কবি সুবীর হাজরার গান
*
তখন তোমার একুশ বছর বোধহয়
কথা : সুবীর হাজরা
সুর  : বাপী লাহিড়ী
শিল্পী : আরতী মুখোপাধ্যায়
শিশির চক্রবর্তী সংকলিত “এ শুধু গানের দিন” থেকে।


তখন তোমার একুশ বছর বোধহয়
আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়—
লজ্জাজড়ানো ছন্দে কেঁপেছি ধরা পড়েছিল ভয়।
গোপনের প্রেম গোপনে গিয়েছে চলে,
আমরা দুজনে কখন গিয়েছি সরে—
ফুলকুঁড়ি থেকে ফুল ঝরে গেলে
মালা কীসে গাঁথা হয়॥
তোমার পথের কাঁটাই ভেবেছ তুমি
বলতে পারিনি তোমার মতো করে—
জলছবি ভেবে ভুল করেছিলে,
ভালোবাসা সে তো নয়॥

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
শরম রাঙা পরম প্রিয়া, সবুজ বনের সবুজ টিয়া
কথা : সুবীর হাজরা
সুর :  অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
শিল্পী : তরুণ বন্দ্যোপাধ্যায়
শিশির চক্রবর্তী সংকলিত “এ শুধু গানের দিন” থেকে।


শরম রাঙা পরম প্রিয়া, সবুজ বনের সবুজ টিয়া
আঁচলে তার ঝিনুক দিয়া বেঁধেছি তার অবুঝ হিয়া॥
শ্যামলামুখে সিঁদুরখানি অরুণ বরণী,
হাটের থেকে দিলাম এনে নতুন চিরুনি—
খুশি আমি একটু হাসি একটু চাওয়া নিয়া॥
ঝুমকো দিলাম ওড়না দিলাম আর দিলাম চুড়ি,
খোঁপায় গেঁথে দিলাম গন্ধরাজের কুঁড়ি।
দীঘল চোখে যেন গো ঝরছে নির্ঝরিণী,
সে যে আমার চিরচেনা তরুণ হরিণী,
সুখের ফোঁটা পরিয়ে দিল সুখজাগানিয়া॥

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
এইটুকু এই জীবনটাতে
কথা : সুবীর হাজরা
সুর :  সুধীন দাশগুপ্ত
শিল্পী : ধনঞ্জয় ভট্টাচার্য
শিশির চক্রবর্তী সংকলিত “এ শুধু গানের দিন” থেকে।


.                এইটুকু এই জীবনটাতে
হাসতে মানা চলতে মানা কথাটিও কইতে মানা।
এই মানায় ভরা জীবনটা কেমন করে কাটাব তা
.                নেই জানা,  নেই জানা।
যদি না হাসতে পারি এই জীবনে খুশির হাসি,
যদি না বলতে পারি আমি তোমায় ভালোবাসি,
.                   তাহলে দূরের মানুষ
.                কাছে কি আর যায় আনা॥
আমার নেইকো কোনো দাম
রামের মতো হতেও পারি
হতেও পারি শ্যাম –
কানা ছেলের যেমনটি হয় পদ্মলোচন নাম।
.                আমি যে সং সেজে
.                এই সংসারেতে বেড়াই ফিরে,
আমি যে মিথ্যে হাসি দিয়ে ঢাকি কান্নাটিরে---
জীবনের পাওনা কিছুই নেই বলে তাই সব দেনা।

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
একটা গান লিখো আমার জন্য
কথা : সুবীর হাজরা
সুর  : সুধীন দাশগুপ্ত
শিল্পী : প্রতিমা বন্দ্যোপাধ্যায়
শিশির চক্রবর্তী সংকলিত “এ শুধু গানের দিন” থেকে।


একটা গান লিখো আমার জন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি  নগণ্য।
সে গান যেন আমায় উজার করে নেয়
সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়—
আমি যেন হই তোমার মাঝে ধন্য॥
আমি ছিলেম তোমার প্রেমের প্রথম স্বপ্ননায়িকা,
লিখেছি তোমার মনের আখরে অনেক ছন্দলিপিকা।
সেদিন আজও আমার মনে পড়ে যায়
কেমন করে যেন আমায় খুঁজে পায়—
জীবনতরী যে বোঝাই সহজ পণ্য॥

