কবি সমীর রায় - জন্ম গ্রহণ করেন অবিভক্ত বাংলার ফরিদপুর সদর শহরে | শৈশবেই কবি
মাতৃহারা হন | পাঁচ ভাই বোনের কনিষ্ঠ সমীরের প্রথম পড়াশুনা ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ে | দেশভাগের
কারণে কলকাতায় চলে আসেন এবং ওরিয়েন্টাল একাডেমী থেকে ম্যাট্রিক পাশ করে আশুতোষ কলেজ
থেকে বি.এ. পাশ করেন |
ষাঠের দশকে তিনি "নন্দন" পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন | তারপর নকশালবাড়ি কৃষক আন্দোলনে অনুপ্রাণিত
হয়ে প্রত্যক্ষভাবে রাজনীতিতে যোগ দেন এবং ১৯৭৫ সালের মাঝামাঝি থেকে দু'বছরের জন্য কারাবাস
ভোগ করেন |
জেল থেকে ছাড়া পেয়ে গড়ে তোলেন "গণতান্ত্রিক সাংস্কৃতিক সমন্বয় কমিটি" এবং পরে "বীরেন্দ্র চট্টোপাধ্যায়
স্মরণ কমিটির" যুগ্ম আহ্বায়ক হন | ১৯৯৩ সালে গড়ে তোলেন "কানোরিয়া শ্রমিক সংহতি কমিটি" |
তাঁর প্রথম কাব্য গ্রন্থ "স্তালিনের কফিন বাহকরা" ১৯৭১ সালে প্রকাশিত হয় | এছাড়া অন্যান্য কাব্য গ্রন্থের
মধ্যে রয়েছে "রণপায়ে হেঁটে যাবো", "ভোলা মাঝির নৌকা", "পরমেশ", "বরফ", "ধর্ম ফুল পোড়াচ্ছে" | এ ছাড়া
নিয়মিত কবিতা লিখেছেন "অনীক", "অনুষ্টুপ", "নান্দীমুখ", "ম্যানিফেস্টো", "আকিঞ্চন" সহ বহু লিটল
ম্যাগাজিনে |
তাঁর কিছু কবিতা আমাদের সাইটে প্রকাশিত করতে পেরে আমরা আনন্দিত |
উত্স - সুখেন্দু ভট্টাচার্য, কানোরিয়া শ্রমিক সংগ্রাম কমিটির শ্রদ্ধাঞ্জলি, ১১ মার্চ ১৯৯৪।
কবি সমীর রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - জানুয়ারী ২০০৮।
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ২৫.০৭.২০১৮।
...