কুড়িটিবছরপরে কবি ডঃ সুদীপ মণ্ডল মিলনসাগরে প্রকাশ কাল - ১৯.৪.২০১৮
কুড়িটি বছর পরে শুধালে মোরে কেমন আছো? কহিলাম তোমারে, যেমনটি রেখেছো মোরে কুড়িটি বছর ধরে; না মরে বেঁচে, যেমন করে ছিন্নপত্র ঝুলে থাকে গাছে। যেমন করে পুকুরের পাড়ে মাছ কাতরায়, তেমনই রয়েছি আমি কুড়িটি বছর ধরে তোমারই প্রতীক্ষায়॥
অটোফ্যাগী কবি ডঃ সুদীপ মণ্ডল মিলনসাগরে প্রকাশ কাল - ১৯.৪.২০১৮
আমি সকালে ব্রেকফাস্টের টেবিলে একজন মানুষকে দেখলাম, নিজের হাত নিজে চিবিয়ে খেতে।
আমি দুপুরে লাঞ্চের টেবিলে সেই মানুষটিকে দেখলাম, নিজের পা নিজে চিবিয়ে খেতে।
আমি রাতে ডিনারের টেবিলে সেই মানুষটিকে আবার দেখলাম, নিজের মুন্ডু নিজে চিবিয়ে খেতে ।
আমি কৌতূহল ভরে জিজ্ঞাসা করলাম, দাদা এভাবে আপনি নিজের হাত, পা, মুন্ডু নিজে খাচ্ছেন কেন ?
তিনি জবাব দিলেন, কি আর খাবো দাদা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা খাই সবই তো বিষ । তাই নিজের নির্বিষ হাত, পা, মুন্ডু নিজেই খাচ্ছি পাকস্থলীর নতুন নাম রেখেছি বিষের থলি॥