ঘরের সন্ধানীতুমি ঘর পেলে না কবি শম্ভু মিত্র ১৯৭৮ সালে শম্ভু মিত্র রচিত “চাঁদ বণিকের পালা”-র, দ্বিতীয় পর্বের কবিতা বা গীত।
[ সদাগর স্বপ্নোথ্বিতের মতো চারিদিকে চেয়ে উঠতে যায়, কিন্তু কম্পিত হাতথেকে তার হেতালের লাঠি প’ড়ে যায়, চাঁদ অবলম্বনহীনের মতো পুনরায় ব’সে প’ড়ে হঠাৎ অস্ফুটে ‘হায় হায়’ বলে উঠে দুই হাতে মুখ ঢাকে। মঞ্চে আলো নিভে যায়। জুড়িরা গান শুরু করে -- ]
ঘরের সন্ধানী তুমি ঘর পেলে না তীরের সন্ধানী তুমি তীর পেলে না জন্মিয়া যে ঘর পাও হৃদয়ে ভরে না তাও নিজে যারে বান্ধো তাও ঘর হোল না ঘরের সন্ধানী তুমি ঘর পেলে না ----। আপনার বান্ধা ঘরে আপনি বন্ধনে পড়্যে ( মানুষ ) পরবাসী হয়্যা বাঁচে, ঘর মেলে না ঘরের সন্ধানী তুমি ঘর পেলে না ---। ইত্যাদি