কবি শক্তি পুরকাইত - জন্মগ্রহণ করেন দক্ষিণ ২৪পরগণার ফলতার ভগবানপুর গ্রামে, এক দরিদ্র কৃষক
পরিবারে। পিতা তারাপদ পুরকাইত এবং মাতা পুষ্পরানি পুরকাইত।
কবি কর্মজীবনে “ফলতা টাইমস্” কাগজে সাংবাদিকতা শুরু করলেও, লিখছেন শুকতারা, বর্তমান, কলম,
প্রয়াগ, নতুন গতি, দৃষ্টান্ত, আলিপুর বার্তা, নতুন পথ এই সময়, সময় অসময়, প্রাগভাষ, আরম্ভ, কোল্ডফিল্ড
টাইমস্, শৈবভারতী, কৃত্তিকা ও বাংলাদেশের বাংলাদেশ বার্তা, শিলং এর জাগৃতি, দিল্লির প্রবাসীর চিঠি,
আন্দামানের দ্বীপবানী প্রভৃতি পত্র-পত্রিকায়। এছাড়াও প্রসাদ পত্রিকায় তিনি নিয়মিত ফিচার লিখে চলেছেন।
অন্যের মাঠে ফসল কাটা ও জোগাড়ের কাজ করে সংসার চালালেও সাহিত্য তাকে তাড়িয়ে বেড়ায়। তাঁর
মনের ক্যানভাসে ভেসে ওঠে যে পঙতিটি তা হলো
আমার বউয়ের উপচে পড়া হাসির মতো
জ্যোৎস্না লেগে আছে মাটির দাওয়ায়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে “মুখ আঁকছি মানচিত্রে”, “সোনাবউ ধান কাটবি আয়” প্রভৃতি। তাঁর
সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে “খোকাবাবুর সেরা রূপকথা”, “প্রেতভূমি”, “আবৃত্তিতে একাই ১০০” প্রভৃতি।
কবির প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্র-যুব উৎসবে ২০০৭ সালে দক্ষিণ চব্বিশ
পরগনা জেলার স্বরচিত কবিতা ও গল্পে দ্বিতীয় স্থান অধিকার, সিনি ইয়ুথ অ্যাওয়ার্ড-২০০৯, রোটারী সম্মান-
২০০৯, রামকৃষ্ণ নাট্যসংস্থা সম্মান-২০১১, আলো আভাষ সাহিত্য সম্মান-২০১২ ডায়মন্ড হারবার জার্নালিস্ট
অ্যাসোসিয়েশান ‘সমাজকৃতি সম্মান’ ২০১৪, চট্টগ্রাম ইতিহাস চর্চাকেন্দ্রের ‘অমর একুশে পদক’ ২০১৪, সহরার
হাট ব্যবসায়ী সমিতির সাহিত্য সম্মান ২০১৭, বুড়ুলের সৃজনী ভারত পত্রিকার মনোরমা মন্ডল স্মৃতি সম্মান
২০১৮ ইত্যাদি।
কবি, বাংলা সাহিত্য নিয়ে কাজ করার জন্য অনুপ্রেরণা পেয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী,
ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, সেকেন্দার আলি সেখ প্রমুখের কাছ থেকে।
আমরা মিলনসাগরে কবি শক্তি পুরকাইতের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - saktipurkait@gmail.com
ঠিকানা - গ্রাম : ভগবানপুর, পোস্ট : দিঘিরপাড় বাজার, জেলা : দক্ষিণ ২৪পরগণা, পিন : ৭৪৩৫০৩।
চলভাষ - ৯৬৩৫১৪৩৪৯৬
কবির ফেসবুক - https://www.facebook.com/sakti.purkait.1
কবি শক্তি পুরকাইতের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স -
- কবির সঙ্গে ইমেলে ও চলভাষে যোগাযোগ।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৫.০৭.২০১৮
...