তোমা হতে শুরু কবি স্বপ্না ঘোষ কবির প্রকাশিত কাব্যগ্রন্থ “প্রথম শস্যকে” (২০০৩) থেকে নেওয়া কবিতা।
তোমা হতে শুরু করে শেষ করি তোমাতেই। আমার কোনও তাড়া নেই। নিরবচ্ছিন্ন এক প্রবাহে মুখ পেতে আমার সারা মুখে জমে ওঠে সময়ের স্তর। এখন ঠিক কোন শতক কি মাস ? গ্রীষ্ম না হাড় কাঁপানো শীত! কিছুই যায় আসে না। ভালোবাসার লক্ষ্যভেদে আমি প্রায় অনিবার্য হ’য়ে পড়ি কৈশোরের আঙিনায়। ও’কে অস্বীকারের সাহসটুকু ভোরের আলো ডেকে আনে চল্লিশোর্ধ এক রমণীর কপালে পাতার জন্মকথা। তোমা হতে শুরু। কোনও তাড়া নেই। শেষ নেই শিউলির ফুটে ওঠায় আবার শুরু তোমাতেই। . **************** . সূচীতে . . .
রাত অস্ত যায় কবি স্বপ্না ঘোষ কবির প্রকাশিত কাব্যগ্রন্থ “প্রথম শস্যকে” (২০০৩) থেকে নেওয়া কবিতা।
এক আল্গা অনুভবে বছরগুলো চলে যায় আমার গা ছুঁয়ে থাকা বিকেলের যৌবন তাকিয়ে থাকে প্রবহমান মহাকালের দিকে। অবিন গেছে পারিজাতের খোঁজে। একলা ঘরে যৌবন যায়। একলা ঘরে কয়েকজন্ম কেটে গেলে খেয়াল হয়, কই, সে-তো এখনও এলো না এক নতুন বাতাস, যে আমার চুলের ধুলো উড়িয়ে নেবে আমার ভাবনাগুলো। অনেক ভাবনা মুছে গেছে মন থেকে যৌবন যাই যাই করেও সময়ের কাছে বাধা পায় এক ধিক্কার। সময়, সত্যি, তেমন করে তোমার কখনও ভাবিনি তোমার বেদনায় বিকেলের চাঁপাফুল রঙ ফিকে হ’য়ে অর্থহীন হ’য়ে যায় এই তাকিয়ে থাকা, শুধু এক শূন্যকে লক্ষ্য করে। অবিন হয়ত খানিকটা বুঝে খানিকটা না বুঝে চারিদিকের সমস্ত ধুলো টেনে নেয় বুকের ভেতর, এক মহাকালের যৌবনোচিত ন্যায়নিষ্ঠা। পারিজাত নয়, সময়ের ধিক্কার অবিনের দুচোখে বহুবছরের রাত অস্ত যায়। . **************** . সূচীতে . . .
নম্র স্পর্ধায় দোলে কবি স্বপ্না ঘোষ কবির প্রকাশিত কাব্যগ্রন্থ “প্রথম শস্যকে” (২০০৩) থেকে নেওয়া কবিতা।
চলো যাই বলে যাত্রা শুরু শূন্য থেকে আর এক শূন্যের দিকে দৃষ্টি পড়ে তুষাড় যুগ পার হ’য়ে আষাঢ়ের কবিতাগুলো হৃদয়ের উঠোনে। থামবো কবে! সঙ্গী বলে নারী তুমি বিশেষ জ্ঞান তুলে নাও আঁচলে, কেন আনমনা, ঘাসফুল খোঁপায় গোধূলির আভা! আমি যে পারিনা সব ভুলে ভোরের গরম চায়ে ঠোঁট ছোঁয়াতে! ঘিরে থাকা দেয়ালের একেকটি ইঁটে পুরনো মানুষের চেষ্টার অক্ষরগুলো যেন পুড়ে মাটির কথা মাটিতে রাখা। ভেসে ওঠে পুকুরের শাপ্ লার পাপড়িতে এক কিশোরীর অন্যমন, পুকুরটি আজও খোঁজে আকাশের তারাগুলো যেন অচেনা। কেউ কি চেনা নেই আত্মীয় পুরুষ আত্মীয় বন্ধুরা হাোয়ায় ছড়িয়ে ছিটিয়ে ভেসে ভেঙে অনেক দূরে। এক ভয়ঙ্কর ছেঁড়া সময়, ভরসা এক সাদা পৃষ্ঠায় কলমের আঁচড়ে সত্য এক ঘাসফুল, নম্র স্পর্ধায় আলতো দোলে। . **************** . সূচীতে . . .
দিন যায় কবি স্বপ্না ঘোষ কবির প্রকাশিত কাব্যগ্রন্থ “প্রথম শস্যকে” (২০০৩) থেকে নেওয়া কবিতা।
আঁচলের খুঁটে আগুন লেগেছে। সে আগুন ছড়িয়ে যায় আমার সারা শরীরে আগুনের উত্সব। সে আগুনে আমি স্বদেশ ছেড়ে মৃত্যুর দেশে চলেছি সবার হাত আলতো ছাড়িয়ে। দেহ নেই। তবু আমার ইচ্ছেগুলো এখনও ইচ্ছে হয়ে রয়ে গেল আমার বাসনাদীর্ণ অজ্ঞানতার অন্ধকারে। ফিরতে চাই মৃত্যু হতে জীবনে, দেখতে চাই ধ্বংস নয় বাতাসের আলুথালু বয়ে চলায় তোমার কপালের ঘামে সৃষ্টির নুন, জীবনের স্বাদ। আমি জ্ঞানহীন। হাজারো প্রশ্নের উত্তরে জরাজীর্ণ। মৃত্যু আমার শেষ নয়। মৃত্যুর পরে আর এক জীবনে আমি উত্তীর্ণ আমারই পোড়াদেহের ছাই মুখে নিয়ে এক বালিকা, কৈশোর হতে, যৌবনের দিকে যায় ক্ষেতের সবুজ ধান। এভাবে দিন যায়, দিন যায়। . **************** . সূচীতে . . .