ও সুজনা কথা ও সুর - কবি প্রবীর বল লেখাটি ‘আগুনের স্বরলিপি’ সংকলন ও সম্পাদনা, দীপক মিত্র, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সৌজন্যে প্রাপ্ত। লেখাটি আমাদের পাঠিয়েছেন কবি রাজেশ দত্ত।
ও সুজনা সুজনা কোথাক যাবো বল পেটের জ্বালায় শরীর জ্বলে কেমনে বাঁচি বল ইখানে চা বাগানে সকালেও আন্ধার নামে ইখানে দুটি পাতা একটি কুঁড়ি ফোটে না হায় ফোটে না কেমনে বাঁচি বল।
সোহাগি পাতার ছোঁয়া মনেতে রঙ দিয়েছে ই সাধের জমিন আমার, ছাইড়তে যে মন মানে না - মন মানে না, কেমনে বাঁচি বল।
পাহাড়ি ঝোরা ডাকে বলে তুই যাবিক কোথা ই চাঁদ জোসনা ডাকে বলে তুই যাবিক কোথা তোকে লো সই মেনেছি সে কত দিনের কথা তু বলিস মনের কথা শুনি তোর দুঃখের ব্যথা ই গরল জ্বালায় আমার বুক ফাটে দিন কাটে না দিন কাটে না, মন মানে না কেমনে বাঁচি বল।
এ ণকোসী সিকেলেল আফ্রিকা ( Nkosi sikelel' iAfrika, এনোচ সনতোঙ্গা দ্বারা ১৮৯৭সালে রচিত সঙ্গীত, বর্তমানে তানজানিয়া, জাম্বিয়া ও সাউথ আফ্রিকার জাতীয় সঙ্গীত।)
কথা ও সুর – কবি প্রবীর বল
এ ণকোসী সিকেলেল আফ্রিকা . জাগো, জাগো, জাগো আফ্রিকা ( ২ ) আমরা গাই তোমারই গান . মুক্তি বিজয়ের গান। তুমি দ্বিপ্রহরের সূর্য . তুমি দুর্জয় রণতূর্য তুমি শত্রু হনন মন্ত্র . তুমি বিস্ময় তুমি অর্ঘ্য আমরা গাই তোমারই গান . বিশ্ব বিজয়ের গান আমরাও লড়ছি মোলায়েজ . কত রক্তাক্ত দিন অতিক্রান্ত কত বীর শহিদের রক্তস্রোতে . মোদের মাতৃভূমি পূণ্যস্নাত এসো হৃদয় উত্তাপে মেলাই . আজ পৃথিবীর দুই প্রান্ত॥