কবি সরসীবালা দাসী - এর নাম সরসীবালা সরকার। সুরেন্দ্রচন্দ্র সমাজপতি সম্পাদিত “সাহিত্য”
মাসিক পত্রিকার শ্রাবণ ১৩১৫ বঙ্গাব্দ (জুলাই ১৯০৮ খৃষ্টাব্দ) সংখ্যা থেকে আমরা জানতে পারছি যে
সরসীবালা দাসীর নামই সরসীবালা সরকার।

অন্যদিকে “প্রয়াস” মাসিক পত্রিকার মে ১৮৯৯ সালের সংখ্যায়, “শ্মশান” কবিতাটির শেষে কবির নামের
পাশে ছাপা রয়েছে “মিরাট” কথাটি। তাই ধরে নিতে পারি যে এই কবিতাটি কবি মিরাট থেকেই
পাঠিয়েছিলেন। তাই আমরা অনুমান করছি যে কবি মিরাটে থাকতেন। প্রবাসী কবি! কবি সরসীবালার
জীবন সম্বন্ধে আমাদের কাছে আর কোনো তথ্য নেই।

তাঁর চারটে মাত্র কবিতা আমরা হাতে পেয়েছি। তাতে আমরা পাই
নারী, প্রকৃতি, মৃত্যু ও বিচ্ছেদ-বেদনা
এবং দেশপ্রেম।
প্রশ্ন জাগে যে, ঐ যুগে তিনি কি নারীবাদী কবিতাও রচনা করেছিলেন? সে যুগে ঘরে ঘরে
বিদেশী জিনিষ বর্জনের যে ধূম পড়ে
গিয়েছিল, “মৃণ্ময়ীর পুরস্কার” কবিতাটিতে তা স্পষ্ট

আমরা
মিলনসাগরে  কবি সরসীবালা দাসীর কবিতা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে  এই
প্রচেষ্টার সার্থকতা।



উত্স -
  • “প্রয়াস” মাসিক পত্রিকার ১৮৯৯ সালের কয়েকটি সংখ্যা।
  • সুরেন্দ্রচন্দ্র সমাজপতি সম্পাদিত “সাহিত্য” মাসিক পত্রিকার শ্রাবণ ১৩১৫ বঙ্গাব্দ (জুলাই ১৯০৮ খৃষ্টাব্দ)
    সংখ্যা।



কবি সরসীবালা দাসীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।      


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     



এই পাতা প্রথম প্রকাশ - ২৭..২০১৭



...