করো দান কবি শমীন্দ্র ঘোষ রচনাকাল : ২০১৩। দাবদাহ পাক্ষিক পত্রিকা, জুলাই, ২০১৩ এবং বঙ্গসমাজ পত্রিকায় ২০১৪, ব্লগে ২০১৪-তে প্রকাশিত।
আমাকে দাও আরও যতটা আছে যতটা পারো-- . বিষ, নাহয় অমৃত, ভালবাসো নাহয় করো আহত . তোমার শেষ শক্তিতে . পৃথিবীর ক্রমমুক্তিতে। # যা কিছু তোমার আছে সঞ্চয় . তা নেবে কোথায়, . যাবে বা কোথায়? পরোকাল বলে তো কিছু ছিল না, . নেই আজও, . যা আছে ভরা সঞ্চয়ে, . আমাকে দান ক'রে তা . আনন্দে বাজো। # তুমি করো দান পারো যত . হয়ে অকুতনির্ভয়, শুধু বিষ, নাহয় অমৃত, . অন্য কিছু নয়।