথী
কমরেড মানে নতুন পৃথিবী
নতুন একটা জাতি

দেখো আজি এ দুনিয়া রাগে গরগর ফুঁসছে
কারাগার ভেঙে মুক্ত আলোয় তোমাকেই কাছে ডাকছে
চাবুকের নীচে রক্ত ঘামের
তুমিও তো ভাই ভালো মানুষের একজন
সাড়া দেবে নাকি দেবে নাকি সাড়া
উত্তাল এই ডাকে?

কমরেড কমরেড - কমরেড কমরেড
কমরেড বলে ডাক দিলে কেউ
কমরেড বলে ডাক
বুকের ভিতর রক্তে ছলাৎ
ঢেউ ছলাৎ ছলাৎ

ধু ধু বালিয়াড়ি উদ্দাম নদী
পাহাড়ের ব্যারিকেড
সব মিলেমিশে হয় একাকার
কমরেড কমরেড

কমরেড বলে ডাক দিলে কেউ
কমরেড বলে ডাক
বুকের ভিতর রক্তে ছলাৎ
ঢেউ ছলাৎ ছলাৎ

.        ******************             
.                                            
সূচীতে . . .   


মিলনসাগর
*