কবি রসময় লাহা - বেশিরভাগ হাস্যরসাত্মক কবিতার রচয়িতা ছিলেন।
এই কবির জীবন সম্বন্ধে আমাদের কাছে কোনো তথ্য নেই।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “পুষ্পাঞ্জলি”, “ছাইভস্ম”, “মণি-মুক্তা” (১৯১৬) প্রভৃতি।
উনিশ শতকের শেষ ও বিংশ শতকের শুরুতে প্রকাশিত “অর্চ্চনা”, “মালঞ্চ”, “বঙ্গবাণী”, "প্রয়াস" প্রভৃতি পত্র-
পত্রিকায় তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হয়েছে। প্রয়াস পত্রিকায় তাঁর একটি গল্পও আমরা প্রকাশিত
পেয়েছি।
এই কবি সম্বন্ধে কেউ যদি আমাদের আরও তথ্য, ও কবির ছবি পাঠিয়ে সাহায্য করেন তাহলে আমরা
কৃতজ্ঞতাস্বরূপ প্রেরকের নাম এখানে উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি রসময় লাহার কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টাকে সার্থক মনে করবো।
উত্স-
- সুকুমার সেন সম্পাদিত “বাংলা কবিতা সমুচ্চয় ১ম খণ্ড” (১৯৯১)।
কবি রসময় লাহার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের যোগাযোগের ঠিকানা :-
মিলনসাগর
srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৫.৯.২০১৮।
...