ডঃ সুদীপ মণ্ডল - জন্মগ্রহণ করেন দক্ষিণ ২৪ পরগণা জেলার শেরপুরে। পিতা শ্রী রণজিৎ কুমার মণ্ডল,
শেরপুর মৃধাপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাতা শ্রীমতি শকুন্তলা দেবী, গৃহকর্ত্রী।

কবি, প্রথমে ঘটিহারানিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এবং পরে শেরপুর মৃধাপাড়া  অবৈতনিক  
প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ ক'রে, শেরপুর রামচন্দ্রপুর হাইস্কুল থেকে ১৯৮৮ সালে মাধ্যমিক  
পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর গোবিন্দপুর কালিচরণ হাইস্কুল থেকে ১৯৯০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ
হয়ে রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারী কলেজ ভর্তি হন। সেখান থেকে ১৯৯৩ সালে প্রাণীবিদ্যায়
স্নাতক হন। এরপরে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৯৫ সালে প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন
। ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ কম্পিউটার সেন্টার থেকে ১৯৯৭ সালে কম্পিউটারে ডিপ্লোমা অর্জন  
করেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ১৯৯৯ সালে বি এড পরীক্ষায় উত্তীর্ণ। এরপর তিনি কলিকাতা  
বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ২০১০ সালে তিনি নেতাজী সুভাষ মুক্ত   
বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাবিজ্ঞানে এম.এ এবং এম.ফিল ডিগ্রি লাভ করেন।

তাঁর প্রথম কাব্যগ্রন্থ “জীবন্ত এক লাশ” ২০০৪ সালের জুলাই মাসে প্রকাশিত হয়। এছাড়া তাঁর রচনাসম্ভারে
রয়েছে “ম্যালরি তোমাকে” (মহালয়া, ২০০৫), “মানব শূন্য গ্রহ” (মহালয়া, ২০০৬), “এক পৃথিবীর স্বপ্ন দেখি”  
(২০০৭), “আমি সুদীপকে ভালোবাসি” (২০০৮), “আইলাইনার” (২০০৯), “একটি জীবন একটি কবিতা” (২০১০),
“অটোফ্যাগী” (২০১৬), “কলঙ্গ ও কান্না” (২০১৭), “আয় না পাষাণী একবার পথ ভুলে” (২০১৮), “ভারতবর্ষকে
চেনা যায়না” (২০১৯), “ইতি তোমার সুদীপ” (২০২০), “বিশ্ব যে আজ কসাইখানা” (২০২১), “আমায় ছেড়ে
কোথায় যাবি” (২০২২) এবং “এ দিদি তোর ছায়ার নাম সুদীপা” (২০২৩) প্রভৃতি।

এছাড়াও প্রকাশিত হয়েছে তাঁর ছোটো গল্প সংকলন “সপ্তমী” (২০১১), নাটকের সংকলন “সপ্তপদী” (২০১২),
“মহাভারতের আলোকে অর্জ্জুন এবং চার কন্যা” (২০১৩) ও বড় গল্প “আমি সুদীপের দিদি” (২০১৬)।

আমরা কবির কাছে কৃতজ্ঞ কারণ তিনি তাঁর সব কবিতাই নিজে আমাদের টাইপ করে পাঠিয়েছেন।

আমরা মিলনসাগরে  কবি সুদীপ মণ্ডলের কবিতা তুলতে পেরে আনন্দিত।


কবির সঙ্গে যোগাযোগ -   
দূরভাষ - +৯১৯০৮৩২৬৬৬৫৪   
ইমেল -
mondalsudip72@gmail.com         



উত্স:  ইমেলে যোগাযোগ।


কবি সুদীপ মণ্ডলের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের যোগাযোগের ঠিকানা :-
srimilansengupta@yahoo.co.in      



৪৬টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ৬.৭.২০১৭।
৫টি কবিতা নিয়ে পরিবর্ধিত সংস্করণ - ১৯.৪.২০১৮।
১১টি কবিতা নিয়ে পরিবর্ধিত সংস্করণ - ২৮.৯.২০১৯।
২০টি গান নিয়ে পাতার পরিবর্ধিত সংস্করণ - ১৪..২০১।


.