| কবি সতীশচন্দ্র রায়-২ এর কবিতা |
| দুঃখদেবতার মূর্তি কবি সতীশচন্দ্র রায় চৈত্র ১৩৬৩ বঙ্গাব্দে ( এপ্রিল ১৯৯১ ) প্রকাশিত, প্রমথনাথ বিশী ও তারাপদ মুখোপাধ্যায় সম্পাদিত "কাব্যবিতান" কাব্য সংকলনের কবিতা। পশ্চিম দিগন্তে যেথা গভীর সিঁদুর যেন কোন উপন্যাস-রাজার মহাল-মালা ভাঙিয়া পড়েছে চুর-চুর--- যেথা ওই ঊর্ধ্বভাগে সন্ধ্যার কালিমা লাগে মসীর প্রাকার যেথা বনান্ত সুদূর--- যেথা জানি তরঙ্গিণী পড়িয়া বনের ছায়ে লোটায়ে কাঁদিছে রুদ্ধসুর--- সেখানে বসিয়া আছে, কষ্টে শ্লথ গ্রীবা ’পরে স্থির রাখি’ মাথাখানি তার--- বেশবাস অযত্নশিথিল ঢালা বাহু স্ফুরে বার বার! বিরাট সে পুরুষের ছবি! বিরাট তাহার দেহ, নভ-কেন্দ্রে উড়ে কেশ, গভীর সিঁদুর-আভা লভি’! বয়ান স্ফুরিছে মাঝে, বনান্ত-প্রাকার ’পর বসেছে সে---পদতলে তামসী জাহ্নবী ; তামসী জাহ্নবী কাঁদে ফুলে ফুলে করি সোর, গেছে দিন, কোথা গেছে রবি! সুর্য কোথা গিয়াছে ঘুরিয়া দুঃখের মু’খানি হের গভীর ব্যথায় ওই রক্তরাগে যাইছে পুড়িয়া! শুন, সে একটি গাহে গান--- মনে লয় চরাচর শুনিয়া সে গীতস্বর হয়েছে হৃদয়ে কম্পমান! |