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
সাতটি তারার এই তিমির
কথা : সুবীর হাজরা
সুর  : সুধীন দাশগুপ্ত
শিল্পী : প্রতিমা বন্দ্যোপাধ্যায়
শিশির চক্রবর্তী সংকলিত “এ শুধু গানের দিন” থেকে।


সাতটি তারার এই তিমির
একটি প্রেমের শান্ত নীড়.
আজ আকাশে নেই ভাবনা—
চন্দ্রকলায় ছন্দ মীড়।
দিয়েছ এনে একটি কলি,
ভাবনা জাগে কী যে বলি।
বলতে গিয়ে তোমায় দেখে
লাগে মনে ভয়—
জানি না কী যে হল,  কেন এমন হয়।
বোঝো না কেন এ নীরবতা
এ তো আমার সকল কথা।
তুমি তো জানো আমার সবই,
তোমার মতো নই তো কবি।
তোমার মতো বলা তো আর
সহজ কথা নয়,
নীরবে নিলাম জেনে তোমার পরিচয়॥

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
সাতরঙা এক পাখি
কথা  :সুবীর হাজরা
সুর  : সুধীন দাশগুপ্ত
শিল্পী : প্রতিমা বন্দ্যোপাধ্যায়
শিশির চক্রবর্তী সংকলিত “এ শুধু গানের দিন” থেকে।


সাতরঙা এক পাখি
পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকাডাকি।
কোন দেশেতে ছিল
ফাগুন এনে দিল,
ঘাসের ফুলে পরশ দিয়ে বাঁধল মিলনরাখি॥
সবুজ নিল বন, রঙিন হল মন,
লাল নিল তার জবা, হলুদ নিল চাঁপা,
আর যা ছিল ছড়িয়ে দিল মুখর হল সভা।
রাখাল ছেলে এল, ফুলের খবর পেল,
বাতাসে তার গন্ধ নিয়ে বুজল দুটি আঁখি॥

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
ভীরু ভীরু চোখে চেয়ে চলে গেলে
কথা : সুবীর হাজরা
সুর  :  সুধীন দাশগুপ্ত
শিল্পী :  শ্যামল মিত্র
শিশির চক্রবর্তী সংকলিত “এ শুধু গানের দিন” থেকে।

ভীরু ভীরু চোখে চেয়ে চলে গেলে,
দিলে ছোটো ছোটো স্মৃতি মনে।
মনেরই ছায়াপথে কেঁপে কেঁপে থেকে থেকে
ব্যাথারই সাঁঝে সাঁঝে চেনা চেনা সুর বাজে।
বলেছ কত কথা-কখনো নীরবতা
দেখেছি একা একা আনমনা,
বাতাসে ভেসে ভেসে মরমে মেশে এসে
ভ্রমর হল যত কল্পনা।
মনে পড়ে তোমার লাজুক সম্বোধন—
আবার হবে দেখা, রইল নিমন্ত্রণ।
এই যে যাওয়া-আসা এই তো ভালোবাসা
কায়ারে ছায়া দিয়ে আঁকব না।
বেসেছি ভালো যারে ব্যথা সে দিতে পারে
বাঁধনে বেঁধে তবু রাখব না॥

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
আমি ভাবছিলাম শুধু ভাবছিলাম
কথা : সুবীর হাজরা
সুর ও শিল্পী :  হেমন্ত মুখোপাধ্যায়
উজ্জ্বল বিশ্বাস ও সজলকুমার নাথ সংকলিত “জীবন স্মৃতি, হেমন্ত মুখোপাধ্যায়ের” থেকে।


আমি ভাবছিলাম শুধু ভাবছিলামভাবনার হাতে ভর দিয়ে
ভাবনাগুলি কাছে নিয়ে ভাবছিলাম।
কার হাতে হাত রেখেছিলাম কার সাথে গান গেয়েছিলাম
হয়তো তাকে জেনেছিলাম শুধু ভাবছিলাম।
সে যেন এক কোন স্বপ্নের দিন
তার অনুরাগে বন্দী হয়ে মোর যৌবন আজ চৈত্রদিন।
কার সাথে কবে হেসেছিলাম
কার তরে কবে কেঁদেছিলাম হয়তো ভালবেসেছিলাম
ভাবছিলাম শুধু ভাবছিলাম॥

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর