| কবি সুদীপ মণ্ডলের কবিতা |
| প্রজাপতি কবি সুদীপ মণ্ডল প্রজাপতি! প্রজাপতি! জীবনে তার হানিল কুঠার - দুঃস্বপনের রাতি। কাল দিবসে, মৃদু হেসে হেসে, ফুলে ফুলে ঘুরে ঘুরে; গানে গানে প্রাণে প্রাণে ভারালি ভুবনেরে। আজ এখানে ঘাসের শয়ানে এ কেমন বেশে, ওরে অভিমানী জানি, আমি জানি - মানুষেরে ভালবেসে। সারারাত ধরে, পশুর কামড়ে, ছিঁড়ে গেছে দুই ডানা। মলিন মুখ কম্পিত বুক উড়তে যে তোর মানা। যে পশু আজ, করিল এ কাজ, মুণ্ডে তাহার হানিব বাজ; ভাঙ্গিব যত আইন হোক যত হোক ফাইন গড়িব নতুন সমাজ॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |