যদি তোমাকে একশজন ভালোবাসে তাহলে জানবে একজন আমি। যদি তোমাকে দশজন ভালোবাসে তাহলেও জানবে একজন আমি। যদি তোমাকে একজন ভালোবাসে তাহলে জানবে সেই একজনও আমি। যখন দেখবে তোমাকে কেউ ভালোবাসেনা তখন জানবে আমি আর এ পৃথিবীতে নেই॥ . **************** . সূচীতে . . .
অমন করে ডেকো না আমায় সাড়া দিতে পারবো না গো পারবো না। হৃদয় আমার করো না চুরি নিঃস্ব হতে পারবো না গো পারবো না। বাহুডোরে বেঁধনা মোরে ধরা দিতে পারবো না গো পারবো না। তবু তোমার মনে ব্যাথা দিতে পারবো না গো পারবো না। তোমায় ছেড়ে থাকতে পারবো না গো পারবো না॥ . **************** . সূচীতে . . .